এক্সপ্লোর

Cyber Attack Banking Sector: শতাধিক ভারতীয় ব্যাঙ্কে সাইবার হামলা, আচমকা বিপর্যস্ত পরিষেবা, বন্ধ হল অনলাইন পেমেন্ট

Ransomware Attack Bank Account: জানা গিয়েছে দেশের ছোট ও আর্থিক প্রতিষ্ঠানের ব্যাঙ্কিং কার্যক্রম বন্ধ হয়ে যায়। এটিএম থেকে টাকা তুলতে না পারার অভিযোগও শোনা যায় ।

নয়া দিল্লি: অকস্মাৎ কাজ করছে না অনলাইন পেমেন্ট, বারবার ব্যাঙ্ক বদলে টাকা পাঠাতে গিয়ে নাজেহাল! এর নেপথ্যে বড়সড় সাইবার হামলা। ভারতীয় ব্যাঙ্কগুলিতে এবার নতুন করে সাইবার হামলা। জানা গিয়েছে এর জেরে প্রায় ৩০০টি ব্যাঙ্কের পেমেন্ট সিস্টেমে বড় প্রভাব পড়েছে। 

সূত্রের খবর, এই র‌্যানসমওয়্যার আক্রমণের জেরে ওই ব্যাঙ্কিং সিস্টেমগুলিকে সাময়িকাবে বন্ধ করে দিতে হয়েছে। যদিও বিষয়টি নিয়ে ভারতের কেন্দ্রীয় ব্যাঙ্ক রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (আরবিআই) তরফে কোনও মন্তব্য করা হয়নি। এই সাইবার হামলার ফলে দেশে ছোট ব্যাংকগুলিতে ব্যাঙ্কিং প্রযুক্তি সিস্টেম সরবরাহকারী সি-এজ টেকনোলজিসকে প্রভাবিত করেছে। বুধবার রাতে এই হামলার ঘটনাটি ঘটে।                                         

জানা গিয়েছে দেশের ছোট ও আর্থিক প্রতিষ্ঠানের ব্যাঙ্কিং কার্যক্রম বন্ধ হয়ে যায়। এটিএম থেকে টাকা তুলতে না পারার অভিযোগও শোনা যায় । একই সঙ্গে ইউপিআই থেকে টাকা ট্রান্সফার করার ক্ষেত্রেও সমস্যার মুখে পড়তে হয়। সূত্রের খবর, প্রযুক্তিগত ত্রুটির প্রভাব পড়েছে সমবায় ব্যাঙ্ক এবং গ্রামীণ অঞ্চলের ব্যাঙ্কগুলির গ্রাহকদের উপর, যাঁরা এসবিআই এবং টিসিএস যৌথ উদ্যোগ সি-এজ টেকনোলজিসের উপর নির্ভরশীল।                               

সূত্রের খবর, গত দু-দিন ধরে এই সমস্যার সম্মুখীন হচ্ছে সি-এজ টেকনোলজিস। সিস্টেম ব্রিচ ধরা পড়েছিল। এমতাবস্থায় বড় পেমেন্ট সিস্টেম রক্ষায় সি-এজ সিস্টেমকে বিচ্ছিন্ন করতে হয়েছে এবং প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করতে হয়েছে। 

কী এই  Ransomware? 

এই Ransomware এক ধরনের ম্যালওয়্যার যা আপনার কম্পিউটারে প্রবেশ করে সবকিছুর এক্সেস পেয়ে যায়। এটি আপনার সমস্ত ফাইল এনক্রিপ্ট করে। এরপর তথ্য এবং অ্যাক্সেস ফেরত ফেরানোর জন্য মুক্তিপণ দাবি করে।

NPCI-র তরফে আপাতত জানানো হয়নি যে কখন পরিষেবা ঠিক হবে।  যে যে ব্যাঙ্ককে ওই সংস্থা পরিষেবা প্রদান করে, সেইসব ব্যাঙ্কের পেমেন্ট সার্ভিস পাওয়া যাবে না। 

আরও পড়ুন, শক্তিশালী নিম্নচাপে আবহাওয়ায় তুমুল বদল, ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা

 


 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

সেরা শিরোনাম

Gold Rate : ৯দিনে প্রায় ২০,০০০ টাকা দাম কমল সোনার, এখন কেনার সেরা সময়, না অপেক্ষা করবেন ?
৯দিনে প্রায় ২০,০০০ টাকা দাম কমল সোনার, এখন কেনার সেরা সময়, না অপেক্ষা করবেন ?
Gold and Silver Price: বিয়ের মরশুমে সোনা-রুপোর দাম কমল অনেকটাই? শনিবার কত কমে কিনতে পারবেন?
বিয়ের মরশুমে সোনা-রুপোর দাম কমল অনেকটাই? শনিবার কত কমে কিনতে পারবেন?
Employees' Provident Fund Organisation: মিউচুয়াল ফান্ডের মতো SWP এবার EPFO-তে, প্রতি মাসে এবার মিলবে টাকা, আর কী কী সুবিধা পাবেন?
মিউচুয়াল ফান্ডের মতো SWP এবার EPFO-তে, প্রতি মাসে এবার মিলবে টাকা, আর কী কী সুবিধা পাবেন?
BSNL Recharge Plan : ৩৬৫ দিনের প্ল্যানে পাবেন ৩৮০ দিনের ভ্যালিডিটি, কী কী সুবিধা পাবেন ?
৩৬৫ দিনের প্ল্যানে পাবেন ৩৮০ দিনের ভ্যালিডিটি, কী কী সুবিধা পাবেন ?

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Embed widget