এক্সপ্লোর

Dividend Stock: এই PSU স্টক কেনা আছে ? শেয়ার পিছু ৫ টাকা করে ডিভিডেন্ড ঘোষণা করেছে সংস্থা

PSU Stock Dividend: এই বার্ষিক সাধারণ সভাতেই ঠিক হবে ডিভিডেন্ড দেওয়ার জন্য রেকর্ড ডেট কবে নির্ধারিত হবে, আর এই দিন ঠিক হওয়ার ৩০ দিনের মধ্যেই শেয়ারহোল্ডারদের অ্যাকাউন্টে ডিভিডেন্ডের টাকা জমা হয়ে যাবে।

Stock Market: শেয়ার বাজারে এমন বেশ কিছু স্টক রয়েছে যেগুলিতে বিনিয়োগকারীরা নির্দিষ্ট সময় অন্তর ডিভিডেন্ড পান। অর্থাৎ সংস্থার ব্যবসা থেকে মুনাফা হলে তার একটি অংশ শেয়ারহোল্ডারদের মধ্যে ভাগ করে দেয় সংস্থা। একেই ডিভিডেন্ড (Dividend Stock) বলে। স্টকের দাম বাড়ার সঙ্গে সঙ্গে এই ডিভিডেন্ডও বাড়তি মুয়াফা এনে দেয় বিনিয়োগকারীদের। সদ্য সমস্ত সংস্থার চতুর্থ ত্রৈমাসিকের ফলাফল প্রকাশ পেয়েছে। আর এই ফলাফলের (Stock Market) সঙ্গেই বেশ কিছু সংস্থা ডিভিডেন্ড ঘোষণা করেছে। রাষ্ট্রায়ত্ত এই সংস্থাও শেয়ার পিছু ৫.১৫ টাকা হারে ডিভিডেন্ড ঘোষণা করেছে। ফলে পোর্টফোলিওতে এই শেয়ার কেনা থাকলে আপনি লাভবান হবেন।

সংস্থার নাম কোল ইন্ডিয়া লিমিটেড। এই রাষ্ট্রায়ত্ত সংস্থার তরফে ঘোষণা করা হয়েছে যে ১০ টাকা ফেসভ্যালুর একেকটি শেয়ারের জন্য ৫.১৫ টাকা করে চূড়ান্ত ডিভিডেন্ড দেওয়া হবে। ২০২৪-২৫ অর্থবর্ষের জন্য এই ডিভিডেন্ড দেওয়া হবে শেয়ারহোল্ডারদের। সংস্থার বার্ষিক সাধারণ সভায় এই ডিভিডেন্ড সম্পর্কিত চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

এই বার্ষিক সাধারণ সভাতেই ঠিক হবে ডিভিডেন্ড দেওয়ার জন্য রেকর্ড ডেট কবে নির্ধারিত হবে, আর এই দিন ঠিক হওয়ার ৩০ দিনের মধ্যেই শেয়ারহোল্ডারদের অ্যাকাউন্টে ডিভিডেন্ডের টাকা জমা হয়ে যাবে বলে জানানো হয়েছে। কয়লাখনি থেকে উত্তোলনের কাজে এই কোল ইন্ডিয়া লিমিটেড একটি মনোপলি স্টক বলা যায়।

এর আগে ২০২৪-২৫ অর্থবর্ষেই দু'বার অন্তর্বর্তীকালীন ডিভিডেন্ড দিয়েছে কোল ইন্ডিয়া লিমিটেড। একবার দেওয়া হয়েছিল শেয়ার পিছু ১৫.৭৫ টাকা এবং ৫.৬০ টাকা। ২০২৪ অর্থবর্ষে কোল ইন্ডিয়া লিমিটেডের রাজস্বের পরিমাণ ৩৭,৮২৪.৫৪ টাকা এসেছে, সংস্থার মোট আয় হয়েছে ৪১,৭৬১.৭৬ কোটি টাকা। সংস্থার শেয়ার প্রতি আয় হয়েছে ১৫.৫৮ টাকা। গত এক সপ্তাহ ধরে দেখলে কোল ইন্ডিয়ার শেয়ারের দাম ৬.০৫ টাকা বেড়েছে অর্থাৎ এক সপ্তাহেই ১.৫৭ শতাংশ মুনাফা এসেছে কোল ইন্ডিয়ার স্টকে।

( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

US- Iran War: ডলার নয়, লেনদেন হবে চিনা মুদ্রায়! হরমুজ নিয়ে ‘ব্রহ্মাস্ত্র’ প্রয়োগের পথে ইরান?
ডলার নয়, লেনদেন হবে চিনা মুদ্রায়! হরমুজ নিয়ে ‘ব্রহ্মাস্ত্র’ প্রয়োগের পথে ইরান?
LPG Crisis : বাড়িতে পাইপলাইনের মাধ্যমে গ্যাস নিলে ছাড়তে হবে LPG সিলিন্ডার, বড় ঘোষণা করল সরকার
বাড়িতে পাইপলাইনের মাধ্যমে গ্যাস নিলে ছাড়তে হবে LPG সিলিন্ডার, বড় ঘোষণা করল সরকার
How To Merge PF Accounts : চাকরি বদলের পর কীভাবে জুড়বেন আপনার পুরনো পিএফ অ্যাকাউন্ট ? রইল সব ধাপ
চাকরি বদলের পর কীভাবে জুড়বেন আপনার পুরনো পিএফ অ্যাকাউন্ট ? রইল সব ধাপ
Stock Market Update: মধপ্রাচ্যের যুদ্ধের আঁচ শেয়ার বাজারে, এক সপ্তাহে ক্ষতি ১৯ লক্ষ কোটি টাকা !
মধপ্রাচ্যের যুদ্ধের আঁচ শেয়ার বাজারে, এক সপ্তাহে ক্ষতি ১৯ লক্ষ কোটি টাকা !

ভিডিও

Chokh Bhanga Chota | তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত গিরিশ পার্ক। ইটের আঘাতে মাথা ফাটল বিজেপি কর্মীর
PM Narendra Modi | 'ক্ষমতায় এলে বেছে বেছে হিসাব', হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর | Chokh Bhanga Chota
JIS Group | JIS গ্রুপের গুরুনানক ইনস্টিটিউট অব হোটেল ম্য়ানেজমেন্টের 'দশম ওয়ার্ল্ড ফুড কম্পিটিশন'
ABP Ananda Creator Confluence | ইউটিউবে কনটেন্ট ক্রিয়েটরদের উৎসাহ দিতে আয়োজিত হল এবিপি আনন্দ ক্রিয়েটর কনফ্লুয়েন্স
Samir Aich | মা বোনেরা যে আলপনা দেন সেটাই ক্যানভাসে ফুটিয়ে তুলেছেন শিল্পী সমীর আইচ

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
LPG Crisis : বাড়িতে পাইপলাইনের মাধ্যমে গ্যাস নিলে ছাড়তে হবে LPG সিলিন্ডার, বড় ঘোষণা করল সরকার
বাড়িতে পাইপলাইনের মাধ্যমে গ্যাস নিলে ছাড়তে হবে LPG সিলিন্ডার, বড় ঘোষণা করল সরকার
US-Iran War : 'পেট্রোল-ডিজেলের অভাব নেই, গুজব ছড়াবেন না', এবার কড়া বার্তা কেন্দ্রের
'পেট্রোল-ডিজেলের অভাব নেই, গুজব ছড়াবেন না', এবার কড়া বার্তা কেন্দ্রের
Stock Market Prediction : বাজারে চরম হতাশার দিন শেষ ! কত তারিখের মধ্যে ঘুরবে বাজার ? উত্তর দিচ্ছেন বাজার বিশেষজ্ঞ
বাজারে চরম হতাশার দিন শেষ ! কত তারিখের মধ্যে ঘুরবে বাজার ? উত্তর দিচ্ছেন বাজার বিশেষজ্ঞ
Petrol Pump Fraud : সাবধান ! পেট্রোল পাম্পে এভাবেই চলছে জালিয়াতি ! বেশিরভাগ লোকই জানেন না
সাবধান ! পেট্রোল পাম্পে এভাবেই চলছে জালিয়াতি ! বেশিরভাগ লোকই জানেন না
LPG Crisis : ইনডাকশন ওভেন কেনার আগে এগুলি জানা জরুরি, রইল বিল বাঁচানোর ৫ টিপস
ইনডাকশন ওভেন কেনার আগে এগুলি জানা জরুরি, রইল বিল বাঁচানোর ৫ টিপস
Financial Planning : মাসে ২০,০০০ টাকা বিনিয়োগ করে ২ কোটির মালিক হতে চান, কত দিন লাগবে ? কাজে লাগবে এই কৌশল  
মাসে ২০,০০০ টাকা বিনিয়োগ করে ২ কোটির মালিক হতে চান, কত দিন লাগবে ? কাজে লাগবে এই কৌশল
Stock Market Crash : করোনা থেকে হিন্ডেনবার্গ রিপোর্টের প্রভাব, অতীতেও মারাত্মক ধস নেমেছে ভারতের শেয়ার বাজারে
করোনা থেকে হিন্ডেনবার্গ রিপোর্টের প্রভাব, অতীতেও মারাত্মক ধস নেমেছে ভারতের শেয়ার বাজারে
Jan Aushadhi Kendra : জনঔষধি কেন্দ্র খুলে শুরু করতে পারেন ব্যবসা, সরকার দিচ্ছে ২ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা
জনঔষধি কেন্দ্র খুলে শুরু করতে পারেন ব্যবসা, সরকার দিচ্ছে ২ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা
Embed widget