এক্সপ্লোর

Budget 2024: বিনামূল্যে বিদ্যুৎ, আশা-অঙ্গনওয়াড়ি কর্মীদেরও আয়ুষ্মান ভারত-দেখে নিন বাজেটের হাইলাইটস

Nirmala Sitharaman: অন্তর্বর্তী বাজেটে (Budget 2024) রইল বেশ কয়েকটি উল্লেখ পদক্ষেপ। জেনে নিন বাজেটের হাইলাইটস (Budget Highlights)।    

Nirmala Sitharaman: দেশের দশা বদলাতে দিশা দেখালেন অর্থমন্ত্রী। অন্তর্বর্তী বাজেটে (Budget 2024) রইল বেশ কয়েকটি উল্লেখ পদক্ষেপ। জেনে নিন বাজেটের হাইলাইটস (Budget Highlights)।    

সার্ভাইক্যাল ক্যান্সারের বিরুদ্ধে টিকাকরণের ঘোষণা
সার্ভাইক্যাল ক্যান্সারের বিরুদ্ধে টিকাকরণের ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের। তিনি জানিয়েছেন, সার্ভাইক্যাল ক্যান্সারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে টিকাকরণে জোর দিতে চলেছে কেন্দ্র। ৯ থেকে ১৪ বছর বয়সি মেয়েদের টিকাকরণে প্রাধান্য দেওয়া হবে। (Interim Budget 2024) সার্ভাইক্যাল ক্যান্সারের বিরুদ্ধে সার্বিক প্রতিরোধ গড়ে তুলতেই এই সিদ্ধান্ত। বুধবার সংসদে অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করতে গিয়ে এই ঘোষণা করেন নির্মলা। তিনি বলেন, "সার্ভাইক্যাল ক্যান্সারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে ৯ থেকে ১৪ বছর বয়সি মেয়েদের টিকা গ্রহণে উৎসাহিত করবে আমাদের সরকার।" 

আয়করে কত ছাড়
'প্রত্যক্ষ ও পরোক্ষ কর অপরিবর্তিত থাকছে।' আজ অন্তর্বর্তী বাজেট পেশ করার সময় এমনই ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ (Union Finance Minister Nirmala Sitharaman)। তিনি জানান, 'নতুন কর কাঠামোয় ৭ লক্ষ টাকা পর্যন্ত কোনও কর লাগবে না।' লোকসভা ভোটের আগে মোদি সরকারের অন্তর্বর্তী বাজেট পেশ। দ্বিতীয় মেয়াদের এটাই শেষ বাজেট। এনিয়ে নানা জল্পনার মধ্যে আজ অর্থমন্ত্রী ঘোষণা করলেন, 'গত ১০ বছরে প্রত্যক্ষ কর আদায় ৩ গুণ বৃদ্ধি পেয়েছে। নতুন কর কাঠামোয় ৭ লক্ষ টাকা পর্যন্ত কোনও কর লাগবে না। পুরনো কর কাঠামোয় আয়করে কোনও পরিবর্তন হচ্ছে না। প্রত্যক্ষ ও পরোক্ষ কর অপরিবর্তিত থাকছে।'

রেলের জন্য আলাদা কী 
অন্তর্বর্তী বাজেটে (Interim Budget 2024) রেলের (Indian Railway) জন্য সেভাবে বড় ঘোষণা এল না। যার জেরে রেলের স্টকে দেখা গেল না গতি। তবে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছেন, দেশে তিনটি রেল করিডর চালু করা হবে। জেনে নিন, রেল নিয়ে আরও কী থাকছে মোদি সরকারের বাজেটে।

যাত্রীবাহী ট্রেনের ক্ষেত্রে বেশকিছু উন্নত পরিষেবার আশ্বাস দিয়েছেন অর্থমন্ত্রী। প্রধানমন্ত্রী গতি শক্তি যোজনার আওতায় রেলের কাজগুলিকে আরও দ্রুত করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। একটি মালবাহী প্রকল্পও তৈরি করা হবে বলে জানিয়েছে কেন্দ্র। পাশাপাশি ৪০ হাজার সাধারণ রেল কোচকে বন্দে ভারতে রূপান্তর করা হবে। বিমানবন্দরের সংখ্যা বেড়েছে। এভিয়েশন কোম্পানিগুলো এক হাজার বিমানের অর্ডার নিয়ে এগোচ্ছে বলে জানিয়েছে নির্মলা সীতারামন।

বিনামূল্যে বিদ্যুৎ !
প্রতি মাসে ৩০০ ইউনিট বিদ্যুৎ সম্পূর্ণ বিনামূল্যে পাবেন ভারতের ১ কোটি পরিবার। এমনই ঘোষণা করলেন নির্মলা সীতারামন। অন্তর্বর্তী বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানান, বাড়ির ছাদে সোলার প্যানেল লাগিয়ে ১ কোটি পরিবারকে প্রতি মাসে বিনামূল্যে ৩০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ করা হবে। অযোধ্যায় রামমন্দিরের সফল প্রতিষ্ঠার সৌজন্য স্বরূপ ভারতের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এই প্রকল্প নেওয়া হয়েছে বলেই জানান নির্মলা সীতারামন।

আশাকর্মীদের জন্য সুখবর
 লোকসভা ভোটের আগে মোদি সরকারের শেষ বাজেটে আশাকর্মী এবং অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য বড় ঘোষণা করা হল। অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ( Nirmala Sitharaman ) বললেন, এবার থেকে কেন্দ্রের আয়ুষ্মান ভারত ( Ayushman Bharat ) প্রকল্পের সুবিধা পাবেন এঁরাও। সীতারামন তার কেন্দ্রীয় বাজেট বক্তৃতায় বললেন আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধে এবার পাবেন আশা এবং অঙ্গনওয়াড়ি কর্মীরা। অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষদের জন্য কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান প্রকল্প। স্বাস্থ্য বিমা প্রদান করার জন্য এই প্রকল্প কেন্দ্রের। আয়ুষ্মান কার্ড থাকলে কেউ প্রতি বছর ৫ লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য বিমা পাওয়া হয় বিনামূল্যেই। 

‘গোমাতা’দের জন্যও ঘোষণা বাজেটে
ভারতে দুধ উৎপাদনকারী গবাদি পশুদের (milch-animals) উৎপাদনের পরিমাণ অনেকটাই কম। এই পরিস্থিতিতেই দেশ বিশ্বের মধ্যে প্রথম স্থানে রয়েছে। এই অবস্থাকে সামাল দিতেও এবার বেশ কয়েকটি প্রকল্প চালু করবে কেন্দ্র।রাষ্ট্রীয় গোকূল মিশন, জাতীয় পশুসম্পত্তি (লাইভস্টক) মিশন ও পরিকাঠামো উন্নয়নের দিকে জোর দেওয়া হবে। পাশাপাশ পশুপালনের দিকেও জোর দেবে কেন্দ্রের ২০২৪ সালের বাজেট পরিকল্পনা।

জোর মৎস্য শিল্পে
মৎসচাষে উৎপাদন বাড়ানোর দিকে নজর দেওয়া হবে। পার হেক্টর উৎপাদন ৩ টন থেকে বাড়িয়ে ৫ টন করার সিদ্ধান্ত নিয়েছে ২০২৪ সালের বাজেট।রফতানি দ্বিগুণ করার পরিকল্পনা রয়েছে। রপ্তানি মূল্য ১ লাখ কোটি ছোঁয়ার কথা ঘোষণা করেন নির্মলা সীতারামন।অদূর ভবিষ্যতে ৫৫ লাখ নতুন কর্মসংস্থানের কথাও ঘোষণা করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন

ভাড়াটে,কলোনিবাসীদের জন্যও ব্যবস্থা
আবাস যোজনায় আগামী পাঁচ বছরে আরও ২ কোটি বাড়ি তৈরিতে মধ্যবিত্ত শ্রেণিকে ভর্তুকি দেওয়ার ঘোষণা করেন তিনি। এদিন সংসদে নির্মলা বলেন, “কোভিডের জেরে তৈরি হওয়া সঙ্কট সত্ত্বেও, আবাস যোজনার কাজ আটকায়নি। ৩ কোটি বাড়ি তৈরির লক্ষ্যের থেকে সামান্য দূরে রয়েছি আমরা। আগামী পাঁচ বছরে আরও ২ কোটি বাড়ি তৈরির কাজ গৃহীত হবে। পরিবার বাড়ছে, তাই প্রয়োজনও বাড়ছে। সেই কারণেই এই সিদ্ধান্ত।”এর পাশাপাশি, ভাড়াবাড়ি, বস্তি, চল এবং অনুমোদিত কলোনিতে বসবাসকারী মানুষের জন্যও আগামী দিনে একাধিক প্রকল্প আনতে চলেছে কেন্দ্র।

Budget Highlights 2024: যাত্রীদের সুবিধায় চালু হবে ই-বাস ! ইলেকট্রিক গাড়ি নিয়ে কী রইল বাজেটে ?

সেরা শিরোনাম

Bank News: এই ব্যাঙ্কের নিয়মে বড় পরিবর্তন, রুল না জানলে বার-বার কাটা যাবে আরও টাকা, কোন খাতে কত ?
এই ব্যাঙ্কের নিয়মে বড় পরিবর্তন, রুল না জানলে বার-বার কাটা যাবে আরও টাকা, কোন খাতে কত ?
Disney Layoffs: হাজারের বেশি কর্মী ছাঁটাই করবে এই কোম্পানি, ম্যানেজারদের কাছে গেল বার্তা
হাজারের বেশি কর্মী ছাঁটাই করবে এই কোম্পানি, ম্যানেজারদের কাছে গেল বার্তা
Gold Price Today : ধনতেরসের আগে আজ সোনার দাম বাড়ল বা কমল ? দেখে নিন আজকের রেট চার্ট
ধনতেরসের আগে আজ সোনার দাম বাড়ল বা কমল ? দেখে নিন আজকের রেট চার্ট
Darius Khambata: TATA থেকে এবার সরে দাঁড়ালেন বড় মাথা, ‘তিল তিল করে গড়ে তোলা সুনাম নষ্ট’, স্মরণ করিয়ে গেলেন
TATA থেকে এবার সরে দাঁড়ালেন বড় মাথা, ‘তিল তিল করে গড়ে তোলা সুনাম নষ্ট’, স্মরণ করিয়ে গেলেন

ভিডিও

Nepal Helicopter Collision: আকাশপথে ফের বিপদ, এবার ২টি হেলিকপ্টারের সংঘর্ষ, মৃত্যু এক ভারতীয়র | ABP
CM Suvendu Adhikari: আলিপুরদুয়ারে সুপারি পাচারচক্রের পর্দাফাঁস, পুলিশ-প্রশংসায় পোস্ট মুখ্যমন্ত্রীর
Debra BJP News: তোলাবাজির প্রতিবাদ, আক্রান্ত খোদ BJP বিধায়ক! দলীয় কর্মীদের বিরুদ্ধে মারধরের অভিযোগ
Part-time Teachers Protest | বিকাশ ভবনের সামনে পার্ট টাইম শিক্ষকদের টানা অবস্থান-বিক্ষোভ
Indranil Sen | প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে বেআইনিভাবে বিপুল অঙ্কের অর্থ ও সম্পত্তি সংগ্রহের অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rohit Sharma: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিতের সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিত শর্মার সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
Weather Update: ‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
Food Poisoning : বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
Fake 20 Rupee Coin: কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
Embed widget