এক্সপ্লোর

Petrol Diesel Price: লক্ষ্মীবারে কি বাড়ল পেট্রল-ডিজেলের দাম? আজ জ্বালানির দাম কত?

Fuel Price Hike: পেট্রল এবং ডিজেলের দাম দিল্লি, মুম্বাই এবং কলকাতায় স্থিতিশীল রয়েছে, কয়েক জেলায় আজ জ্বালানির দামে পরিবর্তন হয়েছে।

Fuel Price Hike: রান্নার গ্যাসের দাম কমলেও এখনও স্বস্তি দেয়নি পেট্রল-ডিজেলের (Petrol Diesel Price) দাম। টানা পড়ার পর এবার বিশ্ববাজারে ফের বেড়েই চলেছে অপরিশোধিত তেলের দাম। সেই ক্ষেত্রে প্রভাব পড়ছে ভারতের বাজারে। দেশের বেশকিছু শহরে বেড়েছে জ্বালানির দাম। দেখে নিন, আজ দেশের বড় শহরগুলিতে কত হল পেট্রেল-ডিজেলের দাম।
   
ভারতে, সরকারি তেল কোম্পানিগুলি প্রতিদিন পেট্রোল এবং ডিজেলের দাম প্রকাশ করে। এই মূল্য প্রতিদিন সকাল ৭টায় আপডেট করা হয়। আজ ভারতের অনেক শহরে পেট্রল ও ডিজেলের দামে পরিবর্তন এসেছে। আজ পেট্রল এবং ডিজেলের দাম দিল্লি, মুম্বাই এবং কলকাতায় স্থিতিশীল রয়েছে, কয়েক জেলায় আজ জ্বালানির দামে পরিবর্তন হয়েছে।

আজ দেশের মহানগরে কত হল পেট্রল-ডিজেলের দাম


চেন্নাইতে, পেট্রল ১১ পয়সা বেড়েছে এবং প্রতি লিটারে ১০২.৭৪ টাকা এবং ডিজেল ৯৪.৩৩ টাকায় বিক্রি হচ্ছে। কলকাতায় পেট্রল বিক্রি হচ্ছে ১০৬.০৩ টাকা এবং ডিজেল প্রতি লিটার ৯২.৭৬ টাকায়। মুম্বইতে পেট্রল বিক্রি হচ্ছে ১০৬.৩১ টাকা এবং ডিজেল প্রতি লিটার ৯৪.২৭ টাকায়। নয়াদিল্লিতে পেট্রল প্রতি লিটার ৯৬.৭২ টাকা এবং ডিজেল প্রতি লিটার ৮৯.৬২ টাকায় বিক্রি হচ্ছে।

অপরিশোধিত তেলের দাম বেড়েই চলেছে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে। WTI অপরিশোধিত তেল আজ ০.২৬ শতাংশ বৃদ্ধির সঙ্গে ব্যারেল প্রতি ৮৯.৮৬ ডলারে লেনদেন করছে। একই সময়ে ব্রেন্ট ক্রুডের দামে ০.১৬ শতাংশ বৃদ্ধি রেকর্ড করা হয়েছে। এটি ব্যারেল প্রতি ৯৩.৪৫ ডলারের কাছাকাছি লেনদেন করছে।

কোন শহরে জ্বালানির দাম কত?

আগ্রা - পেট্রল 28 পয়সা কম দামে 96.20 টাকায় বিক্রি হচ্ছে, ডিজেল 27 পয়সা কম দামে 89.37 টাকা লিটারে বিক্রি হচ্ছে।
আহমেদাবাদ- পেট্রল 35 পয়সা বেড়েছে এবং প্রতি লিটারে 96.57 টাকায় বিক্রি হচ্ছে, ডিজেল 36 পয়সা বেড়েছে এবং প্রতি লিটার 92.32 টাকায় বিক্রি হচ্ছে।

নয়ডা - পেট্রল 17 পয়সা কম দামে 96.59 টাকায় বিক্রি হচ্ছে, ডিজেল 17 পয়সা কম দামে বিক্রি হচ্ছে 89.76 টাকা প্রতি লিটারে।

গুরুগ্রাম- পেট্রল 33 পয়সা বেড়েছে এবং বিক্রি হচ্ছে 96.99 টাকায়, ডিজেল 32 পয়সা বেড়েছে এবং প্রতি লিটার 89.86 টাকায় বিক্রি হচ্ছে।

পটনা - পেট্রল বিক্রি হচ্ছে 11 পয়সা কম দামে 107.48 টাকা, ডিজেল 10 পয়সা কম দামে বিক্রি হচ্ছে 94.26 টাকা প্রতি লিটারে।

Petrol Diesel Price Today: আপনার শহরের পেট্রল-ডিজেলের দাম দেখুন এইভাবে

আপনি যদি একজন BPCL গ্রাহক হন, তাহলে পেট্রল-ডিজেলের দাম দেখতে RSP <ডিলার কোড> লিখে 9223112222 নম্বরে পাঠান। অন্যদিকে, HPCL গ্রাহকরাHPPRICE <ডিলার কোড> লিখে 9222201122 নম্বরে পাঠান। পাশাপাশি ইন্ডিয়ান অয়েল (IOC) গ্রাহকরা RSP <ডিলার কোড> লিখে 9224992249 নম্বরে পাঠালে মেসেজের মাধ্যমে আজকের সর্বশেষ পেট্রল ও ডিজেলের দাম সম্পর্কে জানতে পারবেন।

Fuel Price Hike: সম্প্রতি কেন্দ্রীয় সরকার পেট্রল ও ডিজেলের এক্সাইজ ডিউটি কমানোর পরেই রাজ্যে কমে আসে জ্বালানির দাম। যদিও এখনও ১০০ টাকার উপরেই রয়েছে পেট্রোল-ডিজেলের দাম।  তবে আগেই এত বেশি পরিমাণে জ্বালানির দাম চড়ে রয়েছে, তাই নতুন করে মূল্য কমলেও মধ্যবিত্তের পকেটে টান আগের মতই পড়ছে।

অপরদিকে, গ্যাসের দামেও যেন আগুন লেগেছে। স্বাভাবিকভাবেই একদিকে যেমন পেট্রোল-ডিজেলের জন্য পরোক্ষভাবে সবজি থেকে মাছ বাজারের উপর প্রভাব ফেলেছে। যাওবা কেনা সম্ভব হচ্ছে, তাও আবার হিমশিম খেতে হচ্ছে এলপিজির দাম বাড়তেই। নতুন করে দাম কমার অপেক্ষায় শহরবাসী তথা সারা দেশ। বর্তামেন পেট্রোল -ডিজেলের দাম নিয়ন্ত্রণে আনতে একে জিএসটিরআওতাভুক্ত করতে চাইছে সরকার। এই নিয়ে ইতিমধ্য়েই আলোচনা হয়েছে রাজ্য সরকারগুলির সঙ্গে।  

সেরা শিরোনাম

US Russia Oil Deal : অন্য দেশকে ধমক-চমক, এবার নিজেই রাশিয়া থেকে তেল কিনবে আমেরিকা, সিদ্ধান্ত ট্রাম্পের
অন্য দেশকে ধমক-চমক, এবার নিজেই রাশিয়া থেকে তেল কিনবে আমেরিকা, সিদ্ধান্ত ট্রাম্পের
LIC Policy : দিনে ৪৫ টাকা জমিয়ে পেতে পারেন ২৫ লাখ, সঙ্গে জীবনবিমার সুবিধা, মধ্যবিত্তের সেরা LIC স্কিম এটি
দিনে ৪৫ টাকা জমিয়ে পেতে পারেন ২৫ লাখ, সঙ্গে জীবনবিমার সুবিধা, মধ্যবিত্তের সেরা LIC স্কিম এটি
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Netflix Layoffs: পুজোর আগেই খারাপ খবর ! আগামী সপ্তাহেই হাজার কর্মী ছাঁটাই করবে এই কোম্পানি, কাদের চাকরি যাবে ?
পুজোর আগেই খারাপ খবর ! আগামী সপ্তাহেই হাজার কর্মী ছাঁটাই করবে এই কোম্পানি, কাদের চাকরি যাবে ?

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget