এক্সপ্লোর

Pushpa 2: মুক্তির দিনই অনলাইনে ফাঁস 'পুষ্পা ২' ! ছবি পাইরেসির অপরাধে কী শাস্তি ? আইন কী বলছে ?

Pushpa 2 Leaked Online: মুক্তির মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই জানা গিয়েছে অনলাইনে এই ছবি সম্পূর্ণ এইচডি ভার্সনে ফাঁস হয়ে গিয়েছে। বেশ কিছু ওয়েবসাইটে এই ছবি দেখা যাচ্ছে বিনামূল্যেই।

Pushpa 2 Leaked Online: বহু প্রতীক্ষার পরে আজ ৫ ডিসেম্বর মুক্তি পেয়েছে অল্লু অর্জুন এবং রশ্মিকা মন্দানা অভিনীত ছবি 'পুষ্পা'-র সিকোয়েল 'পুষ্পা ২: দ্য রুল' (Pushpa 2)। সারা দেশেই আজ 'পুষ্পা' ঝড়। তবে মুক্তির মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই জানা গিয়েছে অনলাইনে এই ছবি সম্পূর্ণ এইচডি ভার্সনে ফাঁস হয়ে গিয়েছে। বেশ কিছু ওয়েবসাইটে এই ছবি দেখা যাচ্ছে। সংবাদসূত্রে জানা যাচ্ছে, টরেন্ট সহ অন্য বেশ কিছু প্ল্যাটফর্মে এই ছবিটি (Pushpa 2 Leaked Online) ফাঁস হয়েছে। এর মধ্যে রয়েছে ইবোমা, মুভিরুলস, নাইন এক্স মুভিজ, ফিল্মিজিলা, তামিলইয়োগী, বলিফরইউ, জয়সা মুভিজ ইত্যাদি প্ল্যাটফর্মও।

দক্ষিণী পরিচালক সুকুমারের এই ছবি জানা যাচ্ছে বক্স অফিসের সব রেকর্ড ভেঙে দেবে। আর আজ মুক্তির প্রথম দিনেই এই ছবি সকাল ৮টার মধ্যে মোট ২১.০৮ কোটির ব্যবসা করে ফেলেছে। গোটা দেশেই খোলা হয়েছিল ছবির অ্যাডভান্সড বুকিং পোর্টাল। আর প্রথম দশ ঘণ্টার মধ্যেই বুকিং হয়েছিল প্রায় ৫৫ হাজার টিকিট।

কত জরিমানা হবে ছবি ফাঁস করলে

তবে এই ছবি পাইরেসির জন্য শাস্তিও রয়েছে, ভারতের ১৯৫২ সালের সিনেমাটোগ্রাফি আইনে ২০১৩ সালে ছবির পাইরেসি সংক্রান্ত কিছু নিয়ম কানুনে বদল আনা হয়। ভারতের সেন্সর বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশনও এই আইনের উপরেই কাজ করে থাকে। এই আইন অনুসারে পাইরেসির সঙ্গে যুক্ত কাউকেই রেহাই দেওয়া হবে না। পাইরেসির অপরাধে কেউ দোষী সাব্যস্ত হলে ৩ লাখ টাকা জরিমানা ধার্য করা হবে তাঁর উপর এবং সমস্ত ছবি নির্মাণের খরচের ৫ শতাংশ পরিমাণ সেই ব্যক্তিকে দিতে হবে জরিমানা হিসেবে।

ছবির বহুল ক্ষতি হয়

বহু ছবি ভারতে প্রেক্ষাগৃহে মুক্তির পরে পরেই অনলাইনে ফাঁস হয়েছে। এর মধ্যে রয়েছে লাল সিং চাড্ডা, লাইগার ইত্যাদি। শুধু তাই নয়, ওটিটিতে মুক্তি পাওয়া ছবিও এখন এই পাইরেসির শিকার। ছবি থেকে যে পরিমাণ মুনাফা হওয়ার কথা ছিল সেখানে ২৫-৩০ শতাংশ ক্ষতি হয় এই পাইরেসির কারণে। আর এই বিষয় মাথায় রেখেই ভারত সরকার পাইরেসি সংক্রান্ত বিষয়ে কঠোর আইন এনেছে।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন; Pushpa 2: দেদার বিকোচ্ছে টিকিট! মুক্তির প্রথম দিন সকালেই কত ব্যবসা করল 'পুষ্পা ২'?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Gold Price Today: সোনার দামে বিরাট রদবদল, আজ কি কমল না বাড়ল? বিনিয়োগ করলে বিরাট লাভ?
সোনার দামে বিরাট রদবদল, আজ কি কমল না বাড়ল? বিনিয়োগ করলে বিরাট লাভ?
BSNL Recharge Plan : BSNL দিচ্ছে বাম্পার অফার ! ১ টাকায় যত খুশি কল, দিনে ১ জিবি করে ডেটা 
BSNL দিচ্ছে বাম্পার অফার ! ১ টাকায় যত খুশি কল, দিনে ১ জিবি করে ডেটা 
Gold Price Today: সোনার দামে ফের বড় বদল! ১৪ থেকে ১৭ অগস্টে কত বাড়ল ২২ ক্যারেট, ১৮ ক্যারেটের দাম?
সোনার দামে ফের বড় বদল! ১৪ থেকে ১৭ অগস্টে কত বাড়ল ২২ ক্যারেট, ১৮ ক্যারেটের দাম?
Oracle Layoffs : সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget