এক্সপ্লোর

PAN Aadhaar Link: আজ প্যান আধার লিঙ্কের শেষ দিন, সরকার বাড়াবে সময়সীমা ?

Aadhaar Card Update: আর হাতে রয়েছে কিছু ঘণ্টা। আজই শেষ হবে প্যানের সঙ্গে আধার কার্ড লিঙ্কের সময়সীমা।

Aadhaar Card Update: আর হাতে রয়েছে কিছু ঘণ্টা। আজই শেষ হবে প্যানের সঙ্গে আধার কার্ড লিঙ্কের সময়সীমা। যদিও বাজার বিশেষজ্ঞরা বলছেন, আধারের সঙ্গে প্যান লিঙ্ক করার শেষ তারিখ সম্ভবত বাড়াতে পারে সরকার। এখনও পর্যন্ত উভয় নথি লিঙ্ক করার শেষ তারিখ ৩০ জুন রাখা হয়েছে।

Income Tax Return: কী বলছেন বিশেষজ্ঞরা ?
দুই কার্ড লিঙ্কের সময়সীমা বৃদ্ধি নিয়ে SAG ইনফোটেকে ম্যানেজমেন্টের ডিরেক্টর অমিত গুপ্তা বলনে, '' ইনকাম ট্যাক্স রিটার্ন (ITR) দাখিলের সময়সীমা ৩১ জুলাই নির্ধারিত হলেও অনুমান করা হচ্ছে সহজেই এই সময়সীমার মধ্যে সবাই আয়কর জমা দিতে পারবে না। তাই আইটিআর ফাইলিংয়ের কথা মাথায় রেখে প্যান-আধার লিঙ্ক করার সময়সীমা বাড়ানো উচিত।

PAN Aadhaar Link: এখনও পর্যন্ত কত প্যান-আধার লিঙ্ক হয়েছে
পাশাপাশি গুপ্তা জানিয়েছেন, সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেসের দেওয়া সাম্প্রতিক তথ্য অনুসারে, ইস্যু করা প্যান কার্ডের সংখ্যা ৬১০ মিলিয়ন ছাড়ালেও আধারের সঙ্গে সফলভাবে লিঙ্ক করার সংখ্যার মধ্যে বড় পার্থক্য রয়েছে।  যা 2023 সালের ফেব্রুয়ারি পর্যন্ত প্রায় ৪৮০ মিলিয়নে দাঁড়িয়েছে। এই পার্থক্য মেটাতে করদাতাদের ছাড় দেওয়া উচিত সরকারের। সেই ক্ষেত্রে ৩০ দিনের সীমিত মেয়াদ বাড়ানোর কথা ভাবা যেতে পারে। এই অতিরিক্ত সময়সীমা কার্ড হোল্ডারদের প্যান-আধার লিঙ্কিং প্রক্রিয়াটি পূরণ করতে সক্ষম করবে। 

PAN-Aadhaar Linking: 
আধারের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করা বাধ্যতামূলক করেছে আয়কর বিভাগ। এর জন্য করদাতাদের মাত্র ৩০ জুন পর্যন্ত সময় দেওয় হয়েছে। সময়সীমা পর্যন্ত আধারের সাথে লিঙ্ক না করা হলে প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে যেতে পারে। এ ছাড়া করদাতাকে অনেক লোকসানও বহন করতে হতে পারে। তবে কিছু নাগরিকের এই সব বিষয়ে চিন্তা করার দরকার নেই।

UIDAI Update: সময়সীমার পর এই ক্ষতি
আয়কর আইন 1961-এর অধীনে আধারের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করা আবশ্যক। সময়সীমার মধ্যে অর্থাৎ 30 জুন 2023 এর মধ্যে প্যান কার্ডকে আধারের সাথে লিঙ্ক করতে ব্যর্থ হলে অনেক ক্ষতি হতে পারে। প্রথমত, ৩০ জুনের পর অর্থাৎ ১ জুলাই থেকে ১০০০ টাকা জরিমানা দিতে হবে। প্যান ও আধার লিঙ্ক না থাকলে করদাতার আয়কর রিটার্ন আটকে রাখা হবে। আরেকটি বড় অসুবিধা হল আপনার থেকে বেশি TCS ও TDS চার্জ করা হবে।

আরও পড়ুন: HDFC-HDFC Bank Merger: একত্রীকরণের পর আমেরিকা, চিনকে টেক্কা ! বিশ্বের সেরা মূল্যবান ব্যাঙ্কের তালিকায় HDFC

সেরা শিরোনাম

Bank Strike: ৩ দিনের ব্যাঙ্ক ধর্মঘট স্থগিত, আলোচনার পর ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত
৩ দিনের ব্যাঙ্ক ধর্মঘট স্থগিত, আলোচনার পর ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত
No Cost EMI: ক্যাশ, ক্রেডিট কার্ড নাকি নো কস্ট ইএমআই; কোন কেনাকাটায় আসলে কত খরচ?
ক্যাশ, ক্রেডিট কার্ড নাকি নো কস্ট ইএমআই; কোন কেনাকাটায় আসলে কত খরচ?
Bank Strike Tomorrow: ২৮ থেকে ৩০ সেপ্টেম্বর ব্যাঙ্ক ধর্মঘট, ব্রাঞ্চে না গিয়ে ব্যাঙ্কের যে কাজগুলো আপনি করতে পারবেন নিশ্চিন্তে
২৮ থেকে ৩০ সেপ্টেম্বর ব্যাঙ্ক ধর্মঘট, ব্রাঞ্চে না গিয়ে ব্যাঙ্কের যে কাজগুলো আপনি করতে পারবেন নিশ্চিন্তে
Data Free Recharge : এবার ২৮ দিনের রিচার্জ থেকে মুক্তি ? TRAI-এর নতুন নিয়মে কী সুবিধা? খোলসা করলেন রাঘব চাড্ডা
এবার ২৮ দিনের রিচার্জ থেকে মুক্তি ? TRAI-এর নতুন নিয়মে কী সুবিধা ? খোলসা করলেন রাঘব চাড্ডা

ভিডিও

Aj Banglay: আজাদি স্লোগান মমতার, পাল্টা মুখ্যমন্ত্রী| উত্তপ্ত SRFTI | ফের কুণালের গাড়িতে হামলা
Nitin Nabin | বিজেপির যেন তৃণমূলীকরণ না হয়, শহরে এসে বার্তা নিতিন নবীনের
Humayun Kabir | উপনির্বাচনের আগে হুমায়ুনের মুখে মুখ্যমন্ত্রীর মৃত্যু-কামনা! দায়ের হল অভিযোগ
Thalapathy Vijay TVK | থলপতি বিজয়ের TVK প্রথম কার্যালয় খুলল পশ্চিমবঙ্গে
Chaos in SRFTI | ছাত্রছাত্রীদের একাংশের সঙ্গে আয়োজকদের সংঘাত। SRFTI-এ সংঘর্ষ |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pradhan Mantri MUDRA Yojana: সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
IndiGo Tail Strike: রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
Morbi Father Son Bone Marrow Mismatch: ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
Asian Games 2026: ২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
Small Savings Schemes : PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
Gyanesh Kumar Resignation Demands: জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
Bank Strike: আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
AI Risks: ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
Embed widget