এক্সপ্লোর

Patanjali Ayurved : ঘি, সাবান, মধুর পর.. এবার বিমা বাজারে পতঞ্জলি

Patanjali Insurance Policy : দেশের দ্রুত বৃদ্ধি পাওয়া বিমা বাজার ধরতে বড় সিদ্ধান্ত নিয়েছে সংস্থা (Patanjali Ayurved)। আপনি কতটা কম প্রিমিয়ামে পাবেন ইনস্যুওরেন্স ?

Patanjali Insurance Policy : পতঞ্জলির টুথপেস্ট, ফেসওয়াস ব্যবহার করেছেন আগেই, এবার আসতে চলেছে কোম্পানির বিমা পলিসি। দেশের দ্রুত বৃদ্ধি পাওয়া বিমা বাজার ধরতে বড় সিদ্ধান্ত নিয়েছে সংস্থা (Patanjali Ayurved)। আপনি কতটা কম প্রিমিয়ামে পাবেন ইনস্যুওরেন্স ?

কীসের ভিত্তিতে এই খবর
বহুজাতিক নিত্য প্রয়োজনীয় পণ্য়ের ভিড়ে ইতিমধ্যেই নিজের বিশাল সাম্রাজ্য স্থাপন করেছে পতঞ্জলি আয়ুর্বেদ। মুদিখানার সাম্গ্রী থেকে তাদের রয়েছে ভেষজ ওষুধ ও উপাদানের বিপুল সম্ভার। FMCG ও আয়ুর্বেদ সেক্টরের পাশাপাশি এবার দেশের বিমা ক্ষেত্রে ঢুকে গেল পতঞ্জলি। সম্প্রতি কোম্পানিকে 'ইনস্যুওরেন্স রেগুলেটরি অ্য়ান্ড ডেভেলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়া' (IRDAI) ম্যাগমা জেনারেল ইনস্যুওরেন্স অধিগ্রহণের অনুমতি দিয়েছে।

কত কোটি টাকায় হয়েছে এই চুক্তি
ডিএস গ্রুপের সঙ্গে যৌথভাবে এই বিমা কোম্পানি অধিগ্রহণ করবে পতঞ্জলি আয়ুর্বেদ। আসলে ফুড ও কনফেকশনারির ব্যবসা করে DS গ্রুপ। ভারতের মতো বিশাল জনসংখ্যার দেশে বিমা এখন একটা বড় বাজার। এবার সেই বাজার ধরতেই ময়দানে নামল পতঞ্জলি। ম্যাগমা জেনারেল ইনস্যুওরেন্স অধিগ্রহণে ৪৫০০ কোটি টাকার ডিল হবে।

পতঞ্জলির হাতে কত শতাংশ শেয়ার থাকবে
অধিগ্রহণ চুক্তির হিসেব বলছে, পতঞ্জলির ম্যাগমা জেনারেল ইনস্যুওরেন্সে ৭৩.৫৬ শতাংশ শেয়ার নেবে। পাশাপাশি ২৪.৫ শতাংশ শেয়ার থাকবে DS গ্রুপের হাতে। দুই কোম্পানি মিলিয়ে মোট অধিগ্রহণের পরিমাণ ৯৮ শতাংশ। 'ইনস্যুওরেন্স রেগুলেটরি অ্য়ান্ড ডেভেলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়া' (IRDAI)-নিয়ম অনুসারে এই ছাড়পত্রের আগামী তিন মাসের মধ্যে অধিগ্রহণের চুক্তি সম্পন্ন করতে হবে পতঞ্জলিকে।

একেবারে নতুন ক্ষেত্রে ঝাঁপ পতঞ্জলির
অতীতে আয়ুর্বেদ মেডিসিন, পার্সোনাল কেয়ার, প্যাকেজ ফুডের মতো ব্যবসায় জড়িত ছিল পতঞ্জলি। সেখানে থেকে ফিন্যান্স সেক্টরে একেবারে বড় লাফ দিল কোম্পানি। বাজার বিশেষজ্ঞরা বলছেন, চাইলে নতুন করে বিমা সেক্টরে ঢোকার জন্য লাইসেন্সের আবেদন করতে পারত পতঞ্জলি। যদিও সেই পথে না হেঁটে কোম্পানি বুদ্ধিমানের কাজ করেছে। বাজারে থাকা এমন একটি কোম্পানিকে অধিগ্রহণের জন্য বেছে নিয়েছে,যাদের একই সঙ্গে মোটর, স্বাস্থ্য, সম্পত্তি ছাড়াও বাণিজ্যিক বিমা রয়েছে।

কেন এই পথে হাঁটছে পতঞ্জলি
মার্কেট এক্সপার্টরা বলছেন, এমনিতেই বাজারে নিজেদের শক্তিশালী নেটওয়ার্কের জন্য পরিচিত পতঞ্জলি। তাই বিমা ব্য়বসায় এই বিশাল নেটওয়ার্ককে কাজে লাগাবে সংস্থা। মূলত, তাদের টার্গেটে থাকবে, গ্রাম ও শহরতলির মতো জায়গা। 

আরও পড়ুন: E-20 পেট্রোল ব্যবহার করলে বদলাতে হবে গাড়ির এই পার্টস, এবার সংসদে 'বড় বয়ান' গড়কড়ির 

About the author তাপস দত্ত

তাপস দত্ত - কমার্স ও মাস কমিউনিকেশন নিয়ে পড়াশোনা। বিগত ১৫ বছরের বেশি সময় কর্মরত। বাণিজ্য, শেয়ার বাজার, রাজনীতি, দেশ-বিদেশ সম্পর্কিত খবরে লেখালিখিতে আগ্রহী।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Reliance Foundation : রিলায়েন্স ফাউন্ডেশনের সামাজিক কাজ ও জিওর বিনামূল্যে AI কোর্স, বদলে দিয়েছে দেশের ডিজিটাল দৃষ্টিভঙ্গি
রিলায়েন্স ফাউন্ডেশনের সামাজিক কাজ ও জিওর বিনামূল্যে AI কোর্স, বদলে দিয়েছে দেশের ডিজিটাল দৃষ্টিভঙ্গি
Bank News: বিক্রি হয়ে গেল এই ব্যাঙ্ক, গ্রাহকদের অ্যাকাউন্টে থাকা টাকার কী হবে ? যারা EMI দিচ্ছেন তাঁরা কী করবেন ?
বিক্রি হয়ে গেল এই ব্যাঙ্ক, গ্রাহকদের অ্যাকাউন্টে থাকা টাকার কী হবে ? যারা EMI দিচ্ছেন তাঁরা কী করবেন ?
Wrong UPI: ভুল করে কাউকে UPI করে ফেললে, টাকা ফেরত পাওয়ার জন্য কী করতে হবে আপনাকে?
ভুল করে কাউকে UPI করে ফেললে, টাকা ফেরত পাওয়ার জন্য কী করতে হবে আপনাকে?
Inflation in Monthly Budget: মূল্যবৃদ্ধির চাপে মাসের খরচ ছাপিয়ে যাচ্ছে বাজেটকে? কীভাবে নিয়ন্ত্রণ করবেন আপনার এই সমস্যাকে
মূল্যবৃদ্ধির চাপে মাসের খরচ ছাপিয়ে যাচ্ছে বাজেটকে? কীভাবে নিয়ন্ত্রণ করবেন আপনার এই সমস্যাকে
Advertisement

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget