এক্সপ্লোর

Pakistan Economic Crisis : এখনই ৩৪০ টাকায় চাল, ৮০০ টাকায় মুরগি ! যুদ্ধ হলে হাতে কী থাকবে পাকিস্তানের ?

India Pakistan War: কিছুটা সাহায্য করেছে IMF। যার ফলে 'হালে পানি' পেয়েছে প্রতিবেশী দেশ। যদিও নতুন করে পহেলগাঁও হামলা ধসিয়ে দিচ্ছে পাকিস্তানের অর্থনীতি।

 

India Pakistan War:  ২০২২ সাল থেকেই দেউলিয়া অবস্থা। বিভিন্ন দেশের কাছে হাতে পায়ে ধরে ত্রাণ এসেছে ঘরে। কিছুটা সাহায্য করেছে IMF। যার ফলে 'হালে পানি' পেয়েছে প্রতিবেশী দেশ। যদিও নতুন করে পহেলগাঁও হামলা ধসিয়ে দিচ্ছে পাকিস্তানের অর্থনীতি।

কিছুটা আশা জাগলেও এখন অন্ধকার
চলতি বছরের মার্চ মাসে ২ বিলিয়ন ডলার ঋণ অনুমোদন করেছে ইন্টারন্যাশনাল মানিটারি ফান্ড। পাকিস্তান স্ট্যাটিস্টিক্যাল ব্যুরোর বলছে, বর্তমানে সে দেশের মুদ্রাস্ফীতি ০.৭ শতাংশ কমেছে। প্রায় তিন দশকের মধ্যে পাকিস্তানে মুদ্রাস্ফীতির এটিই ছিল সবচেয়ে বড় পতন, যা ২০২৩ সালের মে মাসে প্রায় ৩৮ শতাংশের রেকর্ড স্তরে পৌঁছানোর পর অর্থনৈতিক পুনরুদ্ধারের ইঙ্গিত দেয়।

এই পরিস্থিতিতে নতুন করে জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে হামলা পাকিস্তানের অর্থনীতির জন্য আত্মঘাতী প্রমাণিত হতে চলেছে। যা ফের সে দেশের অর্থনীতিকে দেউলিয়া হওয়ার পথে পৌঁছে দিতে পারে। এই সন্ত্রাসী হামলার পর ভারত সিন্ধু জল চুক্তি বাতিল সহ অনেক পদক্ষেপ নেওয়ার ঘোষণা করায় বিশাল অর্থনৈতিক সংকটের মুখোমুখি হতে হতে পারে পাকিস্তান। তাদের অর্থনীতি ফের বেলাইন হতে পারে।

পাকিস্তান সম্পর্কে কী বলছে বিশ্বব্যাঙ্ক
বিশ্বব্যাংকের সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি আর্থিক বছরে পাকিস্তানে প্রায় এক কোটি মানুষ অনাহারের মুখোমুখি হবে। এই পরিস্থিতিতে বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, ইতিমধ্যেই দারিদ্র্যের সাথে লড়াই করা পাকিস্তানের অর্থনীতি আরও খারাপ হয়ে হবে। এর পাশাপাশি পাকিস্তানের মুদ্রাস্ফীতিও বাড়তে পারে। পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাঙ্ক আশা করছে, ২০২৫ সালের জুনে শেষ হওয়া আর্থিক বছরে দেশের গড় মুদ্রাস্ফীতি ৫.৫ শতাংশ থেকে ৭.৫ শতাংশের মধ্যে থাকতে পারে।

চালের দাম ৩৪০ টাকা
রিপোর্ট বলছে, পাকিস্তানে শাকসবজি, ফলমূল, আটা, চাল ও অন্যান্য খাদ্যদ্রব্যের দাম আকাশছোঁয়া। চাল প্রতি কেজি প্রায় ৩৪০ টাকায় পৌঁছেছে, মুরগির দাম ৮০০ টাকায় চলে এসেছে। এমন পরিস্থিতিতে ভারত ও পাকিস্তানের মধ্যে বাণিজ্য বন্ধ থাকায় তাদের অর্থনৈতিক অবস্থা আরও গুরুতর হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে এই দিকগুলি
একদিকে, ২২ এপ্রিল প্রকাশিত আইএমএফের প্রতিবেদনে পাকিস্তানের জিডিপি বৃদ্ধি ৩ শতাংশ থেকে কমিয়ে ২.৬ শতাংশ হওয়ার অনুমান করা হয়েছে। অন্যদিকে বিশ্বব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে - খারাপ জলবায়ু পরিস্থিতি চাল এবং ভুট্টার মতো প্রধান ফসলের ক্ষতি করতে পারে পাকিস্তানে। গ্রামীণ এলাকায় বসবাসকারী মানুষ এরফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে।

ভারত কী পাঠায় পাকিস্তানে
ভারত পাকিস্তানে যে পণ্য রপ্তানি করে তার মধ্যে রয়েছে রাসায়নিক, তাজা শাকসবজি, ওষুধ, হাঁস-মুরগির খাবার ও শুকনো ফল। এমন পরিস্থিতিতে বাণিজ্য নিষেধাজ্ঞার কারণে, পাকিস্তানে এই জিনিসপত্রের বিশাল ঘাটতি দেখা দেবে। এর সরাসরি প্রভাব সেখানকার মানুষের জীবনযাত্রার ওপর পড়বে।

নিজেই নিজের ক্ষতি করেছে পাকিস্তান
পহেলগাঁওয়ে হামলার পর পাকিস্তান তার অর্থনীতির ক্ষতি করার পথে হেঁটেছে। ভারতীয় বিমানের জন্য তার আকাশসীমা বন্ধ করে দিয়েছে পাকিস্তানষ এর ফলে তারা লক্ষ লক্ষ ডলার আয় বন্ধ করে দিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৯ সালে পুলওয়ামা হামলার পর তারা একই পদক্ষেপ নিয়েছিল। প্রায় ১০০ মিলিয়ন ডলার ক্ষতি হয়েছিল সেবার। সেই সময় প্রতিদিন প্রায় ৪০০টি ফ্লাইট প্রভাবিত হয়েছিল। এর ফলে পাকিস্তানের সিভিল এভিয়েশন অথরিটি ও পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের বিশাল আর্থিক ক্ষতি হয়েছে।

সেরা শিরোনাম

Gold Silver Price: কালীপুজোর পরেই বাড়ল সোনার দাম! ২২ ক্যারেটের দামে বড় পরিবর্তন, রুপোতেও লাফ?
কালীপুজোর পরেই বাড়ল সোনার দাম! ২২ ক্যারেটের দামে বড় পরিবর্তন, রুপোতেও লাফ?
Bombay High Court: টাটাদের জমি অধিগ্রহণ করে আয়ুর্বেদিক নিরাময়কেন্দ্র? মহারাষ্ট্র সরকারের বিজ্ঞপ্তি খারিজ করে দিল আদালত
টাটাদের জমি অধিগ্রহণ করে আয়ুর্বেদিক নিরাময়কেন্দ্র? মহারাষ্ট্র সরকারের বিজ্ঞপ্তি খারিজ করে দিল আদালত
Venugopal Dhoot Declared Bankrupt: SBI থেকে ১২৬৬৮০০০০০০০ টাকার ঋণ নিয়ে মেটাননি, ভিডিওকন কর্তাকে দেউলিয়া ঘোষণা করা হল
SBI থেকে ১২৬৬৮০০০০০০০ টাকার ঋণ নিয়ে মেটাননি, ভিডিওকন কর্তাকে দেউলিয়া ঘোষণা করা হল
Diwali New Car: দীপাবলিতে নতুন গাড়ি কিনবেন বলে ভাবছেন, তবে EMI ছাড়াও মাথায় রাখুন এই খরচগুলো
দীপাবলিতে নতুন গাড়ি কিনবেন বলে ভাবছেন, তবে EMI ছাড়াও মাথায় রাখুন এই খরচগুলো

ভিডিও

CM Suvendu Adhikari |
Tala Waterlogging: উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা | ABP
Bamakali Immersion: আজ শান্তিপুরে বামাকালীর নিরঞ্জনের প্রস্তুতি, দেখুন সেই ছবি। Kali Puja 2026
Raiganj News:
Raiganj News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget