এক্সপ্লোর

Small Saving Schemes: এই বাজারেও দিচ্ছে ৭ শতাংশ সুদ, জেনে নিন এই স্কিমগুলির নাম

Small Saving Schemes: নিম্নগামী সুদের হারের বাজারে ৭ শতাংশের বেশি ইন্টারেস্ট দিচ্ছে এর মধ্যে বেশকিছু স্কিম। জেনে নিন সেই যোজনার বিস্তারিত বিবরণ।

নয়াদিল্লি: কম টাকা জমিয়ে সুনিশ্চিত ভবিষ্যতের জন্য ভেবে দেখতে পারেন এই স্মল সেভিংস স্কিমগুলি (Small Saving Schemes)। নিম্নগামী সুদের হারের বাজারে ৭ শতাংশের বেশি ইন্টারেস্ট দিচ্ছে এর মধ্যে বেশকিছু স্কিম। জেনে নিন সেই যোজনার বিস্তারিত বিবরণ।

১ সুকন্যা সমৃদ্ধি যোজনা (Sukanya Samriddhi Account Scheme)
সরকারি এই স্মল সেভিংস স্কিমের মধ্যে সবথেকে বেশি সুদ পাওয়া যায় সুকন্যা সমৃদ্ধি যোজনায়। এই যোজনায় টাকা রাখলে বছরে ৭.৬ শতাংশ সুদ পেতে পারেন বিনিয়োগকারী। সুদের হারের ওপর ভিত্তি করে ৯ বছরে এই প্রকল্পের টাকা ডবল হয়ে যায়। তবে এই প্রকল্পের রয়েছে কিছু নির্দিষ্ট নিয়ম। সেই অনুযায়ী বছরে ন্যূনতম ২৫০ টাকা অ্যাকাউন্টে জমা করতেই হবে আমানতকারীকে। টাকা রাখার নিয়ম অনুসারে বছরে সর্বোচ্চ ১,৫০,০০০টাকা রাখতে পারবেন গ্রাহক। বিনিয়োগকারীকে ব্যাঙ্ক বা পোস্ট অফিসে যেখানে তিনি অ্যাকাউন্ট খুলেছেন সব সময় ৫০ টাকার গুনিতকে টাকা জমা করতে হবে। সেই ক্ষেত্রে একবারের বেশি টাকা রাখতে পারেন গ্রাহক অথবা রয়েছে মাসে মাসে জমা দেওয়ার সুবিধা। তবে টাকা জমার ক্ষেত্রে নির্ধিারিত পরিমাণ যেন অতিক্রম না করে সেদিকে নজর রাখতে হবে আমানতকারীকে। সেক্ষেত্রে টাকা জমা দেওয়ার কোনও ঊর্ধ্বসীমা দেওয়া হয়নি ডিপোজিটরসদের।

২ সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম(Senior Citizen Savings Scheme)
এই বাজারেও এখনও বিনিয়োগের ক্ষেত্রে জনপ্রিয় সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম Senior Citizen Saving Scheme (SCSS)। বছরে ৭.৪ শতাংশ সুদ পাওয়া যায় এই স্কিমে। এই যোজনাতেও ৯ বছরে দ্বিগুণ হয়ে যায় টাকা।বিনিয়োগের পর প্রথমে ৩১মার্চ, ৩০ সেপ্টেম্বর, ৩১ ডিসেম্বর এই ইন্টারেস্ট পাবেন সিনিয়র সিটেজেনরা।পরবর্তীকালে ৩১মার্চ,৩০ জুন, ৩০ সেপ্টেম্বর, ৩১ ডিসেম্বর সুদ পেতে থাকবেন আমানতকারীরা। সিনিয়র সিটিজেনদের জন্য একলপ্তে এই টাকা দিতে হবে প্রকল্পে। জমার টাকার পরিমাণ অবশ্যই ১০০০টাকার গুণিতকে জমা দিতে হবে। কোনওভাবেই এই প্রকল্পে ১৫,০০,০০০ টাকা বেশি রাখতে পারবেন না আমানতকারী।

৩ পাবলিক প্রভিডেন্ট ফান্ড(Public Provident Fund)
পাবলিক প্রভিডেন্ট ফান্ডে টাকা রাখলে বছরে ৭.১ শতাংশ সুদ পাবেন আমানতকারী। এই যোজনায় আপনার টাকা দ্বিগুণ হতে সময় নেবে ১০ বছর। এই ক্ষেত্রে ১৫ বছরের পাবলিক প্রভিডেন্ট ফান্ড পাওয়ার সুযোগ পাবেন বিনিয়োগকারী। স্কিমের নিয়ম অনুসারে বছরে ন্যূনতম ৫০০টাকা ও সর্বোচ্চ ১,৫০,০০০ টাকা রাখতে পারবেন আমানতকারী। তবে বিনিয়োগকারী চাইলে একসঙ্গে বেশি টাকা ছাড়াও মাসে মাসে টাকা জমা দিতে পারবেন।

৪ কিষাণ বিকাশ পত্র(Kisan Vikas Patra Scheme)
৬.৯ শতাংশ সুদ পাওয়া যায় এই প্রকল্পে টাকা রেখে।টাকা দ্বিগুণ হতে সময় নেয় ১০ বছর ৪মাস। প্রকল্পের নিয়ম অনুসারে ব্যক্তিকে ন্যূনতম ১০০০টাকা বছরে রাখতেই হবে। তবে এই প্রকল্পে টাকা জমার কোনও ঊর্ধ্বসীমা নেই। টাকা জমার ক্ষেত্রে আমানতকারীকে ১০০টাকার গুণিতকে টাকা জমা করতে হবে। 

৫ ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট (National Savings Certificate Scheme)
৬.৮ শতাংশ ইন্টারেস্ট পাওয়া যায় পাঁচ বছরের এই সেভিংস প্ল্যানে। আমানতকারীর টাকা দ্বিগুণ হতে সময় নেয় ১০ বছরের বেশি। এই যোজনায় ১০০০টাকা রাখলে তা ৫ বছর পর ১৩৮৯.৪৯ টাকা দাঁড়াবে। সাত শতাংশ না হলেও ভালো সুদ পাওয়া যায় এই স্কিমে।

আরও পড়ুন : Post Office Scheme:ঝুঁকি ছাড়াই দ্বিগুণ হবে টাকা, ভালো সুদের পাশাপাশি সুরক্ষিত ভবিষ্যৎ দেয় এই স্কিম

আরও পড়ুন : Post Office Scheme: ৫০,০০০ একবার বিনিয়োগ করে পান ৩,৩০০টাকা

আরও পড়ুন : Post Office Withdrawal Rules: টাকা তোলার নিয়ম বদলাচ্ছে পোস্ট অফিস, আপনার লাভ না ক্ষতি ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গুজরাটের রহস্যময় কাণ্ড ঘিরে চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গুজরাটের রহস্যময় কাণ্ড ঘিরে চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
PM Narendra Modi-NCPI Meet: দিল্লিতে NCPI সাংসদদের সঙ্গে ব্রেকফাস্ট বৈঠকে প্রধানমন্ত্রী মোদি, থাকবেন শিবসেনার ৬ সাংসদও
দিল্লিতে NCPI সাংসদদের সঙ্গে ব্রেকফাস্ট বৈঠকে প্রধানমন্ত্রী মোদি, থাকবেন শিবসেনার ৬ সাংসদও
RSS-GenZ: 'আন্দোলন করেছে মানেই Gen Z দেশবিরোধী নয়', বড় বার্তা মোহন ভাগবতের, RSS প্রধানকে বার্তা ককরোচ পার্টির
'আন্দোলন করেছে মানেই Gen Z দেশবিরোধী নয়', বড় বার্তা মোহন ভাগবতের, RSS প্রধানকে বার্তা ককরোচ পার্টির

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget