এক্সপ্লোর

Titan Stock Price: টিসিএসকে টপকে যাবে টাটার এই মাল্টিব্যাগার শেয়ার ? বাজার মূলধন ছাড়াল ৩ লক্ষ কোটি টাকা

Multibagger Stock:এবার টাটার আরও এক স্টক টাইটানের (Titan Share) বিনিয়োগকারীদের (Investment) জন্য এল সুখবর।  

Multibagger Stock: নভেম্বরের বাজারে (Stock Market) আলোড়ন তৈরি করল টাটা গ্রুপ (Tata Group)। টাটা টেকনোলজিসের আইপিও-র (Tata Technologies IPO)  আত্মপ্রকাশের সঙ্গে সঙ্গেই আসছে একের পর এক ভাল খবর। এবার টাটার আরও এক স্টক টাইটানের (Titan Share) বিনিয়োগকারীদের (Investment) জন্য এল সুখবর।  

 একদিকে নতুন আইপিও বাজারে আলোড়ন সৃষ্টি করছে,অন্যদিকে পুরনো মাল্টিব্যাগার শেয়ারও নতুন রেকর্ড গড়ছে। টাটা গ্রুপের একটি বিখ্যাত মাল্টিব্যাগার শেয়ার এখন বাজারের দ্বিতীয় বৃহত্তম কোম্পানি TCS-এর পথ অনুসরণ করছে৷ বাজার বিশেষজ্ঞরা বলছেন,এভাবে গতি চলতে থাকলে শীঘ্রই টিসিএস-এর সঙ্গে সুনামের প্রতিযোগিতায় একই সারিতে চলে আসবে টাইটান। 

অনেক বিনিয়োগকারীকে ধনী করেছে এই স্টক
 টাইটান টাটার সেই স্টক যা প্রয়াত অভিজ্ঞ বিনিয়োগকারী রাকেশ ঝুনঝুনওয়ালাকে মার্কেটে পরিচিতি দিয়েছে। তাকে ভারতীয় বাজারের বিগ বুল হিসেবে প্রতিষ্ঠিত করেছে। টাটার এই শেয়ার শেয়ার বাজারের অনেক বিনিয়োগকারীকে ধনী করেছে। সম্প্রতি টাইটানের শেয়ার আবারও গতি ধরেছে।

বাজার মূলধন কত হয়েছে
বুধবারের লেনদেনে টাইটানের শেয়ার 0.77 শতাংশ বৃদ্ধির সঙ্গে 3,420.30 টাকায় লেনদেন করছে। এর আগে মঙ্গলবার স্টকটিতে 2 শতাংশ বৃদ্ধি দেখা গিয়েছিল এবং দাম 3,400 টাকা ছাড়িয়েছিল। এর সঙ্গে মঙ্গলবার কোম্পানির বাজার মূলধনও বেড়ে দাঁড়ায় ৩ লাখ কোটি টাকা হয়েছে। বর্তমানে মার্কেট ক্যাপ 3.04 লক্ষ কোটি টাকা।

টিসিএস-এর পর টাটার এই ধরনের দ্বিতীয় সংস্থা
বাজার মূলধনের ভিত্তিতে বর্তমানে টাইটান টাটা গ্রুপের দ্বিতীয় শেয়ার হয়ে উঠেছে, যার মার্কেট ক্যাপ 3 লাখ কোটি টাকার বেশি হয়েছে। টাটা গ্রুপের আইটি কোম্পানি টিসিএস প্রথম এই রেকর্ডটি অর্জন করেছিল, যা ভারতীয় স্টক মার্কেটের দ্বিতীয় বৃহত্তম কোম্পানি। TCS-এর বর্তমান বাজার মূলধন প্রায় 13 লক্ষ কোটি টাকা। শুধু রিলায়েন্স ইন্ডাস্ট্রিজই TCS-এর থেকে এগিয়ে।

এশিয়ান পেইন্টকে ছাড়িয়ে গেছে
3 লক্ষ কোটি টাকার mcap স্তর অর্জনের সঙ্গে সঙ্গে Titan স্টক মার্কেটের 16 তম বৃহত্তম কোম্পানিতে পরিণত হয়েছে। মঙ্গলবারের দর্শনীয় উত্থানের পর, টাইটান এশিয়ান পেইন্টসকে MCAP-এর ক্ষেত্রে পিছনে ফেলে দিয়েছে। এশিয়ান পেইন্টসের বর্তমান বাজার মূল্য 3.01 লাখ কোটি টাকা। টাইটানের শেয়ার গত 6 মাসে 26 শতাংশের বেশি এবং এই বছর এ পর্যন্ত 33 শতাংশের বেশি বেড়েছে।

IPO: সুনাম ধরে রাখল টাটা গ্রুপ Tata Group । বুধবার টাটা টেকনোলজিসের আইপিও(Tata Technologies IPO) খুলতে হামলে পড়ে বিনিয়োগকারীরা (Investment)। মাত্র ৪০ মিনিটের মধ্য়েই বিক্রি হয়ে যায় বিপুল অঙ্কের শেয়ার(Share Market)। 

আইপিও ওপেন হতেই দুরন্ত সাড়া

আজ শেয়ার বাজারে টাটা টেকনোলজিসের আইপিও খুলতেই তা দ্রুত গতিতে সাবস্ক্রাইব হতে শুরু করে। সকালের সেশনেই ৩০৪২.৫ কোটি টাকার মূলধন তোলা শুরু করে দেয় কোম্পানি। প্রায় সাড়ে চার কোটির শেয়ার অফার ফর সেলে আজ বিক্রির জন্য খুলে দেওয়া হয়। যা প্রায় ৪০ মিনিটের মধ্যে সাবস্ক্রাইব হয়ে যায়। 

টাটা গ্রুপের কোম্পানি টাটা টেকনোলজিসের আইপিও শেয়ারবাজারে দারুণ সাড়া পাচ্ছে। দীর্ঘ প্রতীক্ষার পর আজ বুধবার সাবস্ক্রিপশনের জন্য খোলা হয়েছে বহু প্রতীক্ষিত এই আইপিও। আইপিও খোলার সাথে সাথেই বাজারে বিনিয়োগকারীরা এতে ঝাঁপিয়ে পড়ে এবং কিছুক্ষণের মধ্যেই এটি সম্পূর্ণরূপে সাবক্রাইব হয়ে যায়।  বিডিং শুরু হওয়ার এক ঘণ্টারও কম সময়ের মধ্যে আইপিও সম্পূর্ণরূপে সাবস্ক্রাইব হয়ে গেছে।

Multibagger Stocks: এক বছরে দিয়েছে ৩২৪ শতাংশ পর্যন্ত রিটার্ন,জেনে নিন এই ৬টি স্টকের নাম

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Gold Price Prediction : সোনার দাম হবে ৩ লাখ, রুপো পৌঁছবে ৬ লাখে ! বড় দাবি এই ব্যক্তির
সোনার দাম হবে ৩ লাখ, রুপো পৌঁছবে ৬ লাখে ! বড় দাবি এই ব্যক্তির
Gold Price Today: সোনার দামে বিরাট রদবদল, আজ কি কমল না বাড়ল? বিনিয়োগ করলে বিরাট লাভ?
সোনার দামে বিরাট রদবদল, আজ কি কমল না বাড়ল? বিনিয়োগ করলে বিরাট লাভ?
BSNL Recharge Plan : BSNL দিচ্ছে বাম্পার অফার ! ১ টাকায় যত খুশি কল, দিনে ১ জিবি করে ডেটা 
BSNL দিচ্ছে বাম্পার অফার ! ১ টাকায় যত খুশি কল, দিনে ১ জিবি করে ডেটা 

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৮.৮.২৬)পর্ব ২: বাঁকুড়ায় CJP নেতার বাবা-খুনে গ্রেফতার বিজেপি কর্মী, নদিয়ায় কংগ্রেস নেতা খুনে গ্রেফতার তৃণমূলের পঞ্চায়েত প্রধান
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৮.৮.২৬)পর্ব ১: বিজেপি নেতার মারে আঙুল ভাঙল মিষ্টির দোকানের কর্মীর, প্রতিদিন তোলাবাজির বিরুদ্ধে কড়া বার্তা শমীক ভট্টাচার্যের
KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget