এক্সপ্লোর

Multibagger Stock: মাত্র ১১ মাসেই ৩৩ টাকার স্টক হয়েছে ৯৯৮ টাকা ! কেনা ছিল এই শেয়ার ?

Multibagger Stock Trident Techlabs: ৩৫ টাকা থেকে শুরু করলে বিগত ১১ মাসে এই শেয়ার থেকে ২৩০০ শতাংশ রিটার্ন পাওয়া গিয়েছে। এই শেয়ারের ৫২ সপ্তাহের সর্বোচ্চ উচ্চতা হল ৯৯৮ টাকা।

Trident Techlabs: বিগত কয়েকদিন ধরে শেয়ার বাজারে পরপর পতন দেখা দিচ্ছে। তবে বিগত এক বছরে বেশ কিছু স্টকে দারুণ রিটার্ন দিয়েছে। আর এমনই একটি স্টকে মাত্র ১১ মাসের মধ্যেই বিনিয়োগকারীরা (Multibagger Stock) পেয়েছেন ২৩০০ শতাংশ রিটার্ন। গত বছর ২০২৩ সালের ডিসেম্বর মাসে এই সংস্থার আইপিও (Trident Techlabs) এসেছিল বাজারে। আর আইপিও বাজারে তালিকাভুক্ত হওয়ার সময়েই এই শেয়ারে ১৯৪ শতাংশ মুনাফা পেয়েছিলেন বিনিয়োগকারীরা। তবে ১২ নভেম্বর এই শেয়ারে খানিক পতন দেখা গিয়েছে।

৩৫ টাকা থেকে ৯৯৮ টাকায়

ট্রিডেন্ট টেকল্যাবের আইপিও এসেছিল ২০২৩ সালের ডিসেম্বর মাসে। এই শেয়ারের তখন দাম ছিল মাত্র ৩৫ টাকা। তবে ২৯ ডিসেম্বর যখন বাজারে তালিকাভুক্ত হয় এই শেয়ার, দাম পৌঁছায় ৯৮.১৫ টাকায়। অর্থাৎ তালিকাভুক্তির দিনেই প্রায় ১৮০ শতাংশ রিটার্ন। আর একইদিনে এই শেয়ারের দাম পৌঁছে যায় ১০৩.১৫ টাকায়। অর্থাৎ ৩৫ টাকা থেকে ধরলে প্রথম দিনেই বিনিয়োগকারীদের ১৯৪ শতাংশ রিটার্ন দিয়েছে।

১১ মাসে রিটার্ন ২৩০০ শতাংশ

ট্রিডেন্ট টেকল্যাবের শেয়ার বৃহস্পতিবার ৮৬০ টাকায় বন্ধ হয়। তবে এই শেয়ারের ৫২ সপ্তাহের সর্বোচ্চ উচ্চতা হল ৯৯৮ টাকা। ৩৫ টাকা থেকে শুরু করলে বিগত ১১ মাসে এই শেয়ার থেকে ২৩০০ শতাংশ রিটার্ন পাওয়া গিয়েছে। আর এই শেয়ারের ৫২ সপ্তাহের সর্বনিম্ন স্তর হল ৯৩.২৫ টাকা।

দারুণ সাবস্ক্রিপশন এসেছিল এই আইপিওতে

বাজারে যখন এই আইপিও এসেছিল সেই সময় ৭৬৩.৩০ গুণ সাবস্ক্রিপশন এসেছিল। এর মধ্যে খুচরো বিনিয়োগকারীদের পক্ষ থেকে সাবস্ক্রিপশন এসেছিল ১০৫৯.৪৩ গুণ, অপ্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা ৮৫৪.৩৭ গুণ সাবস্ক্রিপশন এসেছিল। এই আইপিওর একটি লটে ছিল ৪ হাজার শেয়ার। ফলে খুচরো বিনিয়োগকারীদের জন্য দরকার ছিল ১ লক্ষ ৪০ হাজার টাকা, আর সেই টাকা বিনিয়োগ করা থাকলে আজ তা হয়ে যেত ৩৪ লক্ষ ৪০ হাজার টাকা। ৯৯৮ টাকা সর্বোচ্চ দাম ধরলে এই শেয়ারে ১ লক্ষ ৪০ হাজার টাকা বিনিয়োগে রিটার্ন মিলত ৩৯ লক্ষ ৯২ হাজার টাকা।

( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)

আরও পড়ুন: Stock Market Today: ১০ শতাংশ নীচে নিফটি, এই চার উপায় এখন বিনিয়োগ করলে পাবেন লাভ

সেরা শিরোনাম

Kenya Government: টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ, ‘আমরা কি ক্রীতদাস?’, কড়া মন্তব্য় কেনিয়ার প্রেসিডেন্টের
টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ, ‘আমরা কি ক্রীতদাস?’, কড়া মন্তব্য় কেনিয়ার প্রেসিডেন্টের
Dividend Stock Alert : ১৫০০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা এই কোম্পানির, কত টাকা পাবেন আপনি, জেনে নিন রেকর্ড ডেট
১৫০০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা এই কোম্পানির, কত টাকা পাবেন আপনি, জেনে নিন রেকর্ড ডেট
Amul Masti Dahi: শেষ হয়নি মেয়াদ, আমুলের 'মস্তি দই'-এ ভর্তি ছত্রাক ! ভাইরাল গ্রাহকের পোস্ট, কী জানাচ্ছে সংস্থা ?
শেষ হয়নি মেয়াদ, আমুলের 'মস্তি দই'-এ ভর্তি ছত্রাক ! ভাইরাল গ্রাহকের পোস্ট, কী জানাচ্ছে সংস্থা ?
Top Mutual Funds : এক বছরে দ্বিগুণ করে দিয়েছে টাকা, এই ৫ মিউচুয়াল ফান্ডের নাম জানেন ?
এক বছরে দ্বিগুণ করে দিয়েছে টাকা, এই ৫ মিউচুয়াল ফান্ডের নাম জানেন ?

ভিডিও

যুক্তি তক্কো পর্ব ২ : ডিগবাজি-তোলাবাজি — সবই রেখে পাশে — কী পেল ভোটারেরা গত সাড়ে তিন মাসে?
যুক্তি তক্কো পর্ব ১ : ডিগবাজি-তোলাবাজি — সবই রেখে পাশে — কী পেল ভোটারেরা গত সাড়ে তিন মাসে?
Suvendu Adhikari:'ফ্রি প্যালেস্তাইন লিখলে, কেন লিখবেন না ফ্রি পিওকে?' কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
NCPI News : সুদীপ-কাকলিদের আর্জি মানলেন লোকসভার স্পিকার | তৃণমূলত্যাগী ২০জন সাংসদকে ৩ সপ্তাহ সময়।
RG Kar Case: RG কর মেডিক্য়ালে নিহত চিকিৎসকের দেহ তড়িঘড়ি সৎকারকাণ্ডে গ্রেফতার সোমনাথ দে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
মহাকাশে ভারতের বড় জয়, ৩৬ হাজার কিমি উপর থেকে নজর! ISRO-র ‘Naughty Boy’ বদলে দেবে ভারতের মহাকাশ নজরদারি?
মহাকাশে ভারতের বড় জয়, ৩৬ হাজার কিমি উপর থেকে নজর! ISRO-র ‘Naughty Boy’ বদলে দেবে ভারতের মহাকাশ নজরদারি?
Weather Forecast: আকাশ কালো করে আসছে বৃষ্টি! আজ-কাল একাধিক জেলায় ভারী বৃষ্টি, ঝোড়ো হাওয়ার হলুদ সতর্কতা
আকাশ কালো করে আসছে বৃষ্টি! আজ-কাল একাধিক জেলায় ভারী বৃষ্টি, ঝোড়ো হাওয়ার হলুদ সতর্কতা
Assam News : পুলিশে ১৫-২০ হাজার নিয়োগ, প্রায় ৫ হাজার প্রোমোশন দেওয়ার ঘোষণা অসমে
পুলিশে ১৫-২০ হাজার নিয়োগ, প্রায় ৫ হাজার প্রোমোশন দেওয়ার ঘোষণা অসমে
Marcos Llorente: খেতাব জয়ের মাস দু'য়েক কাটতে না কাটতেই আচমকা বিশ্বজয়ী স্প্যানিশ তারকার অবসর ঘোষণা
খেতাব জয়ের মাস দু'য়েক কাটতে না কাটতেই আচমকা বিশ্বজয়ী স্প্যানিশ তারকার অবসর ঘোষণা
Nepal Flash Flood : 'সাহায্য নয়, ক্ষতিপূরণ চাই', হঠাৎ ভারত সহ ৩ দেশকে কেন নিশানা নেপালের? চাঞ্চল্যকর দাবি
'সাহায্য নয়, ক্ষতিপূরণ চাই', হঠাৎ ভারত সহ ৩ দেশকে কেন নিশানা নেপালের? চাঞ্চল্যকর দাবি
Smriti Mandhana: হংকংয়ের বিরুদ্ধে অনবদ্য শতরানে দুই কিংবদন্তিকে পিছনে ফেলে বিশ্বরেকর্ড গড়লেন স্মৃতি মান্ধানা
হংকংয়ের বিরুদ্ধে অনবদ্য শতরানে দুই কিংবদন্তিকে পিছনে ফেলে বিশ্বরেকর্ড গড়লেন স্মৃতি মান্ধানা
Weather Update: সেপ্টেম্বরে প্রথম সপ্তাহেও থামার নাম নেই বৃষ্টির, একাধিক জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস, জারি সতর্কতা
সেপ্টেম্বরে প্রথম সপ্তাহেও থামার নাম নেই বৃষ্টির, একাধিক জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস, জারি সতর্কতা
Enzo Fernandez: প্রিমিয়ার লিগে ইতিহাস! রেকর্ড অর্থে আর্জেন্তিনার সুপারস্টারকে সই করাল ম্যাঞ্চেস্টার সিটি
প্রিমিয়ার লিগে ইতিহাস! রেকর্ড অর্থে আর্জেন্তিনার সুপারস্টারকে সই করাল ম্যাঞ্চেস্টার সিটি
Embed widget