এক্সপ্লোর

Gold Reserves: জানুয়ারি থেকে মার্চেই ৭ মেট্রিক টন, এক বছরেই বিরাট লাফ, রিজার্ভ ব্য়াঙ্কের সোনার সঞ্চয় বাড়ল

Reserve Bank of India:সোমবার বছরের অর্ধেক সময়ের হিসেব দিতে গিয়ে এই পরিসংখ্যান প্রকাশ করেছে RBI.

নয়দিল্লি: রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া-র (RBI) সঞ্চিত সোনার পরিমাণে বিরাট লাফ। একবছরে সঞ্চিত সোনা বাড়ল ৩৪.২২ মেট্রিক টন (Gold Reserves)। সবমিলিয়ে এই মুহূর্তে রিজার্ভ ব্যাঙ্কের সঞ্চিত সোনার পরিমাণ দাঁড়াল ৭৯৪.৬৪ মেট্রিক টন। ২০২৩ সালের মার্চ মাসের শেষ অবধি এই হিসেব পাওয়া গিয়েছে। ২০২১ সালের ৩১ মার্চ পর্যন্ত পাওয়া হিসেবে সঞ্চিত সোনার পরিমাণ ছিল ৬৯৫.৩১ মেট্রিক টন। ২০২২-এর ৩১ মার্চ পর্যন্ত তা বেড়ে ৭৬০.৪২ মেট্রিক টন হয় (Gold Reserve Fund)।

সোমবার বছরের অর্ধেক সময়ের হিসেব দিতে গিয়ে এই পরিসংখ্যান প্রকাশ করেছে RBI. তারা জানিয়েছে, ২০২৩ সালের মার্চ মাস পর্যন্ত সঞ্চিত সোনার পরিমাণ ৭৯৪.৬৪ মেট্রিক টন। এর মধ্যে ৫৬.৩২ মেট্রিক টন সোনা গ্রাহকের জমা রাখা সোনা, যা RBI অধীনস্থ ব্যাঙ্কে বিভিন্ন খাতে জমা করেন সাধারণ মানুষ।

যে ৭৯৪.৬৪ মেট্রিক টন সঞ্চিত সোনার কথা জানিয়েছে RBI, তার মধ্যে ৪৩৭.২২ টন সোনা বিদেশে নিরাপদে রাখা রয়েছে। ব্যাঙ্ক অফ ইংল্যান্ড এবং ব্যাঙ্ক অফ ইন্টারন্যাশনাল সেটলমেন্টস-এ (BIS) রয়েছে এই সোনা। এই ব্যাঙ্ক অফ ইন্টারন্যাশনাল সেটলমেন্টস আসলে একটি আন্তর্জাতিক অর্থনৈতিক প্রতিষ্ঠান, যা আন্তর্জাতিক নজরদারি এবং অর্থনৈতিক সহযোগিতায় চলে। ৩০১.১০  টন সোনা মজুত রয়েছে দেশের অন্দরে।

আরও পড়ুন: Facebook Fraud: ফেসবুকে প্রতারণার ফাঁদ, ভেরিফায়েড অ্যাকাউন্ট দিয়ে চলছে জালিয়াতি, ফেসবুক কেন ব্লু-টিক দিচ্ছে ?

সঞ্চিত বিদেশি মুদ্রার ভাণ্ডারের হিসেব ধরলে, তাতে সঞ্চিত বিদেশি মুদ্রা, সোনা এবং অন্য আরও নানা হিসেব থাকে। তাতে এ বছর মার্চের শেষে সোনার সঞ্চয়ই বেড়েছে ৭.৮১ শতাংশ। ২০২২ সালের সেপ্টেম্বর পর্যন্ত বৃদ্ধির হার ৭.০৬ শতাংশ ছিল। সবমিলিয়ে এ বছর মার্চের শেষ পর্যন্ত ভারতের মোট সঞ্চিত বিদেশি মুদ্রার পরিমাণ ৫৭৮.৪৫ বিলিয়ন ডলারে এসে ঠেকেছে। এর মধ্যে সঞ্চিত সোনার মূল্য ৪৫.২ বিলিয়ন ডলার।

সম্প্রতি ওয়রল্ড গোল্ট কাউন্সিল (WGC)-এর একটি রিপোর্টে দেখা যায়, চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্তই শুধুমাত্র ৭ মেট্রিক টন সোনা RBI-এর দখলে এসেছে। বিগত পাঁচ-ছয় বছর ধরে সোনার সঞ্চয় বাড়াচ্ছে RBI. অন্য দেশের দেশের রাষ্ট্রায়াত্ত ব্যাঙ্কগুলিও সোনা কিনতে শুরু করেছে। সেই তালিকায় রয়েছে পিপলস ব্যাঙ্ক অফ চায়না (PBoC), সেন্ট্রাল ব্যাঙ্ক অফ দ্য রিপাবলিক অফ টার্কি।  বিদেশি মুদ্রার সঞ্চয় বাড়ানোই এর মূল লক্ষ্য় বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

সেরা শিরোনাম

SEBI Alert : ৯০ শতাংশের লোকসান হয়েছে, ২০২৬-এ শেয়ার বাজারে লাখ-লাখ টাকা হারিয়েছে যুব প্রজন্ম, অনূর্ধ্ব ত্রিশের সংখ্য়া বেশি
৯০ শতাংশের লোকসান হয়েছে, ২০২৬-এ শেয়ার বাজারে লাখ-লাখ টাকা হারিয়েছে যুব প্রজন্ম, অনূর্ধ্ব ত্রিশের সংখ্য়া বেশি
Oracle Layoffs : ১ সেপ্টেম্বর আসবে ইমেল, সকাল ৬টায় কর্মী ছাঁটাই, হাজার-হাজার চাকরি যাবে !
১ সেপ্টেম্বর আসবে ইমেল, সকাল ৬টায় কর্মী ছাঁটাই, হাজার-হাজার চাকরি যাবে !
Mutual Funds: Direct নাকি Regular? Mutual Fund-এ SIP করতে চাইলে কোন প্ল্যান আপনার জন্য আদর্শ?
Direct নাকি Regular? Mutual Fund-এ SIP করতে চাইলে কোন প্ল্যান আপনার জন্য আদর্শ?
Cooking Oil Selling Rules : খুচরো খাবার তেল বিক্রি করলেই ১০ লাখ টাকা জরিমানা, ৩ বছরের জেল এই রাজ্যে
খুচরো খাবার তেল বিক্রি করলেই ১০ লাখ টাকা জরিমানা, ৩ বছরের জেল এই রাজ্যে

ভিডিও

Kolkata News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP Ananda Live
Jadavpur University: বুধবার মধ্যরাতে কারা ঢুকেছিল ক্যাম্পাসে? মেরামত করে ফিরল ঐতিহ্যের এমব্লেম
যুক্তি তক্কো পর্ব ২ : ব্রেকফাস্ট, হাই-টি আর মাখোমাখো ভোজনে, বিরোধীকে মাপা হল বন্ধুর ওজনে!
যুক্তি তক্কো পর্ব ১ : ব্রেকফাস্ট, হাই-টি আর মাখোমাখো ভোজনে, বিরোধীকে মাপা হল বন্ধুর ওজনে!
Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget