এক্সপ্লোর

FASTag News: গাড়ির কাচে FASTag না থাকলেই দ্বিগুণ টোল দিতে হবে, সরকার নিল এই সিদ্ধান্ত

NHAI Toll Update: এই ধরনের যানবাহন কালো তালিকাভুক্ত করতে পারে কর্তৃপক্ষ।

NHAI Toll Update: হাইওয়েতে গাড়ির কাচে FASTag স্টিকার না থাকলে এবার ভুগতে হবে আপনাকে। টোল প্লাজা কর্তৃপক্ষ নেবে দ্বিগুণ টাকা। সম্প্রতি জাতীয় সড়কে FASTag-এর ব্যবহার বাড়াতে টোল বুথ অপারেটরদের কাছ এই বার্তা দিয়েছে ন্যাশনাল হাইওয়ে অথরিটি (NHAI)। এই ধরনের যানবাহন কালো তালিকাভুক্ত করতে পারে কর্তৃপক্ষ।

FASTag News: কী কারণে এই উদ্যোগ
সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রক  সম্প্রতি বলেছে, FASTag স্টিকার ছাড়া যানবাহনগুলি টোল প্লাজাগুলিতে এলে অপ্রয়োজনীয় দেরি হয়। সেই ক্ষেত্রে দ্বিগুণ ফি চার্জ করলে টোল কর্তৃপক্ষের কাজ তাড়াতাড়ি হবে। সঙ্গে গাড়ির কাচে FASTag স্টিকার লাগাতে উৎসাহ বাড়বে গাড়ির মালিকদের মধ্যে। সেই কারণেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই বিষয়ে একটি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রোটোকল (SOP) সমস্ত টোল আদায়কারী সংস্থাকে জারি করতে বলা হয়েছে। 

NHAI Toll Update: কালো তালিকায় যাবে গাড়ি
 সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রক বলেছে, এছাড়াও টোল বুথের সিসিটিভিগুলি সেই যানবাহনের রেজিস্ট্রেশন নম্বর রেকর্ড করবে যেগুলিতে FASTag স্টিকার নেই। যে ব্যাঙ্কগুলি FASTags ইস্যু করে, তাদের নিশ্চিত করতে বলা হয়েছে যেন স্টিকারটি বিক্রির স্থানে উইন্ডশিল্ডে লাগানো হচ্ছে কিনা তা দেখে নেওয়া হয়।

NHAI জাতীয় হাইওয়ে ফি অ্যাক্ট 2008 এর অধীনে জাতীয় মহাসড়কে টোল সংগ্রহ করে। বর্তমানে, 1,000 বা তার বেশি প্লাজা ভারত জুড়ে প্রায় 45,000 কিলোমিটার জাতীয় মহাসড়ক এবং এক্সপ্রেসওয়েগুলির জন্য টোল সংগ্রহ করে। আট কোটিরও বেশি ব্যবহারকারী এবং প্রায় 98% FASTag ভারতে টোল সংগ্রহে বিপ্লব এনেছে।

FASTag News: জিপিএস-ভিত্তিক টোল আদায়ের কাজ চলছে
জানুয়ারিতে, মিন্ট জানিয়েছে যে কেন্দ্রীয় সরকার শীঘ্রই পাঁচ থেকে ১০টি হাইওয়েতে জিপিএস-ভিত্তিক টোল সংগ্রহের পরীক্ষা শুরু করবে। GPS টোলি দ্রুত ও আরও দক্ষ বর্তমান FASTag-ভিত্তিক টোলিং সিস্টেমকে প্রতিস্থাপন করবে বলে আশা করা হচ্ছে। সড়ক মন্ত্রকের সচিব অনুরাগ জৈন বলেছেন, দেশব্যাপী চালু হওয়ার আগে নতুন সিস্টেমটি সীমিত মহাসড়কে পাইলট প্রোজেক্ট হিসাবে পরীক্ষা করা হবে।

NHAI Toll Update: হাইওয়ে ডেভেলপার ন্যাশনাল হাইওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া (NHAI) স্যাটেলাইট- বা GPS-ভিত্তিক টোলিং নিয়ে কাজ করছে যা হাইওয়েতে টোল আদায়ের আরও ন্যায়সঙ্গত উপায় চালু করবে।

আরও পড়ুন : SBI FD: এসবিআই বনাম এই দুই ব্যাঙ্কের মধ্য়ে কোথায় বেশি সুদ, নতুন এফডি রেট জানুন

সেরা শিরোনাম

Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
US Russia Oil Deal : অন্য দেশকে ধমক-চমক, এবার নিজেই রাশিয়া থেকে তেল কিনবে আমেরিকা, সিদ্ধান্ত ট্রাম্পের
অন্য দেশকে ধমক-চমক, এবার নিজেই রাশিয়া থেকে তেল কিনবে আমেরিকা, সিদ্ধান্ত ট্রাম্পের
LIC Policy : দিনে ৪৫ টাকা জমিয়ে পেতে পারেন ২৫ লাখ, সঙ্গে জীবনবিমার সুবিধা, মধ্যবিত্তের সেরা LIC স্কিম এটি
দিনে ৪৫ টাকা জমিয়ে পেতে পারেন ২৫ লাখ, সঙ্গে জীবনবিমার সুবিধা, মধ্যবিত্তের সেরা LIC স্কিম এটি

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget