এক্সপ্লোর

Rs 50 Note: ৫০ টাকার নোট নিয়ে বড় আপডেট ! কী জানাল RBI ?

RBI Big Update: ৫০ টাকার নোট নিয়ে বড় আপডেট দিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। একটি বিবৃতি প্রকাশ করেছে এই কেন্দ্রীয় ব্যাঙ্ক। কী জানা গেল ?

RBI Update: গত বুধবার ভারতের রিজার্ভ ব্যাঙ্ক বড় ঘোষণা দিয়েছে। মুদ্রানীতির বৈঠকের পরে পরেই রিজার্ভ ব্যাঙ্কের নতুন গভর্নর জানিয়েছেন যে এবার কেন্দ্র সরকারের (RBI Update) পক্ষ থেকে বাজারে আনা হবে নতুন ৫০ টাকার নোট। এই নোটে থাকবে রিজার্ভ ব্যাঙ্কের নতুন গভর্নর সঞ্জয় মলহোত্রার স্বাক্ষর। ২০২৪ সালের ডিসেম্বর মাসে গভর্নর পদে (New 50 Rupee Note) আসীন হন সঞ্জয় মলহোত্রা, প্রাক্তন গভর্নর শক্তিকান্ত দাসের কর্মজীবনের মেয়াদ শেষ হয়।

রিজার্ভ ব্যাঙ্কের তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, 'মহাত্মা গান্ধীর নতুন সিরিজের ৫০ টাকার নোটের ডিজাইন একইরকম থাকবে, কোনো বদল সেভাবে হবে না নোটে।' এতদিন পর্যন্ত যে ৫০ টাকার নোট বাজারে চালু ছিল রিজার্ভ ব্যাঙ্কের অনুমোদনে, সেই নোটগুলি চলবে একইভাবে। সেগুলি বাতিল হচ্ছে না আইনি টেন্ডার অনুযায়ী।

নতুন ৫০ টাকার নোটের ডিজাইনে কোনো বদল আসছে না। সুরক্ষা ও জাল ঠেকাতে যে যে চিহ্ন রয়েছে বর্তমান ৫০ টাকার নোটে, তা একই থাকবে। নোটের সামনের দিকে থাকবে মহাত্মা গান্ধীর ছবি এবং পিছনের দিকে থাকবে সাংস্কৃতিক ইতিহাসের কোনো মোটিফ। একমাত্র বদল বলতে এই নোটে এবার থেকে নতুন গভর্নর সঞ্জয় মলহোত্রার স্বাক্ষর থাকবে। রিজার্ভ ব্যাঙ্ক নিশ্চিত করেছে যে অন্য কোনো বদল আসছে না এই নোটে। মুদ্রা বণ্টনের নীতিতে স্বচ্ছ্বতা বজায় রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কেন্দ্রীয় ব্যাঙ্ক এও নিশ্চিত করেছে যে পুরনো সমস্ত ৫০ টাকার নোট একইভাবে কার্যকর ও বৈধ থাকবে বাজারে। নতুন গভর্নরের স্বাক্ষর করা নোটও চলবে একইভাবে। ফলে সাধারণ মানুষ, ব্যবসায়ীদের আর্থিক লেনদেনে কোনো সমস্যা হবে না। 

রিজার্ভ ব্যাঙ্কের নিয়ম অনুযায়ী যখন যিনি গভর্নর পদে থাকেন তার স্বাক্ষর থাকে ব্যাঙ্ক নোটে। যেমন ৫০ টাকার নোটে প্রথম ২০১৬ সালে স্বাক্ষর আসে গভর্নর উরজিত পটেলের। তার আগে ২০০৪ সালে এই নোটে স্বাক্ষর ছিল ওয়াই ভি রেড্ডির।

সঞ্জয় মলহোত্রা পরবর্তী ৩ বছরের জন্য রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর নিযুক্ত হয়েছেন। তার আগে শক্তিকান্ত দাস মোট ৬ বছর এই পদে কর্মরত ছিলেন। রিজার্ভ ব্যাঙ্কের গভর্নরের পদে আসীন হওয়ার আগে সঞ্জয় মলহোত্রা ভারতের রাজস্ব সচিব ছিলেন।

আরও পড়ুন: Paytm Money: নিয়ম লঙ্ঘনের অভিযোগ, সেবিকে ৪৫.৫ লক্ষ জরিমানা দিল Paytm Money; এবার দাম বাড়বে শেয়ারের ?

সেরা শিরোনাম

Bank Holidays December : ডিসেম্বরে এই দিনগুলিতে ব্যাঙ্কে গিয়ে কাজ হবে না, ১০ দিন ছুটি, রইল পুরো লিস্ট
ডিসেম্বরে এই দিনগুলিতে ব্যাঙ্কে গিয়ে কাজ হবে না, ১০ দিন ছুটি, রইল পুরো লিস্ট
BSNL Recharge Plan : যতখুশি কলিংয়ের সঙ্গে আনলিমিটেড ডেটা, BSNL আনল এই মাসিক প্ল্যান, দাম কত ?
যতখুশি কলিংয়ের সঙ্গে আনলিমিটেড ডেটা, BSNL আনল এই মাসিক প্ল্যান, দাম কত ?
Today Gold Price: এক ধাক্কায় ৪০০০ টাকা বাড়ল রুপোর দাম, সোনার দাম কত হল ? বিয়ের মরশুমে চিন্তায় গয়নাপ্রেমীরা
এক ধাক্কায় ৪০০০ টাকা বাড়ল রুপোর দাম, সোনার দাম কত হল ? বিয়ের মরশুমে চিন্তায় গয়নাপ্রেমীরা
Indian Stock Market: আমেরিকার বাজার পড়ার পরই হু হু করে বাড়ল ভারতের বাজার, পিছনে ঠিক কোন কারণ?
আমেরিকার বাজার পড়ার পরই হু হু করে বাড়ল ভারতের বাজার, পিছনে ঠিক কোন কারণ?

ভিডিও

Shatabdi Roy| 'আগের সরকার জমি দেয়নি বলেই,উন্নয়নের কাজ হয়নি', বিরাট অভিযোগ তৃণমূলত্যাগী শতাব্দী রায়ের
Doctors Rally: বউবাজার থানার খুব কাছে এসে পৌঁছল মিছিল, থানার সামনে পুলিশের ব্যারিকেড | ABP Ananda
Sajal Ghosh| চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে 'না'। ডিউটির সময়ে চেয়েছেন কি না হয়তো দেখা হচ্ছে: সজল ঘোষ
Kunal Ghosh | 'এবার ভোট লুঠ হল, গণতন্ত্রের কথা বলছেন?' মুখ্যমন্ত্রীর সংবিধান-মন্তব্যের পাল্টা কুণাল
Doctors Rally: জিজ্ঞাসাবাদের নামে Junior Doctor-দের হেনস্থার অভিযোগে মিছিলের ডাক, পথে চিকিৎসকরা| ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget