এক্সপ্লোর

New Mahindra Scorpio-N: ঝাঁ-চকচকে লুক, দুর্দান্ত ফিচার ও ডিজাইন নিয়ে ভারতে হাজির Mahindra Scorpio-N, দাম কত?

Mahindra Scorpio-N: আগামী ৩০ জুলাই বেলা ১১টা থেকে Mahindra Scorpio-N গাড়ির বুকিং শুরু হতে চলেছে। তবে তার আগে ৫ জুলাই থেকে আগ্রহীরা এই গাড়ি ‘Add to cart’ করার সুযোগ পাবেন।

কলকাতা: অপেক্ষার অবসান। অবশেষে ভারতে লঞ্চ হল মহিন্দ্রার নতুন গাড়ি Mahindra Scorpio-N। ভারতে এই গাড়ির দাম শুরু হচ্ছে ১১.৯৯ লক্ষ টাকা থেকে (এক্স শোরুম)। তবে প্রথম ২৫ হাজার বুকিংয়ের ক্ষেত্রেই এই দাম প্রযোজ্য হবে। আগামী ৩০ জুলাই বেলা ১১টা থেকে Mahindra Scorpio-N গাড়ির বুকিং শুরু হতে চলেছে। তবে তার আগে ৫ জুলাই থেকে আগ্রহীরা এই গাড়ি ‘Add to cart’ করার সুযোগ পাবেন। মহিন্দ্রা সংস্থা জানিয়েছে, গাড়ি বুকিংয়ের পর হাতে পেলে এবং তা টেস্ট ড্রাইভের পরেও বদল করার সুযোগ পাবেন ক্রেতারা। অর্থাৎ যে ভ্যারিয়েন্টে গাড়ি কেনা হবে সেটি আপনার পছন্দ না হলে দু’সপ্তাহের মধ্যে পরিবর্তন করার সুযোগ থাকছে। মহিন্দ্রার এই নতুন স্করপিও মডেল নিয়ে গাড়িপ্রেমীদের মধ্যে উন্মাদনা ছিল তুঙ্গে। লঞ্চের আগে থেকেও শোরগোল ফেলেছিল এই গাড়ি। ট্রেন্ড বলছে চলতি বছরের অন্যতম প্রতীক্ষিত গাড়ি ছিল Mahindra Scorpio-N। অবশেষে তা লঞ্চ হয়েছে দেশে। 

Z2, Z4, Z6, Z8, Z8L- এই পাঁচটি ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে মহিন্দ্রার নতুন স্করপিও মডেল। ছয় এবং সাত সিটের কনফিগারেশনে থাকছে নতুন Mahindra Scorpio-N গাড়িতে। অনুমান করা হচ্ছিল যে ক্রেতারা এই নতুন গাড়ির ক্ষেত্রে D-segment SUV পেতে চাইবেন। আর সেকথা মাথায় রেখেই মহিন্দ্রা কর্তৃপক্ষ তাদের নতুন Scorpio-N গাড়ির লুক অ্যান্ড ফিল আগের ক্লাসিক স্করপিওর তুলনায় কিছুটা বড় রেখেছেন। শুধু তাই নয়, এই গাড়িতে নতুন অনেক ফিচারও যুক্ত হয়েছে। আগের তুলনায় Mahindra Scorpio-N ২০৬ মিলিমিটার লম্বা এবং ৯৭ মিলিমিটার চওড়া। তবে আগের তুলনায় উচ্চতায় কমেছে এই গাড়ি। প্রায় ১২৫ মিলিমিটার উচ্চতা কমেছে মহিন্দ্রা স্করপিওর নতুন মডেলের। এর পাশাপাশি আবার হুইলবেস বেড়েছে ৭০ মিলিমিটার। 

গাড়ির ভিতরের ডিজাইন- নতুন Mahindra Scorpio-N গাড়িতে একটি ৮ ইঞ্চির টাচ স্ক্রিন রয়েছে। সেখানে AdrenoX ইনফোটেনমেন্ট সিস্টেমের সাপোর্ট রয়েছে। এছাড়াও রয়েছে ডুয়াল টোনের ড্যাশবোর্ড। মূলত সাত সিটের কনফিগারেশন রয়েছে Mahindra Scorpio-N গাড়িতে। তবে Z8 Luxury trim- এর ক্ষেত্রে গ্রাহকরা ছয় সিটের কনফিগারেশনও পাবেন। 

ইঞ্জিন- মহিন্দ্রার নতুন স্করপিও গাড়িতে রয়েছে একটি ২ লিটারের mStallion পেট্রোল ইঞ্জিন এবং একটি ২.২ লিটারের mHawk ডিজেল ইঞ্জিন। 

আরও পড়ুন- এই রকম গাড়ি আগে দেখেননি, এক চার্জে যাবে ৫৯০ কিমি

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

New Maruti Baleno facelift : ব্রেজার পর এবার বালেনো ফেসলিফ্ট আনছে মারুতি, কী কী বদল থাকবে গাড়ি, প্রকাশ্য়ে এল টিজার
ব্রেজার পর এবার বালেনো ফেসলিফ্ট আনছে মারুতি, কী কী বদল থাকবে গাড়ি, প্রকাশ্য়ে এল টিজার
Gold Price Today: সপ্তাহ শেষে নজরে সোনা-রুপো? দাম কি কমল? বিরাট লাভ পেতে পারে বিনিয়োগকারীরা
সপ্তাহ শেষে নজরে সোনা-রুপো? দাম কি কমল? বিরাট লাভ পেতে পারে বিনিয়োগকারীরা
Mahindra Pick Up Truck : মহিন্দ্রা আনছে পিকআপ ট্রাক, টয়োটা হাইলাক্সের চিন্তা বাড়ল, দেখুন প্রথম ছবি
মহিন্দ্রা আনছে পিকআপ ট্রাক, টয়োটা হাইলাক্সের চিন্তা বাড়ল, দেখুন প্রথম ছবি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: রাজ্যের এই অংশে আচমকাই চলল গুলি ..
North 24 Parganas News: রাজ্যের এই অংশে আচমকাই চলল গুলি ..
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
Weather Alert: রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
RG Kar Case: RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও,
RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও, "এরা যা অত্যাচার করেছে, মেয়েটার ওপর .."
Embed widget