এক্সপ্লোর

Pushpa 2: দেদার বিকোচ্ছে টিকিট! মুক্তির প্রথম দিন সকালেই কত ব্যবসা করল 'পুষ্পা ২'?

Pushpa 2 Release: অ্যাডভান্স বুকিংয়ের নিরিখেই অনেক রেকর্ড ভেঙে দিয়েছে 'পুষ্পা ২'

কলকাতা: অবশেষে.. অল্লু অর্জুন (Allu Arjun), রশ্মিকা মন্দানা (Rashmika Mandhana) অভিনীত 'পুষ্পা ২' (Pushpa 2) মুক্তি পেল আজই। আর শুরু থেকেই এই ছবি রেকর্ড গড়ার পথে। প্রথম ছবি মুক্তির ৩ বছর পরে মুক্তি পেল এই ছবির সিক্যুয়াল। আর মুক্তির পর থেকেই এই ছবির দেখার জন্য বিভিন্ন প্রেক্ষাগৃহে মানুষের ঢল। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে প্রেক্ষাগৃহ পূর্ণ হওয়ার একাধিক ভিডিও। অনেকেই এসেছেন অল্লু অর্জুনের শাড়ি পরা লুক-এর মতো মেক আপ করে। কেউ আবার এসেছেন অল্লু অর্জুনের প্ল্যাকার্ড, ছবি হাতে। তবে মুক্তির কয়েক ঘণ্টার মধ্যেই কত উপার্জন করল এই ছবি? 

অ্যাডভান্স বুকিংয়ের নিরিখেই অনেক রেকর্ড ভেঙে দিয়েছে 'পুষ্পা ২'। আর সূত্রের পাওয়া খবর অনুযায়ী সকাল ৮টা পর্যন্ত এই ছবি ইতিমধ্যেই বক্স অফিসে ২১.০৪ কোটির ব্যবসা করে ফেলেছে। প্রত্যাশা যে এই ছবি নতুন রেকর্ড গড়বে বক্সঅফিসে। তেলুগু ভাষার পাশাপাশি তামিল, কন্নড়, মালয়ালম, হিন্দি, এমনকি বাংলাতেও মুক্তি পেয়েছে এই ছবি। আর এই রেকর্ড গড়েছে হিন্দি ভাষায় মুক্তি পাওয়া ছবিটি। কয়েকদিন আগেই খুলে গিয়েছিল অ্যাডভান্স বুকিং। আর সেই বুকিং কাউন্টার খোলার পরেই বিক্রি হয়ে গিয়েছিল রেকর্ড পরিমাণ টিকিট। জানা গিয়েছে, গোটা দেশে অ্যাডভান্স বুকিং খোলার প্রথম ১০ ঘণ্টার মধ্যে হিন্দি ভাষায় 'পুষ্পা ২' দেখার জন্য বিক্রি হয়ে গিয়েছিল ৫৫ হাজার টিকিট! হিন্দি ছবির ক্ষেত্রে এত তাড়াতাড়ি এট টিকিট বিক্রি হওয়ার রেকর্ড খুব কম রয়েছে। 

মুক্তির আগেই এই ছবি ৩০ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে। দেশের তিনটি অন্যতম বড় ন্যাশানাল চেন, পিভিআর, আইনক্স ও সিনেপলিস-এ গত ২ ডিসেম্বরই বিক্রি হয়ে গিয়েছে ১,৫২,৫০০-র ও বেশি টিকিট! শেষ পাওয়া খবর অনুযায়ী, ২ ডিসেম্বর শুধুমাত্র পিভিআরেই বিক্রি হয়েছে ১,২১,৫০০ টি টিকিট। অন্যান্য চেনগুলিতে বিক্রি হয়েছে ৩১ হাজারেরও বেশি টিকিট। এই ছবিটি ইতিমধ্যেই কল্কি, ফাইটার, আরআরআর, দৃশ্যম ২-এর মতো ছবির রেকর্ডগুলিকে ছাপিয়ে গিয়েছে। ইতিমধ্যেই সবচেয়ে বেশি অ্যাডভান্স বুকিং-এর তালিকায় সবার উপরে রয়েছে 'বাহুবলী ২'। ৬.৫০ লাখ টিকিট অ্যাডভান্স বুকিং হয়েছিল এই ছবির। এরপরেই তালিকায় রয়েছে শাহরুখ খানের জওয়ান। এই ছবিটির জন্য অ্যাডভান্স টিকিট বুকিং হয়েছিল ৫.৫৭ লাখ। এরপরেই তালিকায় রয়েছে পাঠান। এই ছবির অ্যাডভান্স বুকিংয়ের সংখ্যা ছিল ৫.৫৬ লাখ। এরপরে তালিকায় রয়েছে কেজিএফ চ্যাপ্টার ২। যেটির অ্যাডভান্স টিকিট বুকিংয়ের সংখ্যা ছিল ৫.১৫ লাখ।

আরও পড়ুন: Allu Arjun: 'তুমি আমার অনুপ্রেরণা, ছেলে হিসেবে গর্বিত', অল্লু অর্জুনকে মন ভাল করা চিঠি আয়ানের

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rupali Ganguly on Narendra Modi: 'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
Language Row: ‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত

ভিডিও

Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live
Mohan Bhagwat: নিট প্রশ্নফাঁসকাণ্ডের পর দেশজুড়ে বিক্ষোভের পর জেন জি-কে পাশে পেতে এবার ময়দানে RSS
Sabyasachi Dutta: ১৫ কোটি টাকার দুর্নীতি! সব্যসাচীর বিরুদ্ধে চার্জশিটে দাবি পুলিশের
Abhishek PA News: তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন, সুমিত রায়কে বার্তা Supreme Court-র

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget