এক্সপ্লোর

Mukesh Ambani: ভারতে মিডিয়া ও বিনোদন শিল্প ছাড়াবে ১০০ বিলিয়ন ডলার, আশা মুকেশ অম্বানির, মোদিকে দিলেন কৃতিত্ব

Reliance Industries : ২৮ বিলিয়ন ডলার থেকে ১০০ বিলিয়নে রূপান্তরিত হবে এই ইন্ডাস্ট্রি। অন্তত তেমনই মনে করছেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ অম্বানি।

 


Reliance Industries : আগামী এক দশকের মধ্যেই বদলে যাবে ভারতের মিডিয়া ও এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি। বর্তমান মূল্যের চারগুণ বৃদ্ধি পাবে এই শিল্প। ২৮ বিলিয়ন ডলার থেকে ১০০ বিলিয়নে রূপান্তরিত হবে এই ইন্ডাস্ট্রি। অন্তত তেমনই মনে করছেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ অম্বানি। বৃহস্পতিবার মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড সেন্টারে প্রথম ওয়ার্ল্ড অডিও ভিজ্যুয়াল অ্যান্ড এন্টারটেইনমেন্ট সামিট (WAVES) ২০২৫-এর মঞ্চে তাঁর দৃষ্টিভঙ্গি সামনে আনেন তিনি।

এই অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী
এদিন পহেলগাঁওয়ে সাম্প্রতিক সন্ত্রাসী হামলা সত্ত্বেও অনুষ্ঠানে যোগদানের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানান রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান। তিনি বলেন, “আজ প্রধানমন্ত্রী মোদির উপস্থিতিতে আমরা সত্যিই ধন্য ও সম্মানিতবোধ করছি। আমরা আপনার অসাধারণ দায়িত্ব সম্পর্কে অবগত। বিশেষ করে পহেলগাঁওয়ে সাম্প্রতিক বর্বরোচিত সন্ত্রাসী হামলার পরে, এখানে আসার জন্য ধন্যবাদ। আপনার এখানে আসা সমাজে একটি শক্তিশালী বার্তা পাঠাবে।” 

পহেলগাঁও হামলার শোক প্রকাশ
এদিন কাশ্মীরে জঙ্গি হামলার শোক প্রকাশ করে মুকেশ অম্বানি বলেন, “এখানে সমবেত আমরা সকলেই নিহতদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাই। মোদিজি শান্তি, ন্যায়বিচার ও মানবতার শত্রুদের বিরুদ্ধে এই লড়াইয়ে ১৪৫ কোটি ভারতীয়র পূর্ণ সমর্থন পাবেন। ওদের পরাজয় নিশ্চিত। ভারতের জয়ও নিশ্চিত।”

এক দশকে প্রায় চারগুণ বাড়বে মিডিয়া ইন্ডাস্ট্রি
 এদিনের অনুষ্ঠানে আগামীর ভারত নিয়ে ভবিষ্যদ্বাণী করেন মুকেশ অম্বানি। তাঁর মতে, ভারতের মিডিয়া ও বিনোদন শিল্পের সম্ভাব্য মূল্য আগামী দশকে ১০০ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যা বর্তমান আনুমানিক ২৮ বিলিয়ন ডলারের আকার থেকে প্রায় চারগুণ বেশি।

ডিজিটাল রূপান্তর সম্ভব
ওয়েভস ২০২৫ শীর্ষ সম্মেলনে বক্তৃতা দিতে গিয়ে অম্বানি ভারতকে একটি ডিজিটাল-ফার্সট দেশে রূপান্তরিত করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বকে কৃতিত্ব দেন। তিনি বলেন, "মোদিজির দূরদর্শী নেতৃত্বে ভারত একটি শীর্ষস্থানীয় ডিজিটাল কমিউনিটিতে পরিণত হয়েছে।"

১ মে থেকে ৪ মে পর্যন্ত অনুষ্ঠিত চার দিনের WAVES 2025 শীর্ষ সম্মেলনে ভারতের মিডিয়া ও বিনোদন শিল্পের বৃদ্ধির কৌশল খোঁজা হবে। এর জন্য জন্য ইন্ডাস্ট্রির লিডারদের আহ্বান জানানো হয়েছে।

 

সেরা শিরোনাম

US Russia Oil Deal : অন্য দেশকে ধমক-চমক, এবার নিজেই রাশিয়া থেকে তেল কিনবে আমেরিকা, সিদ্ধান্ত ট্রাম্পের
অন্য দেশকে ধমক-চমক, এবার নিজেই রাশিয়া থেকে তেল কিনবে আমেরিকা, সিদ্ধান্ত ট্রাম্পের
LIC Policy : দিনে ৪৫ টাকা জমিয়ে পেতে পারেন ২৫ লাখ, সঙ্গে জীবনবিমার সুবিধা, মধ্যবিত্তের সেরা LIC স্কিম এটি
দিনে ৪৫ টাকা জমিয়ে পেতে পারেন ২৫ লাখ, সঙ্গে জীবনবিমার সুবিধা, মধ্যবিত্তের সেরা LIC স্কিম এটি
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Netflix Layoffs: পুজোর আগেই খারাপ খবর ! আগামী সপ্তাহেই হাজার কর্মী ছাঁটাই করবে এই কোম্পানি, কাদের চাকরি যাবে ?
পুজোর আগেই খারাপ খবর ! আগামী সপ্তাহেই হাজার কর্মী ছাঁটাই করবে এই কোম্পানি, কাদের চাকরি যাবে ?

ভিডিও

Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |
Narendra Modi |
Durga Puja 2026 | আদিশক্তির পরম রূপ মা দুর্গা হলেন সেই শাশ্বত শক্তি...: রাজ্যপাল
Mahalaya Event in Kolkata | মহালয়ায় 'মেগা ইভেন্ট', উপস্থিত রয়েছে মুখ্যসচিব Manoj Agarwal

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget