এক্সপ্লোর

India Pakistan War : ভারতের ভয়ে কাঁপুনি, সাত দিনে ৭১০০ পয়েন্ট পতন পাকিস্তানের স্টক এক্সচেঞ্জে 

Pakistan Stock Exchange: ২৩ এপ্রিল থেকে ৩০ এপ্রিলের মধ্যে পাকিস্তানের বেঞ্চমার্ক (Karachi Stock Exchange) কেএসই-১০০ সূচক ৭,১০০ পয়েন্টেরও বেশি পতন হয়েছে

 


Pakistan Stock Exchange: ভারত এখনও হামলা (India Pakistan War) করেনি, তার আগেই ধসে গেল পাকিস্তানের স্টক এক্সচেঞ্জ (PSX)। পরিসংখ্যান বলছে, ২৩ এপ্রিল থেকে ৩০ এপ্রিলের মধ্যে পাকিস্তানের বেঞ্চমার্ক (Karachi Stock Exchange) কেএসই-১০০ সূচক ৭,১০০ পয়েন্টেরও বেশি পতন হয়েছে, যা প্রায় ৬ শতাংশ। 

কী কারণে এই পতন
২২ এপ্রিল পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলার ফলে ক্রমবর্ধমান ভূ-রাজনৈতিক সংকটের সৃষ্টি হয়েছে উপমহাদেশে। ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার কারণে বাজারের এই পতন বিনিয়োগকারীদের অস্বস্তি বাড়িয়েছে।

কী অবস্থা পাকিস্তানের স্টক মার্কেটের
৩০ এপ্রিল সূচকটি তার সাম্প্রতিকতম সবথেকে বড় পতন দেখেছে। ওইদিন ৩.০৯ শতাংশ বা ৩,৫৪৫ পয়েন্ট কমে ১,১১,৩২৬.৫৭ এ বন্ধ হয়েছে সূচক। পাকিস্তানের তথ্যমন্ত্রী ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে ভারত সম্ভাব্য সামরিক পদক্ষেপের সতর্কবার্তা দেওয়ার পর বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক বাড়ে। এই উদ্বেগের কারণে তীব্র পতনের সাক্ষী হয়েছে পাকিস্তানের শেয়ার বাজার। দ্য ইকোনমিক টাইমসের প্রতিবেদন অনুসারে, LUCK, ENGROH, UBL, PPL এবং FFC-এর মতো প্রধান সূচকগুলিতে ব্যাপক সেল দেখা গেছে। যার ফলে যৌথভাবে সূচকটি ১,১০০ পয়েন্টেরও বেশি কমেছে।

তবে, ২ মে বাজার আংশিক রিকভারি দেখিয়ে ২,৭৮৫ পয়েন্ট বা ২.৫ শতাংশ বেড়ে ১১৪,১১৯-এ ক্লোজিং দিয়েছে বাজার। যদিও এই রিকভারি নিয়ে সতর্ক করেছেন বিশ্লেষকরা। তারা বলেছেন, এই উত্থানে বিনিয়োগ আত্মহত্যার মতো হতে পারে। যদি না দুই দেশের মধ্যে কূটনৈতিক ও সামরিক উত্তেজনা শান্ত হতে শুরু করে।

চালের দাম ৩৪০ টাকা
রিপোর্ট বলছে, পাকিস্তানে শাকসবজি, ফলমূল, আটা, চাল ও অন্যান্য খাদ্যদ্রব্যের দাম আকাশছোঁয়া। চাল প্রতি কেজি প্রায় ৩৪০ টাকায় পৌঁছেছে, মুরগির দাম ৮০০ টাকায় চলে এসেছে। এমন পরিস্থিতিতে ভারত ও পাকিস্তানের মধ্যে বাণিজ্য বন্ধ থাকায় তাদের অর্থনৈতিক অবস্থা আরও গুরুতর হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

নিজেই নিজের ক্ষতি করেছে পাকিস্তান
পহেলগাঁওয়ে হামলার পর পাকিস্তান তার অর্থনীতির ক্ষতি করার পথে হেঁটেছে। ভারতীয় বিমানের জন্য তার আকাশসীমা বন্ধ করে দিয়েছে পাকিস্তানষ এর ফলে তারা লক্ষ লক্ষ ডলার আয় বন্ধ করে দিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৯ সালে পুলওয়ামা হামলার পর তারা একই পদক্ষেপ নিয়েছিল। প্রায় ১০০ মিলিয়ন ডলার ক্ষতি হয়েছিল সেবার। সেই সময় প্রতিদিন প্রায় ৪০০টি ফ্লাইট প্রভাবিত হয়েছিল। এর ফলে পাকিস্তানের সিভিল এভিয়েশন অথরিটি ও পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের বিশাল আর্থিক ক্ষতি হয়েছে।

সেরা শিরোনাম

Reserve Bank Of India: মৃত ব্যক্তির ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা পেতে কীভাবে দাবি জানাবেন? রিজার্ভ ব্যাঙ্ক বলছে ১৫ দিনেই হবে কাজ
মৃত ব্যক্তির ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা পেতে কীভাবে দাবি জানাবেন? রিজার্ভ ব্যাঙ্ক বলছে ১৫ দিনেই হবে কাজ
Gold, Silver Price: সোনা, রুপোর দামে বিরাট ধস! ক্রেতাদের জন্য সুখবর, আজ কত কমে কিনতে পারবেন?
সোনা, রুপোর দামে বিরাট ধস! ক্রেতাদের জন্য সুখবর, আজ কত কমে কিনতে পারবেন?
Tata Sons: শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
Insurance Premium: বিমার প্রিমিয়াম এবার কমতে চলেছে? খরচে বড় বদলের প্রস্তাব IRDAI-এর, কী প্রভাব পড়বে গ্রাহকের পকেটে?
বিমার প্রিমিয়াম এবার কমতে চলেছে? খরচে বড় বদলের প্রস্তাব IRDAI-এর, কী প্রভাব পড়বে গ্রাহকের পকেটে?

ভিডিও

Bad Road Condition : কলকাতা থেকে জেলা, পুজোর আগে বিভিন্ন জায়গায় রাস্তার বেহাল দশা | ABP Ananda
Teachers Agitation : চুক্তিভিত্তিক কম্পিউটার শিক্ষকদের আন্দোলনে উত্তপ্ত হয়ে উঠল বিকাশ ভবন চত্বর | ABP
University Convocation: ৬ বছর পর অবশেষে সমাবর্তন হল পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্য়ালয়ে | ABP Ananda
Durga Puja 2026: রাজ্য রাজনীতি এখন পদ্ম-ময়, ভবানীপুরের চক্রবেড়িয়া সর্বজনীন পুজোর থিমেও সেই পদ্ম!
Durga Puja 2026: সন্তোষ মিত্র স্কোয়ারে এবারের থিম 'সনাতন চেতনায় বন্দেমাতরম' | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
Bangkok Flood: ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
NIA Operation: পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
Tata Sons: শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
Winter: এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
Mecheda News: দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
Embed widget