এক্সপ্লোর

Ransomware Attack: সাইবার হানায় বিপর্যস্ত ব্যাঙ্কিং পরিষেবা, সব তথ্য হ্যাকারদের হাতে? কী হতে পারে সেভিংস অ্যাকাউন্টের?

Cyber Attack in Banking: সংবাদ সংস্থা সূত্রে খবর, RBI এবং ভারতী সাইবার কর্তৃপক্ষ দেশের ব্যাঙ্কগুলিকে কয়েক সপ্তাহ আগে সম্ভাব্য সাইবার আক্রমণ সম্পর্কে সতর্ক করে। তারপরই এই হানা। 

সাইবার হানায় বিপর্যস্ত দেশের গ্রামীণ ও সমবায় ব্যাঙ্কের পরিষেবা। গ্রামীণ ও সমবায় ব্যাঙ্কের শাখাগুলিতে টাকা তোলা ও জমা দেওয়ার কাজ আপাতত বন্ধ রয়েছে। সবথেকে বেশি ব্যাহত হচ্ছে অনলাইনে টাকা লেনদেনের UPI পরিষেবা, দুর্ভোগে গ্রাহকরা। দেশের প্রায় ৩০০টি গ্রামীণ ও সমবায় ব্যাঙ্কের শাখার কাজ ব্যাহত হয়েছে, এদিন বিজ্ঞপ্তি প্রকাশ করে সাইবার হানার কথা জানিয়েছে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া।

NPCI-এর পক্ষ থেকে জনানো হয়েছে, সমবায় এবং গ্রামীণ ব্যাঙ্কগুলিকে প্রযুক্তি সরবরাহকারী সংস্থা C-Edge Technologies Ltd র‍্যানসমওয়্যার আক্রমণের মুখে পড়েছে। যার ফলে ওই সংস্থার পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে গ্রাহকরা কোনও অনলাইন লেনদেন করতে পারবেন না।

সংবাদ সংস্থা সূত্রে খবর, RBI এবং ভারতী সাইবার কর্তৃপক্ষ দেশের ব্যাঙ্কগুলিকে কয়েক সপ্তাহ আগে সম্ভাব্য সাইবার আক্রমণ সম্পর্কে সতর্ক করে। তারপরই এই হানা। 

এ প্রসঙ্গে সাইবার বিশেষজ্ঞ সন্দীপ সেনগুপ্ত বলেন, এই র‍্যানসমওয়্যার প্রবেশের ফলে ওই সেকশনে একটা ইনফেকশন হয়ে যাচ্ছে। এর অর্থ ওই সিস্টেমের সিকিউরিটি ঠিকঠাক ছিল না। এর ফলে সমস্ত ডেটা তুলে হ্যাকারদের হাতে পাঠিয়ে দেওয়া হয়। যে কোনও হ্যাকারের কাজই হচ্ছে, কম্পিউটারে ঢুকে সমস্ত ডেটাবেস হাতিয়ে নিয়ে গোটা সিস্টেমটাকে অকেজো করে দেওয়া বা তথ্য চুরি করে মোটা অঙ্কের টাকা দাবি করা। এক্ষেত্রেও ব্যাঙ্কিং পরিষেবায় র‍্যানসামওয়্যার-হানায় গ্রাহকের নাম, পরিচয় এবং অ্যাকাউন্ট সম্পর্কিত সমস্ত তথ্য হ্যাকারদের হাতে চলে যাওয়ার সম্ভাবনা।' 

আরও পড়ুন, শতাধিক ভারতীয় ব্যাঙ্কে সাইবার হামলা, আচমকা বিপর্যস্ত পরিষেবা, বন্ধ হল অনলাইন পেমেন্ট

তথ্য চুরির প্রভাব ব্যাঙ্কিং পরিষেবার ওপরে কতটা পড়েছে, তা এখন টের পাওয়া না গেলেও, কয়েক মাস পরে বোঝা যাবে বলে সাইবার বিশেষজ্ঞদের মত।

বাংলায় কোথায় কী প্রভাব? 

পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণা রোডের বিদ্যাসাগর কো-অপারেটিভ ব্যাঙ্ক। সাইবার হানার জেরে এখানেও অনলাইন পরিষেবা বন্ধ।  চন্দ্রকোণার বিদ্যাসাগর কো-অপারেটিভ ব্যাঙ্কের গ্রাহক কাজল মণ্ডল বলেন, 'লাইন দিয়ে টাকা তুলতে হচ্ছে। মানুষে অসুবিধা হচ্ছে। অনলাইন হলে ভাল হত আর কি। পরিষেবাটা ভাল পেত। ভোগান্তি হচ্ছে মানুষের।' বিদ্যাসাগর কো-অপারেটিভ ব্যাঙ্কের ব্রাঞ্চ ম্যানেজার রবিশঙ্কর মাল বলেন, 'এই মুহূর্তে ইনওয়ার্ডটা ঠিক আছে। বাইরে থেকে আমাদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হচ্ছে। আমাদের অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে টাকাটা যাচ্ছে না।' 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

সেরা শিরোনাম

Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
US Russia Oil Deal : অন্য দেশকে ধমক-চমক, এবার নিজেই রাশিয়া থেকে তেল কিনবে আমেরিকা, সিদ্ধান্ত ট্রাম্পের
অন্য দেশকে ধমক-চমক, এবার নিজেই রাশিয়া থেকে তেল কিনবে আমেরিকা, সিদ্ধান্ত ট্রাম্পের
LIC Policy : দিনে ৪৫ টাকা জমিয়ে পেতে পারেন ২৫ লাখ, সঙ্গে জীবনবিমার সুবিধা, মধ্যবিত্তের সেরা LIC স্কিম এটি
দিনে ৪৫ টাকা জমিয়ে পেতে পারেন ২৫ লাখ, সঙ্গে জীবনবিমার সুবিধা, মধ্যবিত্তের সেরা LIC স্কিম এটি

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget