এক্সপ্লোর

Multibagger Stock: এপ্রিলেই ৫০ শতাংশ বেড়েছে এই শেয়ারের দাম, ১ বছরে ১৭৮ শতাংশ রিটার্ন এসেছে এই স্টকে

Multibagger Share Price: ২০২৪-এ এসে এই সংস্থা সবথেকে বেশি পরিমাণে (Multibagger Stock) পণ্য উৎপাদন করেছে MOIL-এর তৈরি হওয়ার পর থেকে। ১৭.৫৬ লাখ টন উৎপাদন হয়েছে এই বছর। ইয়ার অন ইয়ার গ্রোথ হয়েছে ৩৫ শতাংশ।

Share Market: ভারতের শীর্ষস্থানীয় ম্যাঙ্গানিজ আকরিক উৎপাদনকারী সংস্থা MOIL শুক্রবার গতকাল এই নিয়ে পঞ্চম দিন সবুজে ক্লোজিং দিয়েছে। ২.৫ শতাংশ দাম (Multibagger Stock) বেড়ে এখন এই সংস্থার শেয়ারের দাম ৪৪৩ টাকার নতুন উচ্চতায় পৌঁছেছে। শেষ চারটি ট্রেডিং সেশনে এই শেয়ারের দাম বেড়েছে ৩১.৩০ শতাংশ। মার্চ ২০২৪ সালে এর সর্বনিম্ন সীমায় নেমে এসেছিল এই শেয়ার। সেখান থেকে ৬১ শতাংশ বেড়েছে দাম। ঘুরে দাঁড়িয়েছে এই সংস্থার শেয়ার।

শুধুমাত্র ২০২৪ সালের এপ্রিল মাসেই এই সংস্থার শেয়ারের দাম বেড়েছে ৫০ শতাংশ এবং বিগত এক বছরের হিসেব ধরলে দেখা যাবে এই MOIL সংস্থার শেয়ারের দাম ১৭৮ শতাংশ পর্যন্ত বেড়েছে। এর কারণ সম্ভবত ম্যাঙ্গানিজ আকরিকের দাম (Multibagger Stock) বৃদ্ধি, বিপুল হারে বিক্রি ইত্যাদি। এর আগের মাসে সংস্থা ম্যাঙ্গানিজ আকরিকের বিভিন্ন গ্রেডের দাম বাড়িয়েছিল, এক্সচেঞ্জ ফাইলিংয়ে জানা যাচ্ছে ৩ শতাংশ থেকে ৬ শতাংশ বেড়েছে দাম এই ম্যাঙ্গানিজ আকরিক ও এই সংক্রান্ত পণ্যের।

২০২৪-এ এসে এই সংস্থা সবথেকে বেশি পরিমাণে (Multibagger Stock) পণ্য উৎপাদন করেছে MOIL-এর তৈরি হওয়ার পর থেকে। ১৭.৫৬ লাখ টন উৎপাদন হয়েছে এই বছর। ইয়ার অন ইয়ার গ্রোথ হয়েছে ৩৫ শতাংশ। ২০০৭-০৮ অর্থবর্ষে MOIL সংস্থা ১৩.৬৪ লাখ টন উৎপাদন করেছিল, সেই রেকর্ডও ভেঙে দিয়েছে এই সংস্থা। ২৯ শতাংশ বেড়ে গিয়েছে সংস্থার উৎপাদন ক্ষমতা।

বিক্রিও বেড়েছে এই সংস্থার। ২০০৭-০৮ সালে যেখানে সংস্থার সেলস ইউনিট ছিল ১৩.৯২ লাখ টন, সেখানে ২০২৩-২৪ অর্থবর্ষে এই ইউনিট ৩০ শতাংশ বেড়ে হয়েছে ১৫.৩৬ লাখ টন। ইলেকট্রোলাইটিক ম্যাঙ্গানিজ ডাই অক্সাইড প্রস্তুতিতেও রেকর্ড গড়েছে সংস্থা। এই বছর প্রথম ১৪১৩ টন ম্যাঙ্গানিজ ডাই অক্সাইড উৎপাদন করেছে এই সংস্থা। এই পরিসংখ্যান বেড়েছে ২৮ শতাংশ।

( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না । )

আরও পড়ুন: Maruti Suzuki: রেকর্ড হারে ডিভিডেন্ড দেবে এই গাড়ি নির্মাতা সংস্থা, ৪৮ শতাংশ বেড়েছে সংস্থার মুনাফা

সেরা শিরোনাম

How Much To Invest: আপনার বেতন কত হলে, মাসে কত টাকার SIP করবেন? এর জন্য রয়েছে দারুণ একটা নিয়ম
আপনার বেতন কত হলে, মাসে কত টাকার SIP করবেন? এর জন্য রয়েছে দারুণ একটা নিয়ম
Investments: ৫ বছর ধরে একই SIP-তে বিনিয়োগ! মিউচুয়াল ফান্ড বদলানোর সঠিক সময় কখন?
৫ বছর ধরে একই SIP-তে বিনিয়োগ! মিউচুয়াল ফান্ড বদলানোর সঠিক সময় কখন?
Financial Freedom: অর্থনৈতিক স্বাধীনতা চান, নিয়মিত বেতন না পেলেও কীভাবে সামলাবেন নিজের ও পরিবারের সব খরচ?
অর্থনৈতিক স্বাধীনতা চান, নিয়মিত বেতন না পেলেও কীভাবে সামলাবেন নিজের ও পরিবারের সব খরচ?
Mutual Funds SIP: চাকরি যাওয়া বা অন্য কোনও কারণে SIP-র পেমেন্ট মিস করলে কী হয় আপনার বিনিয়োগের?
চাকরি যাওয়া বা অন্য কোনও কারণে SIP-র পেমেন্ট মিস করলে কী হয় আপনার বিনিয়োগের?

ভিডিও

Santosh Mitra Square: ভিড় সামলাতে কী ব্যবস্থা, সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো ঘুরে দেখে কী বললেন CP?
Rejinagar By-Election 2026: উপনির্বাচন ঘিরে সরগরম রেজিনগর, বিকেল ৫ পর্যন্ত ভোট পড়েছে ৭৮.৪২%
Humayun Kabir: পুলিশকে হুমকি....ধস্তাধস্তি, টেনে হিঁচড়ে হুমায়ুন কবীরকে আটক করল পুলিশ
Suvendu Adhikari:
Rejinagar BJP Candidate: উপনির্বাচনের দিন মাছ-ভাতে মধ্যাহ্নভোজ সারলেন বিজেপি প্রার্থী শাখারভ সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget