এক্সপ্লোর

Ola Electric Scooter Launch: 'দু'চাকায় বিপ্লব' ! ৯৯,৯৯৯ টাকায় ভারতে লঞ্চ করল Ola S1 electric scooter

টিজার ছাড়ার পর থেকেই স্কুটারের বুকিং শুরু করে দিয়েছিল ওলা। মাত্র ৪৯৯ টাকায় যেকেউ এই ইলেকট্রিক স্কুটারের বুকিং করতে পারছিলেন। এদিন কথামতো স্কুটারের দাম প্রকাশ্যে এনেছে কোম্পানি।

নয়াদিল্লি: অবশেষে লঞ্চ করল বহু প্রতীক্ষিত Ola electric scooter। কোম্পানির S1 ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ৯৯,৯৯৯টাকা। এ ছাড়াও আরও একটি ভ্যারিয়েন্ট প্রকাশ্যে এনেছে কোম্পানি। 

Ola electric scooter-এর দাম

টিজার ছাড়ার পর থেকেই স্কুটারের বুকিং শুরু করে দিয়েছিল ওলা। মাত্র ৪৯৯ টাকায় যেকেউ এই ইলেকট্রিক স্কুটারের বুকিং করতে পারছিলেন। কোম্পানি আগেই জানিয়েছিল, ১৫ অগাস্ট স্কুটারের আত্মপ্রকাশের দিন গাড়ির সম্পর্কে বিশদে জানাবে তারা। এদিন কথামতো স্কুটারের দাম প্রকাশ্যে এনেছে কোম্পানি।

Ola S1 electric scooter-এর দাম রাখা হয়েছে ৯৯,৯৯৯টাকা(এক্স শোরুম)। পাশাপাশি Ola S1 Pro electric scooter এনেছে কোম্পানি । ১,২৯,৯৯৯ টাকায়(এক্স শোরুম প্রাইস)পাওয়া যাবে এই স্কুটার। তবে কোম্পানি জানিয়েছে, FAME সাবসিডি পায় এমন রাজ্যে স্কুটারের দাম আরও কম হবে। একবার দেখে নেওয়া যাক, কোন রাজ্যে কত দাম হচ্ছে ওলার স্কুটারগুলির। 

দিল্লিতে ওলা ইলেকট্রিক স্কুটারের দাম ৮৫,০৯৯ টাকা। গুজরাতে আরও কম দাম রাখা হয়েছে ওলা ইলেকট্রিক স্কুটারের। এখানে ৭৯,৯৯৯ টাকায় পাওয়া যাবে স্কুটার। মহারাষ্ট্রে ওলার স্কুটার কিনতে ৯৪,৯৯৯টাকা দিতে হবে ক্রেতাকে। রাজস্থানে স্কুটার কিনতে ক্রেতাকে গুনতে হবে ৮৯,৯৬৮ টাকা। তবে এ সবই ওলা ইলেকট্রিক স্কুটারের এক শোরুম প্রাইস।

কোম্পানির তরফে জানানো হয়েছে, অক্টোবর থেকেই স্কুটারের ডেলিভারি শুরু করবে ওলা। ২৯৯৯টাকা মাসিক কিস্তিতে পাওয়া যাবে ওলা ইলেকট্রিক স্কুটারগুলি। তবে জারি থাকছে, স্কুটার বুকিং। 

Ola S1 ও Ola S1 Pro-এর মধ্যে পার্থক্য কী ?

৯০ কিলোমিটারের টপ স্পিড দেবে Ola S1 স্কুটার। (০-৪০) কিমি গতি তুলতে ৩.৬ সেকেন্ড সময় লাগবে Ola S1-এর। ৮.৫ কিলোওয়াটের পাওয়ারে ১২১ কিলোমিটার ড্রাইভিং রেঞ্জ দেবে এই ইলেকট্রিক স্কুটার।

সেই জায়গায় Ola S1 Pro-তে থাকছে ১১৫ কিলোমিটারের সর্বোচ্চ গতি।(০-৪০) কিমি গতি তুলতে ৩ সেকেন্ড সময় নেবে এই স্কুটার। ৮.৫ কিলোওয়াট পাওয়ারে ১৮১ কিলোমিটার ড্রাইভিং রেঞ্জ দেবে এই স্কুটার।

সেরা শিরোনাম

Sugar Stocks Jumps : একদিনে ২০ শতাংশ পর্যন্ত বাড়ল চিনির স্টকের দাম, কালও চলবে র‍্যালি, এখন কেনা উচিত ?
একদিনে ২০ শতাংশ পর্যন্ত বাড়ল চিনির স্টকের দাম, কালও চলবে র‍্যালি, এখন কেনা উচিত ?
Sugar Market: উৎসবের আগেই চিনির দাম আগুন, চাহিদার তুলনায় নেই জোগান, নেপথ্যে কী কারণ?
উৎসবের আগেই চিনির দাম আগুন, চাহিদার তুলনায় নেই জোগান, নেপথ্যে কী কারণ?
Gold Price Today : লক্ষ্মীবারে কমল সোনার দাম ? আজ কিনলে কমে পাবেন ! জেনে নিন, রাজ্যের গোল্ড রেট
লক্ষ্মীবারে কমল সোনার দাম ? আজ কিনলে কমে পাবেন ! জেনে নিন, রাজ্যের গোল্ড রেট
Income Tax Return: আয়কর রিটার্ন জমা দেওয়ার পরও আসতে পারে আয়কর দফতরের নোটিস, কোন ভুল করলে বাড়বে বিপদ?
আয়কর রিটার্ন জমা দেওয়ার পরও আসতে পারে আয়কর দফতরের নোটিস, কোন ভুল করলে বাড়বে বিপদ?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ২: ফ্রি স্কুল স্ট্রিটে আগুন, গ্রেফতার লিজ হোল্ডার, ১৩ গেস্ট হাউস-রেস্তোরাঁকে শোকজ দমকলের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ১ : রাতে উত্তপ্ত ক্যাম্পাস, দিনে অশান্ত রাজপথ, বাম বনাম ABVP, চরমে যাদবপুর-সংঘাত
Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget