এক্সপ্লোর

Small Saving Schemes : পিপিএফ, এনএসসি, পোস্ট অফিস এফডির নতুন সুদের হার ঘোষণা, এবার পাবেন কত টাকা 

PPF NSC Interest Rates : সরকার ২০২৫-২৬ অর্থবছরের দ্বিতীয় ত্রৈমাসিকের (জুলাই থেকে সেপ্টেম্বর) ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পের নতুন সুদের হার ঘোষণা করেছে।

 

PPF NSC Interest Rates : আপনি যদি পিপিএফ (PPF), এনএসসি (NSC) বা পোস্ট অফিস (Post Office Fixed Deposit) ফিক্সড ডিপোজিট স্কিমে (Small Saving Schemes)বিনিয়োগ (Investment) করেন, তাহলে এই খবরটি আপনার জন্য গুরুত্বপূর্ণ। সরকার ২০২৫-২৬ অর্থবছরের দ্বিতীয় ত্রৈমাসিকের (জুলাই থেকে সেপ্টেম্বর) ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পের নতুন সুদের হার ঘোষণা করেছে। এই নিয়ে টানা ষষ্ঠ ত্রৈমাসিকে সরকার এই প্রকল্পগুলির সুদের হার একই রেখে দিয়েছে। জেনে নিন, এখন কত সুদ পাবেন আপনি।

অর্থ মন্ত্রকের বিজ্ঞপ্তিতে কী বলা হয়েছে ?
অর্থ মন্ত্রক সোমবার একটি বিজ্ঞপ্তি জারি করে বলেছে, "১ জুলাই, ২০২৫ থেকে ৩০ সেপ্টেম্বর, ২০২৫ পর্যন্ত ত্রৈমাসিকের জন্য বিভিন্ন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পের সুদের হার প্রথম ত্রৈমাসিকের (১ এপ্রিল থেকে ৩০ জুন, ২০২৫) মতোই প্রযোজ্য থাকবে।"

বিনিয়োগকারীদের জন্য এর অর্থ কী ?
সরকার সর্বশেষ ২০২৩-২৪ সালের চতুর্থ ত্রৈমাসিকে ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পের সুদের হার পরিবর্তন করেছিল। তারপর থেকে টানা ছয় ত্রৈমাসিক ধরে কোনও পরিবর্তন হয়নি। এর অর্থ হল সরকার এই প্রকল্পগুলিকে আপাতত স্থিতিশীল রাখতে চায়, সম্ভবত মুদ্রাস্ফীতি এবং সুদের হারের বৈশ্বিক পরিস্থিতির কথা মাথায় রেখে।

স্কিমের সুদের হার

১ সুকন্যা সমৃদ্ধি স্কিমে ৮.২% ,যারা কন্যার নামে বিনিয়োগ করেন ,তাদের জন্য সেরা।
২ তিন বছরের মেয়াদি আমানত ৭.১% স্থিতিশীল রিটার্ন প্রদানকারী এফডি
৩ পিপিএফ (পাবলিক প্রভিডেন্ট ফান্ড) ৭.১% কর সঞ্চয় এবং দীর্ঘমেয়াদি বিনিয়োগের জন্য জনপ্রিয়
৪ পোস্ট অফিস সঞ্চয় অ্যাকাউন্ট ৪% তরল সঞ্চয়ের জন্য
৫ কিষাণ বিকাশ পত্র (কেভিপি) ৭.৫% ১১৫ মাসে মেয়াদপূর্তি
৬ জাতীয় সঞ্চয় শংসাপত্র (এনএসসি) ৭.৭% মধ্যমেয়াদী বিনিয়োগের জন্য বিশ্বস্ত
৭ মাসিক আয় প্রকল্প (এমআইএস) ৭.৪% অবসরপ্রাপ্ত বা বয়স্ক নাগরিকদের জন্য যারা মাসিক আয় খুঁজছেন

কোনও ক্ষতি বা লাভ হবে না
ক্ষুদ্র বিনিয়োগকারীরা স্বস্তি পাননি, তবে তারা হতাশও হননি। স্থিতিশীল সুদের হারের অর্থ হল, আপনি আপনার বিনিয়োগ পরিকল্পনায় কোনও বড় পরিবর্তন না করেই তা রেখে দিতে পারেন।  তবে আপনি যদি উচ্চতর রিটার্ন আশা করেন, তাহলে আপনাকে ঝুঁকিপূর্ণ বিকল্পগুলিও দেখতে পারেন। সেই ক্ষেত্রে শেয়ার বাজারে ইক্যুইটি বা মিউচুযাল ফান্ড হতে পারে ভাল বিকল্প। সেখানে অনেক বেশ সুদ পাবেন আপনি। তবে ঝুঁকিও রয়েছে অনেক বেশি।

( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)

সেরা শিরোনাম

Gold Price Today: কলকাতায় সোনার দামে বড় বদল! পুজো শুরুর আগে ২২ ক্যারেটের বিক্রির দর কত?
কলকাতায় সোনার দামে বড় বদল! পুজো শুরুর আগে ২২ ক্যারেটের বিক্রির দর কত?
Starlink VS Jio VS Airtel : Jio, Airtel-এর থেকে সস্তা হবে স্টারলিঙ্কের প্ল্যান ? মাসে কত পড়বে, হিসেব কী বলছে ?
Jio, Airtel-এর থেকে সস্তা হবে স্টারলিঙ্কের প্ল্যান ? মাসে কত পড়বে, হিসেব কী বলছে ?
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget