এক্সপ্লোর

Stock market Update: দাম পড়তে দেখেই স্টক কিনবেন না, লাভের বদলে হবে ক্ষতি !

Stock market Update: আশার পরিবর্তে বেড়েই চলেছে আশঙ্কার প্রহর। ক্রমশ আরও জটিল হয়ে উঠছে বাজারের পরিস্থিতি।

Stock market Update: আশার পরিবর্তে বেড়েই চলেছে আশঙ্কার প্রহর। ক্রমশ আরও জটিল হয়ে উঠছে বাজারের পরিস্থিতি। মঙ্গলবার একেবারে তলানি থেকে শুরু করে দালাল স্ট্রিট। শেয়ার বাজার সবার জন্য খোলার আগেই নিফটি ১৬,৮০০-র অনেক নিচে চলে যায়। যদিও পরে বাজার খুলতেই দ্রুত ১০০ পয়েন্ট বেড়ে ১৬,৯০০-র ঘরে চলে আসে নিফটি।

Share Market Today: মঙ্গলে কেমন ছিল বাজার ?
এদিন সকাল থেকেই লালে ছিল নিফটি, সেনসেক্স। শেষবেলায় এইচডিএফসি, মহিন্দ্রা, ইনফোসিস, কোটাক ব্যাঙ্ক, বাজাজ ফিনসার্ভ সবুজে চলে আসায় কিছুটা স্বস্তি পান বিনিয়োগকারীরা। রাশিয়া-ইউক্রেনের মধ্যে ভূ-রাজনৈতিক উত্তেজনার প্রভাব অস্থিরতা তৈরি করেছে বাজারে। 

আজ নিয়ে টানা পাঁচ দিন জারি রয়েছে সেই অনিশ্চয়তা। যার ফলে দিনের শেষে লালেই থামছে সূচক। এদিন সেনসেক্স 382.91 পয়েন্ট বা 0.66 শতাংশ কমে 57300.68-তে থামে। একইভাবে নিফটি 114.50 পয়েন্ট বা 0.67 শতাংশ কমে 17092.20 দৌড় থামায়। প্রায় 684টি শেয়ার বেড়েছে এদিন।সেই তুলনায় কমেছে 2589টি শেয়ারের দাম। অপরিবর্তিত রয়েছে 82টি শেয়ার দাম।

কী বলছেন বাজার বিশেষজ্ঞরা ?
মঙ্গলবার বাজার দেখে চমকে গিয়েছিলেন বিশেষজ্ঞরাও। সাদা চোখে ১৬,৮০০-তে মজবুত সাপোর্ট রয়েছে নিফটির। এদিন সকালে 'প্রি মার্কেট আওয়ারস'-এ নিফটি ১৬.৮০০ পয়েন্টের নিচে নেমে আশায় আতঙ্ক সৃষ্টি হয় বাজারে। নামী কোম্পানির স্টক ৩ থেকে ৫ শতাংশ পর্যন্ত পড়ে যায়। যা দেখে অনেকেই তা কিনে নেন । কেউ কেউ অবশ্য দিনের শেষে আরও কমার অপেক্ষায় হাতছাড়া করেন সেই সুযোগ।

'বাই অন ডিপ'-এর ক্ষেত্রে সাবধান !
রাশিয়া-ইউক্রেনের অস্থিরতার প্রভাব পড়েছে বাজারে। তা বলে দামি স্টক কমে পাচ্ছেন দেখেই কিনতে থাকবেন না। সেই ক্ষেত্রে স্টক আরও প়ড়লে অ্যাভারেজ করতে হবে। তাতে লাভের পরিবর্তে হবে ক্ষতি। কারণ বার বার একই স্টকে অ্যাভারেজ করতে গিয়ে আপনার মূলধনেই টান পড়তে পারে। তাই কিছু জিনিস মাথায় রাখুন। স্টকের সাপোর্ট দেখে নিন প্রথমে। সেই অনুযায়ী শেয়ারের সেক্টরের সূচক পড়েছে কিনা দেখুন। এরসঙ্গে নিফটি বা সেনসেক্স পড়ছে কিনা নজর দিন। সেই ক্ষেত্রে নিফটির মজবুত সাপোর্ট ১৬,৮০০ পয়েন্ট। 

সাইডওয়াইজ বাজারে এখন বুলসদের আধিপত্য না থাকার আশঙ্কাই বেশি। তাই বাজার কত নিচে নামবে তা আপনিও জানেন না। নিফটি ১৬,৮০০-তে থাকলে স্টক নেওয়ার কথা বা অ্যাভারেজের কথা ভাবতে পারেন। কারণ এই ক্ষেত্রে সূচক এখনই আরও নিচে নামার চান্স কম। তবে আমেরিকার মূল্যবৃদ্ধি ও সুদের হার বৃদ্ধির ঘটনা মার্চের আবার ধসের মুখে ফেলতে পারে বাজারকে।

বাজার বিশেষজ্ঞদের ধারণা, ১৭,৩০০-র নিচে নিফটি যাওয়ায় ফের বাড়তে পারে বিপদ। সেই ক্ষেত্রে ১৭,০০০-এ একটা সাপোর্ট নিতে পারে নিফটি। তাতে অসফল হলে ফের ১৬,৮০০-তে রয়েছে মজবুত সাপোর্ট। সেখান থেকে ফের ঘুরতে পারে বাজার। তবে ১৬,৮০০-র ঘরে গেলে মারাত্মক প্রভাব পড়বে বাজারে।

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ২: ফ্রি স্কুল স্ট্রিটে আগুন, গ্রেফতার লিজ হোল্ডার, ১৩ গেস্ট হাউস-রেস্তোরাঁকে শোকজ দমকলের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ১ : রাতে উত্তপ্ত ক্যাম্পাস, দিনে অশান্ত রাজপথ, বাম বনাম ABVP, চরমে যাদবপুর-সংঘাত
Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget