এক্সপ্লোর

Ponzi Scheme: ভুয়ো স্কিমে প্রতারণার শিকার, আইনি নোটিশে ৫০ হাজার কোটি টাকা ফেরত পাবেন বিনিয়োগকারীরা

Pearl Group Scam: অনৈতিকভাবে বাজার থেকে টাকা তোলার জন্য সেবি পার্ল গ্রুপকে নিষিদ্ধ ঘোষণা করেছে ইতিমধ্যেই। এবার এই স্কিমে খোয়ানো ৫০ হাজার কোটি টাকা ফেরত দেওয়া হবে বিনিয়োগকারীদের।

Pearl Group Scam: পার্ল গ্রুপের ভুয়ো স্কিমে টাকা খুইয়েছিলেন যে সমস্ত বিনিয়োগকারীরা, তাদের জন্য সুখবর। এবার সেই টাকা ফেরত পাবেন সকলে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বিনিয়োগকারীদের টাটা ফেরত দেওয়ার কাজ শুরু করেছে। মোট ৫০ হাজার কোটি টাকা ফেরত দেওয়া হবে ৬ কোটি বিনিয়োগকারীকে। অনৈতিকভাবে বাজার থেকে টাকা তোলার জন্য সেবি পার্ল গ্রুপকে (Pearl Group Scam) নিষিদ্ধ ঘোষণা করেছে ইতিমধ্যেই। বিগত ১৮ বছর ধরে বিনিয়োগকারীদের থেকে এই টাকা অনৈতিকভাবে সংগ্রহ করা হয়েছিল বলেই অভিযোগ। এই স্কিমের (Ponzi Scheme) অধীনে বিনিয়োগকারীদের প্লট বা ফ্ল্যাট দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। ২০১৪ সালের ফেব্রুয়ারি মাসে সিবিআই এই গ্রুপের নামে এফআইআর দায়ের করেছিল।

ফ্ল্যাট দেওয়ার নামে প্রতারণা

এনফোর্সমেন্ট ডিরেক্টরেট জানিয়েছে পার্ল অ্যাগ্রো গ্রুপের বাজেয়াপ্ত করা সম্পত্তির পরিমাণ ৭০০ কোটি টাকা যা জাস্টিস লোধা কমিটির কাছে হস্তান্তরিত করা হয়েছে। দেশের শীর্ষ আদালত এই স্কিমে ভুক্তভোগী সকল বিনিয়োগকারীদের সুবিচার দেওয়ার জন্য এই কমিটি গঠন করেছে। বিনিয়োগকারীদের ফ্ল্যাট দেওয়ার নাম করে এই স্কিমের অধীনে প্রতারণা করা হয়েছিল। তাদের থেকে সংগৃহীত টাকা হাওয়ালার মাধ্যমে পাঠানো হয়েছিল দুবাইতে। এর পরে এই টাকা দিয়ে হোটেল ও রিসর্ট কেনাও হয়েছে।

বিনিয়োগকারীদের টাকা নিয়ে অস্ট্রেলিয়াতে বাড়ি কেনা হয়েছে

তদন্তে এও জানা যায় যে বিনিয়োগকারীদের থেকে এই স্কিমে যে টাকা সংগ্রহ করা হয়েছিল তা দিয়ে অস্ট্রেলিয়াতে বিপুল বাড়ি কেনা হয়েছে, রিসর্ট কেনা হয়েছে। ২০১৮ সালে পার্ল গ্রুপ ও তার মালিক নির্মল সিং ভাঙ্গুর অস্ট্রেলিয়ার মাটিতে ৪৬২ কোটি টাকার ২টো প্রপার্টি বাজেয়াপ্ত করে। এর ৪ বছর পরে ২৪৪ কোটি টাকার আরও একটি প্রপার্টি বাজেয়াপ্ত করা হয়। এখন এই তিনটি প্রপার্টির মূল্য দাঁড়িয়েছে ১ হাজার কোটি টাকা।

৭৮টি ফ্ল্যাট ফেরত দেওয়া হবে

 প্রতিবেদন অনুসারে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইতিমধ্যেই ৭৮ জন ফ্ল্যাট-ক্রেতাকে গ্রেফতার করেছে যারা এস আর এস গ্রুপের গুরগাঁওয়ের প্রজেক্ট এস আর এস পার্ল, এস আর এস সিটি, এস আর এস প্রাইম কিনেছিল জালিয়াতির টাকা দিয়ে। সেই সব ফ্ল্যাট ফেরত দেওয়ার কাজ শুরু হয়েছে। এগুলির মোট মূল্য এখন ২০ কোটি টাকা। এই বিষয়ে এখনও তদন্ত চলছে। গত সপ্তাহেও ইডি দিল্লি, হরিয়ানা, পঞ্জাব, মহারাষ্ট্র, তেলেঙ্গানা, কর্ণাটক, পশ্চিমবঙ্গ, রাজস্থান, উত্তরাখন্ডে তল্লাশি চালিয়েছে মোট ৪৪টি স্পটে।

আরও পড়ুন: Petrol Diesel Price: আগ্রায় পেট্রোল ৯৫ টাকা ছুঁইছুঁই, আজ জ্বালানি ভরাতে খরচ কত কলকাতায় ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

BSNL Recharge Plan : BSNL দিচ্ছে বাম্পার অফার ! ১ টাকায় যত খুশি কল, দিনে ১ জিবি করে ডেটা 
BSNL দিচ্ছে বাম্পার অফার ! ১ টাকায় যত খুশি কল, দিনে ১ জিবি করে ডেটা 
Gold Price Today: সোনার দামে ফের বড় বদল! ১৪ থেকে ১৭ অগস্টে কত বাড়ল ২২ ক্যারেট, ১৮ ক্যারেটের দাম?
সোনার দামে ফের বড় বদল! ১৪ থেকে ১৭ অগস্টে কত বাড়ল ২২ ক্যারেট, ১৮ ক্যারেটের দাম?
Oracle Layoffs : সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
Dividend Stock : একটা স্টক থাকলেই পাবেন ২০০ টাকা, এই কোম্পানি ঘোষণা করেছে ডিভিডেন্ড 
একটা স্টক থাকলেই পাবেন ২০০ টাকা, এই কোম্পানি ঘোষণা করেছে ডিভিডেন্ড 

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget