এক্সপ্লোর

Multibagger Stock: ১ লাখ থেকে ১ কোটি ! তাও মাত্র ৪ বছরে ? কোন স্টকে দিয়েছে এমন চমকে দেওয়া রিটার্ন ?

Small Cap Stock: আজ থেকে ৪ বছর আগে যদি কোনও বিনিয়োগকারী Xpro India-র শেয়ারে ১ লাখ টাকা বিনিয়োগ করতেন, তাহলে আজকের দিনে দাঁড়িয়ে তিনি পুরো ১.০২ কোটি টাকা পেতেন।

Small Cap Stock: গত তিনদিন ধরেই বাজারে পতন দেখেছে বিনিয়োগকারীরা। প্রায় ৯০০ পয়েন্ট নেমে গিয়েছিল সেনসেক্স। বেশি পতন দেখা গিয়েছে স্মলক্যাপ ও মিডক্যাপ সেক্টরে। আর এই স্মলক্যাপ স্টকগুলির মধ্যেই এমন কিছু কিছু হিরে মানিক থাকে যারা খুব কম সময়ের মধ্যে বিপুল রিটার্ন দিয়েছে বিনিয়োগকারীদের। মাল্টিব্যাগার স্টক তাদেরকেই বলে, আর এমনই একটি স্মলক্যাপ স্টক হল Xpro India যেখানে ৪ বছরে মিলেছে ১০ হাজার শতাংশ রিটার্ন।

Xpro India-র শেয়ারে বৃদ্ধি

Xpro India আসলে একটি ডাইভার্সিফায়েড মাল্টি-লোকেশনাল সংস্থা, বেশ কিছু বছর ধরেই ইতিবাচক রিটার্ন এনে দিয়েছে বিনিয়োগকারীদের। শেষ তিন বছরে এই সংস্থার শেয়ারের দাম ৪৮.৭০ টাকা থেকে বেড়ে হয়েছে ১০৭৭ টাকা। যারা শুরু থেকে এই শেয়ারে বিনিয়োগ করেছিলেন তাঁরা শুধু একটি শেয়ার থেকেই ২১১১ শতাংশ রিটার্ন ঘরে তুলেছেন। শেষ চার বছরের কথা ধরলে এই শেয়ারের দাম ১০.৫ টাকা থেকে শুরু হয়ে বেড়ে গিয়েছে ১০৭৭ টাকার স্তরে। অর্থাৎ যা কিনা ১০ হাজার শতাংশ রিটার্ন।

Xpro India-র শেয়ারে কত রিটার্ন এসেছে

আজ থেকে ৪ বছর আগে যদি কোনও বিনিয়োগকারী Xpro India-র শেয়ারে ১ লাখ টাকা বিনিয়োগ করতেন, তাহলে আজকের দিনে দাঁড়িয়ে তিনি পুরো ১.০২ কোটি টাকা পেতেন। ভাবা যায়, এক লাখ টাকা থেকে ১ কোটি রিটার্ন, একেবারেই আশাতীত।

২৭ ফেব্রুয়ারি এই সংস্থার স্টক ১২৯৭ টাকার সর্বোচ্চ সীমায় পৌঁছেছিল। সেখান থেকে খানিক নেমে এসে এখন ১০৭৭ টাকার আশেপাশে ট্রেড করছে Xpro India-র শেয়ার।

সংস্থার ব্যবসা

ভারতে এই সংস্থা মূলত পলিমার প্রসেসিং শিল্পের সঙ্গে যুক্ত। Biax, Coex ও Thermoset এই তিনটি বিভাগে মূলত কাজ করে এই সংস্থা। ২০২৩ সালের ডিসেম্বর ত্রৈমাসিক এই সংস্থার অপারেশনস থেকে রেভিনিউ বেড়েছে ৩.২২ শতাংশ। নেট প্রফিট বেড়ে দাঁড়িয়েছে ১০.০৭ কোটি টাকায়। আগে নেট প্রফিট ছিল ৬.৫ কোটি টাকা অর্থাৎ এই বছর তা বেড়েছে ৫৫ শতাংশ।

(মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)

আরও পড়ুন: Share Market Opening: পতন দিয়ে শুরু হলেও স্বস্তি এল বাজারে, সেনসেক্স বাড়ল ১৯০ পয়েন্ট- আবার কি পড়বে সূচক ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Oracle layoffs: ফের হাজার-হাজার কর্মী ছাঁটাই ! সেপ্টেম্বরের আগেই চাকরি যাবে বহু লোকের, এই কোম্পানি নিচ্ছে প্রস্তুতি
ফের হাজার-হাজার কর্মী ছাঁটাই ! সেপ্টেম্বরের আগেই চাকরি যাবে বহু লোকের, এই কোম্পানি নিচ্ছে প্রস্তুতি
Gold Rate Today : বুধবার সোনার দামে বড় বদল? কমছে রুপোর দাম? দেখুন নতুন রেট চার্ট
বুধবার সোনার দামে বড় বদল? কমছে রুপোর দাম? দেখুন নতুন রেট চার্ট
Ratan Tata: ইন্টার্ন হিসেবে যোগ দেন TCS-এ, দিনে দিনে রতন টাটার আস্থাভাজন হয়ে ওঠেন, Tata Sons থেকে কেন পদত্যাগ করলেন এন চন্দ্রশেখরন?
ইন্টার্ন হিসেবে যোগ দেন TCS-এ, দিনে দিনে রতন টাটার আস্থাভাজন হয়ে ওঠেন, Tata Sons থেকে কেন পদত্যাগ করলেন এন চন্দ্রশেখরন?
TATA Sons: টাটা সন্স থেকে পদত্যাগ এন চন্দ্রশেখরনের, বেঁচে নেই রতন টাটা, টালমাটাল অবস্থা সামলানো যাবে তো? বাড়ছে উদ্বেগ
টাটা সন্স থেকে পদত্যাগ এন চন্দ্রশেখরনের, বেঁচে নেই রতন টাটা, টালমাটাল অবস্থা সামলানো যাবে তো? বাড়ছে উদ্বেগ

ভিডিও

Times Square: টাইম স্কোয়ারে বাংলার দুর্গাপূজোর ব্র্যান্ডিং, কলকাতায় হল কার্টন রেজার
BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget