এক্সপ্লোর

Budget Highlights 2024: যাত্রীদের সুবিধায় চালু হবে ই-বাস ! ইলেকট্রিক গাড়ি নিয়ে কী রইল বাজেটে ?

Interim Budget 2024 Highlights: ইভির পরিকাঠামো আরও মজবুত হবে ভারতে, সরকারের তরফে ইভি ইকোসিস্টেম চালু করা হবে। আরও কী বললেন নির্মলা সীতারামন ?

Nirmala Sitharaman: ইভির দুনিয়ায় প্রতিযোগিতার বাজারে ইতিমধ্যেই ঢুকে পড়েছে ভারত। বিভিন্ন গাড়ি নির্মাতা সংস্থা বাজারে আনছে নতুন নতুন ইভির মডেল (Automobile Budget 2024)। বাইক বা স্কুটারের ক্ষেত্রেও ইলেকট্রিক ভার্সনের মডেল আনছে নির্মাতা সংস্থারা। ১ ফেব্রুয়ারি অন্তর্বর্তী বাজেটে (Interim Budget 2024) ইভির নির্মাণ এবং চার্জিং পরিকাঠামোর উপর জোর দিলেন নির্মলা সীতারামন (Niramala Sitharaman)। সরকারি পৃষ্ঠপোষকতায় ইভি ইকোসিস্টেম আরও মজবুত করে তোলা হবে বলেই জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।

চালু হবে ই-বাস

ইভির উল্লেখের পাশাপাশি নির্মলা সীতারামন জানিয়েছেন, আগামীদিনে ভারতের রাস্তায় চালু হবে ইলেকট্রিক বাস, গণপরিবহন ক্ষেত্রে এক নয়া দিশা দেখাবে এই ই-বাস। পেমেন্ট সিকিউরিটি সিস্টেমের মাধ্যমে এই ই-বাসের সুবিধে অচিরেই চালু হবে দেশে। শুধু ইভি উৎপাদন নয়, ইভির চার্জিং পরিকাঠামোর উপরেও জোর দেওয়া হয়েছে অন্তর্বর্তী বাজেটে।

আশা কী ছিল

বাজেট পেশের আগে গাড়ি নির্মাতা সংস্থার প্রধানরা অনেকেই জানিয়েছিলেন বাজেটে (Interim Budget 2024) তারা ঠিক কী আশা করছেন। তাদের মধ্যে অনেকেই ফেম স্কিম (FAME Scheme) এবং কর ছাড়ের সুবিধের বিষয়ে কথা বলেছিলেন। ইভি নির্মাণের ইনপুট ও আউটপুট জিএসটি হার ৫ শতাংশে বেঁধে রাখা, দেশীয় ইভি প্রযুক্তির যন্ত্রাংশ নির্মাতাদের ইনসেনটিভ দেওয়ার দিকে জোর দেবেন অর্থমন্ত্রী, আশা ছিল (Budget 2024 Expectations) এমনটাই। আবার লাক্সারি গাড়ির ক্ষেত্রে অতিরিক্ত জিএসটি ও স্ট্যাম্প ডিউটি হ্রাস করে সমতাযুক্ত কর কাঠামো চালু করার ব্যাপারেও আশাবাদী ছিলেন বহু গাড়ি নির্মাতা সংস্থার কর্ণধারেরা। আবার টয়োটা কির্লোস্কার মোটরসের এমডি স্বপ্নেশ আর মারুর আশা ছিল, জ্বালানির ভরসা না করে যাতে ভারতের যোগাযোগ ব্যবস্থা, পরিবহন সেক্টর একটি সবুজ অর্থনীতির দিকে যেতে পারে সে চেষ্টাই করবে সরকার।

কী রইল বাজেটে

ভারতের অটো সেক্টরে গ্রিন মোবিলিটিকে (Green Mobility) এগিয়ে নিয়ে যাওয়ার দিকেই জোর থাকবে বাজেটে, এমনটাই আশা করা হয়েছিল। আশা ছিল, ফেম ইন্ডিয়া প্রকল্পের অধীনে প্রচুর ইনসেন্টিভ এবং আর্থিক সহায়তা, কর ছাড়ের সুবিধের কথা ঘোষণা করবেন অর্থমন্ত্রী। তবে তা হয়নি। ইভি ইকোসিস্টেমকে মজবুত করা, ভারতে ইভি উৎপাদনে জোর দেওয়ার দিকে ইঙ্গিত থাকলেও অন্যান্য কোনও বিষয়ে আলোচনা নেই এই বাজেটে (Automobile Budget 2024)। কর কাঠামো, ইনসেন্টিভের বিষয়ে কোনও আলোচনা না থাকলেও জ্বালানির পরিবর্তে ভারতের যোগাযোগ ব্যবস্থা যে ক্রমেই সবুজায়নের দিকে ঝুঁকছে, সেই ইঙ্গিত বাজেটে রেখেছেন নির্মলা সীতারামন।

আরও পড়ুন:  Budget 2024: বিনামূল্যে বিদ্যুৎ, আশা-অঙ্গনওয়াড়ি কর্মীদেরও আয়ুষ্মান ভারত-দেখে নিন বাজেটের হাইলাইটস

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Gold Price Prediction : সোনার দাম হবে ৩ লাখ, রুপো পৌঁছবে ৬ লাখে ! বড় দাবি এই ব্যক্তির
সোনার দাম হবে ৩ লাখ, রুপো পৌঁছবে ৬ লাখে ! বড় দাবি এই ব্যক্তির
Gold Price Today: সোনার দামে বিরাট রদবদল, আজ কি কমল না বাড়ল? বিনিয়োগ করলে বিরাট লাভ?
সোনার দামে বিরাট রদবদল, আজ কি কমল না বাড়ল? বিনিয়োগ করলে বিরাট লাভ?
BSNL Recharge Plan : BSNL দিচ্ছে বাম্পার অফার ! ১ টাকায় যত খুশি কল, দিনে ১ জিবি করে ডেটা 
BSNL দিচ্ছে বাম্পার অফার ! ১ টাকায় যত খুশি কল, দিনে ১ জিবি করে ডেটা 

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget