এক্সপ্লোর

OYO: হঠাৎ করেই OYO বয়কটের ডাক সমাজমাধ্যমে ! কোন ভুলে কোপের মুখে হোটেল বুকিং সংস্থা ?

OYO Faces Backlash: এই সবের মূলে রয়েছে সংস্থার তরফ থেকে প্রকাশিত একটি বিজ্ঞাপনী ট্যাগলাইন, সংবাদপত্রে ওয়ো একটি বিজ্ঞাপনে লিখেছে, 'ঈশ্বর যেমন সর্বত্র বিরাজমান, তেমনই ওয়ো-ও তাই'।

কলকাতা: ট্রাভেল টেক ইউনিকর্ন সংস্থা ওয়োকে ঘিরে তুমুল বিতর্ক। শুক্রবার এই বিতর্কের মুখেই সংস্থার পক্ষ থেকে একটি বিবৃতি (OYO) জারি করা হয়েছে। আর এই সবের মূলে রয়েছে সংস্থার তরফ থেকে প্রকাশিত একটি বিজ্ঞাপনী ট্যাগলাইন, সংবাদপত্রে ওয়ো একটি বিজ্ঞাপনে লিখেছে, 'ঈশ্বর যেমন সর্বত্র বিরাজমান, তেমনই ওয়ো-ও তাই'। আর তাতেই দেশের একদল মানুষ রুষ্ট হয়েছেন এই হোটেল বুকিং সংস্থার উপরে।

এই বিজ্ঞাপনী ট্যাগলাইনের (OYO) মাধ্যমে আসলে সংস্থার পক্ষ থেকে অযোধ্যা, বারাণসী, প্রয়াগরাজ, আজমীর, অমৃতসর, শিরডি, উজ্জয়িনী ইত্যাদি ধর্মীয়স্থানে ভ্রমণকে প্রচার করতে চাওয়া হয়েছিল, কিন্তু ভুলভাবে বার্তা যায় এই ট্যাগলাইনের। ফলে ধর্মীয় ভাবাবেগে আঘাত লাগার দায়ে সমাজমাধ্যম জুড়ে তীব্রভাবে ওয়ো বয়কটের ডাক (OYO) ওঠে। সমাজমাধ্যম এক্স হ্যান্ডলে ট্রেন্ড করতে থাকে 'বয়কট ওয়ো' হ্যাশট্যাগ। এই বিতর্কের মুখে পড়ে ওয়োর পক্ষ থেকে একটি আনুষ্ঠানিক বিবৃতি জারি করে বলা হয়, 'এই সাম্প্রতিক বিজ্ঞাপনের মাধ্যমে আমাদের মূল উদ্দেশ্য ছিল ভারতে ধর্মীয় ভ্রমণকে আরও বাড়িয়ে তোলা, কোনও ধর্মীয় ভাবাবেগে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়। আমাদের দেশের বহুবিধ ধর্মীয় বিশ্বাস এবং সাংস্কৃতিক রীতিনীতিকে আমরা শ্রদ্ধা করি এবং একইসঙ্গে ভারতের সমৃদ্ধ আধ্যাত্মিক ঐতিহ্যকেও উদযাপন করি।'

এরপরে ওয়ো সংস্থা যে আগামী দিনে বেশিমাত্রায় আধ্যাত্মিক ভ্রমণকে গুরুত্ব দিতে চাইছে, পবিত্র তীর্থের অভিজ্ঞতাকে আরও ভালভাবে যাতে অনুভব করানো যায় পর্যটকদের তা নিয়েই পরিকল্পনা করছে, তা স্পষ্ট জানিয়েছে ওয়ো, বলা হয়েছে 'আমরা বিজ্ঞাপনের মাধ্যমে এটাই তুলে ধরতে চেয়েছিলাম'। আর তাই ২০২৫ সালের শেষ দিকের মধ্যেই দেশের মোট ১২টি মুখ্য তীর্থস্থানে ৫০০টি হোটেল চালু করার পরিকল্পনা নিয়েছে ওয়ো।

বিবাহিত যুগলরাই এই অ্যাপ থেকে বুকিং করতে পারবে হোটেল, অবিবাহিত যুগলদের হোটেলে 'নো এন্ট্রি', চেক ইনে লাগবে এই নথি। সম্প্রতি কিছুদিন আগেই এই নতুন নিয়ম চালু করেছে হোটেল বুকিং কোম্পানি ওয়ো। এই বছর থেকে এই নতুন নির্দেশিকা চালু করেছে কোম্পানি। নতুন নিয়মটি প্রাথমিকভাবে উত্তরপ্রদেশের মিরাটে প্রযোজ্য হয়েছে। ধীরে ধীরে সমস্ত রাজ্যেই এই নিয়ম কার্যকর হবে বলে জানা গিয়েছে। গ্রাউন্ড ফিডব্যাকের উপর ভিত্তি করে কোম্পানি এই নীতি আরও শহরে প্রসারিত করার পরিকল্পনা করবে। 

আরও পড়ুন: Multibagger Stock: ১৩ টাকার এই শেয়ার আজ ২০০০ টাকায় ! ৫ বছরেই কোটিপতি হতেন বিনিয়োগে

সেরা শিরোনাম

Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
US Russia Oil Deal : অন্য দেশকে ধমক-চমক, এবার নিজেই রাশিয়া থেকে তেল কিনবে আমেরিকা, সিদ্ধান্ত ট্রাম্পের
অন্য দেশকে ধমক-চমক, এবার নিজেই রাশিয়া থেকে তেল কিনবে আমেরিকা, সিদ্ধান্ত ট্রাম্পের
LIC Policy : দিনে ৪৫ টাকা জমিয়ে পেতে পারেন ২৫ লাখ, সঙ্গে জীবনবিমার সুবিধা, মধ্যবিত্তের সেরা LIC স্কিম এটি
দিনে ৪৫ টাকা জমিয়ে পেতে পারেন ২৫ লাখ, সঙ্গে জীবনবিমার সুবিধা, মধ্যবিত্তের সেরা LIC স্কিম এটি

ভিডিও

CJP Protest Delhi : ‘এভাবে আমাদের আটকানো যাবে না, আজ ফের যন্তরমন্তর অভিযান’, বললেন CJP নেতা অজিঙ্কা
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটে বিলবোর্ডকাণ্ডে নোটিস দিতে অভিষেকের বাড়িতে পুলিশ
Gariahat Bridge: দুর্গাপুজোর আগে নতুন রূপে সেজে উঠল গড়িয়াহাট ব্রিজ
Baruipur News: বারুইপুরে মমতা-তৃণমূলের বিধায়ককে মারধরের অভিযোগ, বিজেপির বিরুদ্ধে মারধরের অভিযোগ
CJP Protest Delhi : আজও 'যন্তরমন্তর চলো', এরই মাঝে দিল্লিতে রেল পরিষেবা চালু; খুলল মেট্রোর গেট | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
Embed widget