এক্সপ্লোর

Ola Electric Scooter: প্রকাশ্যে এল ছবি, ১০ রঙে পাওয়া যাবে ওলা ইলেকট্রিক স্কুটার

ওলার কর্ণধারের সাম্প্রতিক ট্যুইট বলছে, কদিন আগেই পছন্দের রঙ সম্পর্কে জানতে চেয়েছিলেন তিনি। এবার সবার পছন্দের কথা মাথায় রেখেই ১০ রঙের বাহার ধরা পড়ল ওলা ইলেকট্রিক স্কুটারে।

নয়া দিল্লি: এবার প্রকাশ্যে এল ছবি। ম্যাটের পাশাপাশি গ্লসি ফিনিশ, ১০ রঙে পাওয়া যাবে ওলা ইলেকট্রিক স্কুটার। নিজেই সেই ট্যুইট করলেন কোম্পানির চেয়ারম্যান তথা সিইও ভাবিশ অগ্রবাল।

চর্চা চলছিল বেশ কিছুদিন ধরেই। ইলেকট্রিক স্কুটারের রং নিয়ে উৎসাহ ছিল ক্রেতাদের মনে। ভিডিয়ো ট্যুইট করে সেই কৌতূহল দূর করলেন কোম্পানির সিইও। ভাবিশ বলেছেন, ''১০ রঙের বিপ্লব, ঠিক যেমনটা আপনারা চেয়েছিলেন। কোন রংটা আপনার পছন্দ ? আমি জানতে চাই। এখনই http://olaelectric.com-এ গিয়ে রিজার্ভ করুন।''

ওলা ইলেকট্রিক স্কুটারের রং

ওলার কর্ণধারের সাম্প্রতিক ট্যুইট বলছে, ক'দিন আগেই পছন্দের রং সম্পর্কে জানতে চেয়েছিলেন তিনি। এবার সবার পছন্দের কথা মাথায় রেখেই ১০ রঙের বাহার ধরা পড়ল ওলা ইলেকট্রিক স্কুটারে। তবে ছবি পোস্ট করলেও রঙের সঠিক নাম এখনও জানাননি ভাবিশ। অটো ব্লগারদের ধারণা, স্কুটার লঞ্চ করার সময় তা প্রকাশ্যে আনবে কোম্পানি। ছবিতে দশ রঙে ম্যাট ও গ্লসি ফিনিশ দুই দেখা গিয়েছে। স্কুটারে সাদা ,কালো ছাড়াও রয়েছে হলুদ, লাল, গোলাপির রংবাহারি। এ ছাড়াও অফিসিয়াল কালার হিসাবে শোভা পাচ্ছে সিলভার , হোয়াইট, ম্যাট ব্ল্যাকের মতো রং।

স্কুটারের বুকিং

সম্প্রতি শুরু হয়েছে এই স্কুটারের বুকিং। কোম্পানি দাবি করেছে, মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই এই ইলেকট্রিক স্কুটারের বুকিং এক লক্ষ ছুঁয়েছে। ৪৯৯ টাকা রাখা হয়েছে ওলা ইলেকট্রিক স্কুটার বুকিংয়ের মূল্য। কোনও কারণে বুকিংয়ের পর ক্রেতা স্কুটার কিনতে না চাইলে পুরো টাকা ফেরত পাবেন। সেক্ষেত্রে অর্ডার বাতিলের ৭ থেকে ১০ দিনের মধ্যে তার অ্যাকাউন্টে টাকা চলে আসবে। কেউ এই বুকিং অন্য কারও নামে ট্রান্সফার করতে চাইলেও তা করতে পারেন।সেক্ষেত্রে support@olaelectric.com-এ অনুরোধ করে সেই ইমেল পাঠাতে হবে ক্রেতাকে। 

স্কুটারের সম্ভ্যাব্য স্পেসিফিকেশন

স্বাভাবিক চার্জে ১০০-১৫০ কিলোমিটার রেঞ্জ দেবে ওলার ইলেকট্রিক স্কুটার। খোলা যায় এমন লিথিয়াম আয়ন ব্যাটারি দেওয়া হয়েছে স্কুটারে। অ্যালয় হুইল, টেলিস্কোপিক সাসপেনশন ছাড়াও স্কুটারে রয়েছে ডিজিটাল ইন্স্ট্রুমেন্ট কন্ট্রোল। বিভিন্ন অটো সাইটগুলোর খবর বলছে, ইতিমধ্যেই Series S, S1 ছাড়াও S1 Pro নামে ট্রেডমার্ক নিয়েছে কোম্পানি। সম্ভবত এই নামে মডেল ভ্যারিয়েন্ট আনতে চলেছে ওলা।

সেরা শিরোনাম

Gold Price Today: ষষ্ঠীতে সোনার দাম কি কমল? পুজোর মধ্যে আজ কিনলে বড় লাভ পাবেন?
ষষ্ঠীতে সোনার দাম কি কমল? পুজোর মধ্যে আজ কিনলে বড় লাভ পাবেন?
Reliance Foundation : রিলায়েন্স ফাউন্ডেশনের সামাজিক কাজ ও জিওর বিনামূল্যে AI কোর্স, বদলে দিয়েছে দেশের ডিজিটাল দৃষ্টিভঙ্গি
রিলায়েন্স ফাউন্ডেশনের সামাজিক কাজ ও জিওর বিনামূল্যে AI কোর্স, বদলে দিয়েছে দেশের ডিজিটাল দৃষ্টিভঙ্গি
Bank News: বিক্রি হয়ে গেল এই ব্যাঙ্ক, গ্রাহকদের অ্যাকাউন্টে থাকা টাকার কী হবে ? যারা EMI দিচ্ছেন তাঁরা কী করবেন ?
বিক্রি হয়ে গেল এই ব্যাঙ্ক, গ্রাহকদের অ্যাকাউন্টে থাকা টাকার কী হবে ? যারা EMI দিচ্ছেন তাঁরা কী করবেন ?
Wrong UPI: ভুল করে কাউকে UPI করে ফেললে, টাকা ফেরত পাওয়ার জন্য কী করতে হবে আপনাকে?
ভুল করে কাউকে UPI করে ফেললে, টাকা ফেরত পাওয়ার জন্য কী করতে হবে আপনাকে?

ভিডিও

CJP Protest: মুম্বইয়ের আজাদ ময়দানে ককরোচ জনতা পার্টির কর্মসূচিতে অনুমতি| Mumbai Protest | ABP Ananda
Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tesla Car Flies : মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Embed widget