এক্সপ্লোর

NSE: নতুন মোবাইল অ্যাপ আনল ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ, ১২ ভাষায় দেখা যাবে ওয়েবসাইটও; কী কী সুবিধে ?

NSE Mobile App: একটি প্রেস বিজ্ঞপ্তিতে স্টক এক্সচেঞ্জের পক্ষ থেকে জানানো হয়েছে যে এই মোবাইল অ্যাপের পাশাপাশি এই সংস্থা তাদের ওয়েবসাইটকেও (NSE India) ইংরেজি ছাড়া মোট ১২টি আঞ্চলিক ভাষার সহায়তা দিয়েছে।

National Stock Exchange: ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ সম্প্রতি তাদের একটি নতুন মোবাইল অ্যাপ লঞ্চ করেছে দেশে যার নাম NSEIndia। এই দীপাবলিতে ১ নভেম্বর এই নতুন মোবাইল অ্যাপ নিয়ে আসে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ (NSE Mobile App)। একটি প্রেস বিজ্ঞপ্তিতে স্টক এক্সচেঞ্জের পক্ষ থেকে জানানো হয়েছে যে এই মোবাইল অ্যাপের পাশাপাশি এই সংস্থা তাদের ওয়েবসাইটকেও (NSE India) ইংরেজি ছাড়া মোট ১২টি আঞ্চলিক ভাষার সহায়তা দিয়েছে। অর্থাৎ এবার থেকে ইংরেজির বদলে এই সমস্ত আঞ্চলিক ভাষাতেও কাজ করা যাবে ওয়েবসাইটে।

আঞ্চলিক ভাষাগুলির মধ্যে রয়েছে অসমিয়া, বাংলা, কন্নড়, মালয়ালম, ওড়িয়া, পঞ্জাবি, তামিল ও তেলুগু। এর আগে থেকেই ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে সহায়তা দেওয়া ছিল হিন্দি, মারাঠি ও গুজরাতি ভাষার। ইংরেজি ভাষার সহায়তা তো আগে থেকেই ছিল।

প্রেস বিজ্ঞপ্তিতে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ জানিয়েছে যে দেশের সমস্ত বিনিয়োগকারীদের জন্য একটি ইনক্লুসিভ ফিনান্সিয়াল ইকোসিস্টেম তৈরি করার জন্য তারা সবসময় চেষ্টা করে চলেছে আর সেই কারণেই একইসঙ্গে নতুন মোবাইল অ্যাপ এবং ওয়েবসাইটে এই বদল আনা হয়েছে। কী কী সুবিধে মিলবে এই মোবাইল অ্যাপে ?

কী কী সুবিধে পাবেন বিনিয়োগকারীরা

NSE-র ওয়েবসাইটে এবার থেকে মোট ১২টি ভাষায় কাজ করা যাবে। ইংরেজি সহ এই আঞ্চলিক ভাষাগুলির মধ্যে রয়েছে অসমিয়া, বাংলা, কন্নড়, মালয়ালম, ওড়িয়া, পঞ্জাবি, তামিল, হিন্দি, মারাঠি ও গুজরাতি, তেলুগু ও ইংরেজি।

সারা দেশের সমস্ত বিনিয়োগকারীদের বড় সুবিধে হবে এর মাধ্যমে। এনগেজমেন্ট এবং অ্যাক্সেসিবিলিটি বাড়বে বিনিয়োগকারীদের।

ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের নতুন লঞ্চ করা মোবাইল অ্যাপ পাওয়া যাবে অ্যান্ড্রয়েডের গুগল প্লে স্টোর, অ্যাপল অ্যাপ স্টোরে। ১ নভেম্বর ২০২৪ থেকেই ডাউনলোড করা যাচ্ছে এই অ্যাপ।

এই নতুন অ্যাপের ফিচার্সের মধ্যে পাবেন সূচকের তথ্য, বাজারের তথ্য, বাজারের ট্রেন্ড, টার্নওভার, নিফটি ৫০-র সেরা গেনার, লুজার সম্পর্কে তথ্য, স্টক সার্চ এবং ব্যক্তিগত ওয়াচলিস্ট, ডেরিভেটিভ বাজার নিয়েও সমস্ত তথ্য দেখা যাবে এখানে। কল, পুট এবং ওপেন ইন্টারেস্ট সম্পর্কে জানা যাবে এই অ্যাপেই।

( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)

আরও পড়ুন: Elcid Investments Share Price: একদিনে ১২ হাজার টাকা বাড়ল এই স্টক, তোলপাড় করছে বাজার !

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

PPF Investment : PPF-এ মাসে ৫ হাজার জমিয়ে পেতে পারেন ৩ কোটি, হিসেব রইল এখানে
PPF-এ মাসে ৫ হাজার জমিয়ে পেতে পারেন ৩ কোটি, হিসেব রইল এখানে
Best Stocks To Buy : সোমবার বাজারে তোলপাড় ফেলতে পারে এই তিন স্টক, বলছেন বাজার বিশেষজ্ঞরা
সোমবার বাজারে তোলপাড় ফেলতে পারে এই তিন স্টক, বলছেন বাজার বিশেষজ্ঞরা
Online Scam: আপনার সঙ্গে অনলাইন স্ক্যাম হলে টাকা কি আপনার ব্যাঙ্ক দেবে? নাকি আপনারই পকেট থেকে যাবে?
আপনার সঙ্গে অনলাইন স্ক্যাম হলে টাকা কি আপনার ব্যাঙ্ক দেবে? নাকি আপনারই পকেট থেকে যাবে?
UPI Transactions : UPI ব্যবহার করতে কি টাকা দিতে হবে ? যা জানিয়ে দিল কেন্দ্র...
UPI ব্যবহার করতে কি টাকা দিতে হবে ? যা জানিয়ে দিল কেন্দ্র...

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget