এক্সপ্লোর

PPF Calculator: PPF থেকে পেতে পারেন ১.৫ কোটি টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

Public Provident Fund Update : সরকারি এই যোজনায় টাকা রাখেন বহু মানুষ। ঝুঁকিহীন বিনিয়োগের পাশাপাশি আর্থিক সুরক্ষা দেয় এই স্কিম। যাতে ভালো সুদের সঙ্গে রয়েছে আয়কর ছাড়ের সুবিধা।

নয়াদিল্লি: সাধারণ পাবলিক প্রভিডেন্ট ফান্ড Public Provident Fund (PPF)-এ টাকা রেখে পেতে পারেন ১.৫ কোটি। সেই ক্ষেত্রে নির্দিষ্ট কৌশল মেনে করতে হবে বিনিয়োগ। তাহলেই আমানত থেকে সবথেকে বেশি টাকা উপার্জন করতে পারবেন গ্রাহক। জেনে নিন কী সেই 'ট্রিকস' ?

Public Provident Fund
সরকারি এই যোজনায় টাকা রাখেন বহু মানুষ। ঝুঁকিহীন বিনিয়োগের পাশাপাশি আর্থিক সুরক্ষা দেয় এই স্কিম। যাতে ভালো সুদের সঙ্গে রয়েছে আয়কর ছাড়ের সুবিধা। যদিও বহু ক্ষেত্রেই এই স্কিমের সর্বোচ্চ সুবিধা নিতে পারেন না বিনিয়োগকারীরা। গতানুগতিকভাবে ইনভেস্ট করায় খুব একটা লাভের মুখ দেখতে পারেন না তাঁরা। 

Public Provident Fund-এর সুদের হার
গত বছরই পাবলিক প্রভিডেন্ট ফান্ডে সুদের হার কমিয়ে দেয় সরকার। স্মল সেভিংস স্কিমের জন্য যা এক বড় ধাক্কা হয়ে দাঁড়ায়। পরবর্তীকালে এই স্কিমে সুদের হার কমিয়ে ৭.১ শতাংশ করার সিদ্ধান্ত নেয় সরকার। তা সত্ত্বেও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের তুলনায় এখনও বেশি সুদ দিচ্ছে PPF।

কীভাবে PPF থেকে ১.৫ কোটি টাকা পেতে পারেন ?
নিয়ম অনুসারে কোনও এক বছরে সর্বোচ্চ ১.৫ লক্ষ টাকা এই স্কিমে বিনিয়োগ করতে পারেন গ্রাহক। ধরুন, প্রতি মাসে পাবলিক প্রভিডেন্ট ফান্ডে ১২,৫০০ টাকা জমা করেন আপনি। এই ভাবে ১৫ বছর টাকা রাখার পর ৫ বছর করে স্কিমের মেয়াদ বাড়ালেন আপনি। ৩০ বছর এই ভাবে টাকা দিলে আপনার পিপিএফ অ্যাকাউন্টে ১,৫৪,৫০,৯১১ টাকা আসবে। এই ক্ষেত্রে আপনার সব মিলিয়ে বিনিয়োগ দাঁড়াচ্ছে ৪৫ লক্ষ টাকা। যা পিপিএফ অ্যাকাউন্টে রেখে গ্রাহক পাচ্ছেন ১.০৯ কোটি টাকা সুদ।

২৫ বছর থেকে শুরু করতে পারেন বিনিয়োগ
যত তাড়াতাড়ি এই সরকারি স্কিমে আপনি টাকা রাখবেন তত ভালো সুবিধা পাবেন। প্রতি বছর এই অ্যাকাউন্টে ১.৫ লক্ষ টাকা করে রাখলে ৫৫ বছরে আপনি কোটিপতি হয়ে যাবেন। মানে অবসর জীবনের ৫ বছর আগেই এই অর্থ লাভ করবেন আপনি।

কোন কৌশলে PPF থেকে সর্বোচ্চ অর্থ পেতে পারেন ?
নিয়ম অনুসারে প্রতি মাসের ১ থেকে ৫ তারিখে অ্যাকাউন্টে অর্থের ওপর সুদের হিসেব হয়। আপনি যদি ৫ তারিখের মধ্যে PPF অ্যাকাউন্টে টাকা ফেলেন, তাহলে সেই মাসের সুদ পেয়ে যাবেন। এই জমানো টাকাটাই যদি আপনি ৬ তারিখ ফেলেন তাহলে পরের মাসে সুদ পাবেন গ্রাহক। 

উদাহরণ ১- ধরুন আপনি ৫ এপ্রিল PPF অ্যাকাউন্টে ৫০,০০০ টাকা ফেলেছেন। ৩১ মার্চ পর্যন্ত আগেই আপনার অ্যাকাউন্টে ১০,০০,০০০ টাকা ছিল। তাহলে ৩০ এপ্রিলে আপনার মোট জমা টাকার পরিমাণ দাঁড়াচ্ছে ১০,৫০,০০০ টাকা। ৭.১ শতাংশ সুদের হারে হিসেব করলে আপনি এপ্রিল মাসে সুদ বাবদ পাবেন  (7.1% / 12 X 1050000) = Rs 6212 টাকা

উদাহরণ ২- এবার দ্বিতীয় উদাহরণ অনুযায়ী আপনি যদি ওই ৫০,০০০ টাকা ৬ এপ্রিল PPF -এ জমা দেন তাহলে কী হিসেব দাঁড়ায়। এখানেও ধরে নিতে হবে আপনার ৩১ মার্চের মধ্যে অ্যাকাউন্টে ১০,০০,০০০ টাকা আগে থেকেই ছিল। তাহলে ৩০ এপ্রিল আপনার পাবলিক প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে মোট জমা অর্থের পরিমাণ দাঁড়ায় ১০,৫০,০০০ টাকা। ৭.১ শতাংশ সুদের হারে হিসেব করলে আপনি এপ্রিল মাসে সুদ বাবদ পাবেন (7.1%/12 X 10,00,000) = Rs 5917 টাকা। তাই দেরি না করে এই কৌশলে পিপিএফ অ্যাকাউন্টে টাকা জমা দিন , আর সর্বোচ্চ লাভ পান।

নিয়ম অনুসারে পিপিএফ-এ আপনি সর্বোচ্চ বছরে ১.৫ লক্ষ টাকা জমাতে পারেন। এই পুরো টাকাটাই চাইলে আয়কর ছাড় পেতে পারেন আমানতকারী। সেই ক্ষেত্রে নতুন অর্থবর্ষ শুরু হওয়ার ১-৫ এপ্রিলের মধ্যে পুরো টাকা জমা দিতে হবে আপনাকে। নতুবা প্রতি মাসের ৫ তারিখের মধ্যে এই টাকা অ্যাকাউন্টে জমাতে হবে। তাহলেই পুরো টাকায় কর ছাড় পাবেন গ্রাহক।

আরও পড়ুন : Small Saving Schemes: এই বাজারেও দিচ্ছে ৭ শতাংশ সুদ, জেনে নিন এই স্কিমগুলির নাম

আরও পড়ুন : Post Office Scheme:ঝুঁকি ছাড়াই দ্বিগুণ হবে টাকা, ভালো সুদের পাশাপাশি সুরক্ষিত ভবিষ্যৎ দেয় এই স্কিম

আরও পড়ুন : Post Office Scheme: ৫০,০০০ একবার বিনিয়োগ করে পান ৩,৩০০টাকা

সেরা শিরোনাম

Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Rhenium Powder in Gold: চড়া দামে বিক্রি হচ্ছে ভেজাল সোনা? চিনা ধাতু মিশিয়ে বাড়ানো হচ্ছে ওজন? মারাত্মক অভিযোগ
চড়া দামে বিক্রি হচ্ছে ভেজাল সোনা? চিনা ধাতু মিশিয়ে বাড়ানো হচ্ছে ওজন? মারাত্মক অভিযোগ
Qualcomm Layoff: ভারতে কর্মী ছাঁটাই করতে চলেছে কোয়ালকম, পক্ষপাতিত্বের অভিযোগ তুলছেন কর্মচারীরা
ভারতে কর্মী ছাঁটাই করতে চলেছে কোয়ালকম, পক্ষপাতিত্বের অভিযোগ তুলছেন কর্মচারীরা
Gold Price Today: প্রায় ২ হাজার টাকা কমল ১০ গ্রাম সোনার দাম, রুপোর বার কমল ৫ হাজারের বেশি!
প্রায় ২ হাজার টাকা কমল ১০ গ্রাম সোনার দাম, রুপোর বার কমল ৫ হাজারের বেশি!

ভিডিও

Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন
Malda News | কার্তিক পুজোর অনুষ্ঠান ঘিরে বচসা, ধাক্কাধাক্কি, মৃত বিজেপি মণ্ডল সহ-সভাপতি
Agnimitra Paul | নাগরিক সমস্যা মেটাতে পুরমন্ত্রীর উদ্য়োগে শুরু নয়া কর্মসূচি | #abpananda
Kmc News | কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে শুনানি সোমবার ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget