এক্সপ্লোর

PPF Rate Hike: সুকন্যা সমৃদ্ধি, পিপিএফ-এর সুদের হারে বৃদ্ধি ! ২দিনেই আসছে খবর

Sukanya Samriddhi Yojana: পিপিএফ, সুকন্যা সমৃদ্ধি যোজনা সহ পোস্ট অফিসের ছোট সঞ্চয় প্রকল্পে বিনিয়োগ করলে শীঘ্রই আপনার জন্য সুখবর আসতে চলেছে।


Sukanya Samriddhi Yojana: পিপিএফ, সুকন্যা সমৃদ্ধি যোজনা সহ পোস্ট অফিসের ছোট সঞ্চয় প্রকল্পে বিনিয়োগ করলে শীঘ্রই আপনার জন্য সুখবর আসতে চলেছে। এই সব সরকারি প্রকল্পে বিনিয়োগে পেতে পারেন বড় রিটার্ন। দুই দিন পর অর্থাৎ শুক্রবার, 30 ডিসেম্বর, 2022, কেন্দ্রীয় সরকার ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পের সুদের হার বৃদ্ধির ঘোষণা করতে পারে। 

PPF Rate Hike: ৩০ ডিসেম্বর হল সেই তারিখ 
অর্থ মন্ত্রক জানুয়ারি থেকে মার্চ 2022-23 এর চতুর্থ ত্রৈমাসিকের জন্য ছোট সঞ্চয় প্রকল্পগুলির সুদের হার পর্যালোচনা করবে। আশা করা হচ্ছে, পিপিএফ ও সুকন্যা সমৃদ্ধি যোজনা (এনএসসি) এর মতো সঞ্চয় প্রকল্পগুলিতে সুদের হার বৃদ্ধি হতে পারে। সাউথ ব্লক সূত্রে খবর, ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পের সব স্কিমে 0.50 শতাংশ সুদের হার বাড়ানোর ঘোষণা করতে পারে অর্থ মন্ত্রক।

সরকারের 10 বছরের বন্ডের সুদ 12 মাসে 6.04 শতাংশ থেকে 7.25 শতাংশের ওপরে উঠেছে। সেই যুক্তি মেনেই পিপিএফ, সুকন্যা সমৃদ্ধি যোজনা, সিনিয়র সিটিজেন সেভিং স্কিমের সুদের হার বর্তমান স্তর থেকে 50 বেসিস পয়েন্ট বাড়ানো যেতে পারে বলে মনে করা হচ্ছে।

Small Savings Scheme: সুদের হার কেন বাড়তে পারে

আরবিআই 8 ডিসেম্বর, 2022-এ টানা পঞ্চমবারের জন্য রেপো রেট বৃদ্ধির ঘোষণা করেছে। 2022 সালে, রেপো রেট 4 শতাংশ থেকে 6.25 শতাংশে এসে দাঁড়িয়েছে। কিন্তু সরকার অনেক ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পের সুদের হার বাড়ায়নি। PPF, সুকন্যা সমৃদ্ধি যোজনা ও NSC-র সুদের হারে কোনও পরিবর্তন হয়নি। 

পাবলিক প্রভিডেন্ট ফান্ডে 7.1 শতাংশ, NSC তে 6.8 শতাংশ অর্থাৎ জাতীয় সঞ্চয় শংসাপত্র, সুকন্যা সমৃদ্ধি যোজনায় 7.6 শতাংশ সুদ একই রয়ে গেছে। রেপো রেট 2.25 শতাংশ বাড়ানোর পরে সরকার এই প্রকল্পগুলির সুদের হার বাড়াতে পারে। এই সঞ্চয় প্রকল্পগুলিকে নিরাপদ হিসাবে বিবেচনা করে শহুরে ও গ্রামীণ সাধারণ ভারতীয় নাগরিক বিনিয়োগ করেন। স্টক মার্কেটের উত্থান-পতন থেকে দূরে থাকতেই এই স্কিমগুলিতে ভরসা করেন বেশিরভাগ ভারতবাসী।

PPF Rate Hike: এই ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পগুলিতে সুদের হার বৃদ্ধি করা হয়েছিল

সম্প্রতি বছরের তৃতীয় ত্রৈমাসিকে কেবল কিষাণ বিকাশ পত্রের সুদের হার 6.9 শতাংশ থেকে 7 শতাংশে বৃদ্ধি করা হয়েছিল। এই ক্ষেত্রে স্কিমের মেয়াদকাল 124 মাস থেকে কমিয়ে 123 মাসে করা হয়েছে৷ সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমের সুদের হার ৭.৪ শতাংশ থেকে বাড়িয়ে ৭.৬ শতাংশ করা হয়েছে। 

মাসিক আয় অ্যাকাউন্ট স্কিমে 6.6 শতাংশের পরিবর্তে, পোস্ট অফিসের দুই বছরের স্থায়ী আমানত প্রকল্পে 5.5 শতাংশের পরিবর্তে 6.7 শতাংশ, 3 বছরের স্থায়ী আমানত প্রকল্পে 5.5 শতাংশের পরিবর্তে 5.7 শতাংশ করা হয়েছে। কিন্তু পিপিএফ, সুকন্যা সমৃদ্ধি যোজনা ও এনএসসি-র সুদের হারে কোনও পরিবর্তন হয়নি।

আরও পড়ুন : PPF Account Closure: মেয়াদপূর্তির আগে আপনার PPF অ্যাকাউন্ট বন্ধ করতে চান, তাহলে জেনে নিন নিয়ম

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Income Tax Return: এখনও দু'দিন বাকি, দ্রুত রিটার্ন ফাইল করতে পরামর্শ, কী বলছে আয়কর দফতর?
এখনও দু'দিন বাকি, দ্রুত রিটার্ন ফাইল করতে পরামর্শ, কী বলছে আয়কর দফতর?
Income Tax Return: ' ভয়ের কিছু নেই, কর দিয়েছেন আগেই; ধীরে-সুস্থে, সাবধানে রিটার্ন ফাইল করুন', আশ্বস্ত করলেন অর্থনীতিবিদ অনির্বাণ দত্ত
' ভয়ের কিছু নেই, কর দিয়েছেন আগেই; ধীরে-সুস্থে, সাবধানে রিটার্ন ফাইল করুন', আশ্বস্ত করলেন অর্থনীতিবিদ অনির্বাণ দত্ত
Gold Silver Price Today: মাসের শেষে কমল সোনা ও রুপোর দাম, আজ কলকাতায় কত হল এই দুই ধাতুর দাম?
মাসের শেষে কমল সোনা ও রুপোর দাম, আজ কলকাতায় কত হল এই দুই ধাতুর দাম?
Price Hike: ফের দাম বাড়ছে একাধিক জিনিসের, অগাস্ট মাস থেকেই, উৎসবের আগে জোর ধাক্কা
ফের দাম বাড়ছে একাধিক জিনিসের, অগাস্ট মাস থেকেই, উৎসবের আগে জোর ধাক্কা

ভিডিও

Madan Mitra | পুর নিয়োগ দুর্নীতিতে ED-র কাছে মদন মিত্রের হাজিরা | ABP Ananda LIVE
Neet Protest | সংসদ চত্বরে ঝাড়খণ্ডে প্রশ্নফাঁসের অভিযোগে বিক্ষোভ বিজেপির
Coal Smuggling | সবজির আড়ালে কয়লা পাচারের ছক?
Coal Smuggling: অভিনব কৌশলে কয়লা পাচার!গাড়ির উপরে সাজানো টম্যাটো, আর তার নীচে কয়লা
Madan Mitra |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget