এক্সপ্লোর

RBI on UPI: UPI ব্যবহারকারীদের জন্য ভাল খবর, রিজার্ভ ব্যাঙ্ক নিল এই সিদ্ধান্ত

UPI New Update: এবার থেকে এক লপ্তে আরও বেশি টাকা লেনদেন (Online Money Transaction) করতে পারবেন আপনি। একদিনে দুই ভাল খবর শোনাল কেন্দ্রীয় ব্যাঙ্ক(Reserve Bank)।  

UPI New Update: Phone Pe বা Google Pay ব্যবহারকারীদের জন্য সুখবর দিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)। এবার থেকে এক লপ্তে আরও বেশি টাকা লেনদেন (Online Money Transaction) করতে পারবেন আপনি। পাশাপাশি রেপো রেটেও (Repo Rate) করা হয়নি কোনও পরিবর্তন। ফলে একদিনে দুই ভাল খবর শোনাল কেন্দ্রীয় ব্যাঙ্ক(Reserve Bank)।  

দুই জায়গায় বাড়ানো হল লেনদেনের সীমা
 ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক দেশে UPI-এর ব্যবহার প্রচারের জন্য ক্রমাগত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। যে কারণে প্রতি মাসে UPI লেনদেনের সংখ্যা বাড়ছে। RBI অফলাইন লেনদেনের জন্য UPI-তে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) ব্যবহার নিয়ে প্রচার চালাচ্ছে। শুক্রবার কেন্দ্রীয় ব্যাঙ্কের মানিটারি পলিসি মিটিংয়ের শেষে আরবিআই গভর্নর শক্তি কান্ত দাস বলেন, রেপো হারে কোনও পরিবর্তন করা হচ্ছে না। এবার থেকে হাসপাতাল এবং শিক্ষা প্রতিষ্ঠানে UPI লেনদেনের সীমা বাড়িয়ে 5 লক্ষ টাকা করা হল।

UPI-এর মাধ্যমে ৫ লক্ষ টাকা পাঠাতে পারবেন এই জায়গাগুলিতে
RBI-এর নতুন সিদ্ধান্তের পর, এখন UPI-এর সাহায্যে হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠানে আরও বেশি টাকা পাঠানো যাবে। নতুন নীতি অনুসারে, এখন এই জায়গাগুলিতে প্রতি লেনদেন 1 লক্ষ টাকার পরিবর্তে UPI-এর মাধ্যমে 5 লক্ষ টাকা পর্যন্ত দেওয়া যাবে। রিজার্ভ ব্যাঙ্কের আশা, নতুন এই সিদ্ধান্তের ফলে প্রতিষ্ঠানগুলিতে UPI-এর ব্যবহার আরও বাড়বে। হাসপাতালের বিল এবং স্কুল-কলেজের ফি পরিশোধে যে সমস্যা তৈরি হয় তা কমবে।

ঋণের ইএমআই-তে কোনও স্বস্তি নেই
রিজার্ভ ব্যাঙ্ক মুদ্রানীতিতে রেপো রেট এবং অন্যান্য নীতিগত হারে কোনও পরিবর্তন করেনি। যার ফলে ঋণের ইএমআই-তে কোনও স্বস্তির খবর এল না। যেহেতু RBI-এর মুদ্রানীতিতে রেপো হারে কোনও পরিবর্তন নেই, তাই ব্যাঙ্কগুলি একই হারে ঋণ পাবে। এটা টানা চতুর্থবার যে রিজার্ভ ব্যাঙ্ক তার নীতিগত হারে কোনও পরিবর্তন করল না।

মুদ্রাস্ফীতির হার বড়ল ৫.৪০ শতাংশ
আজ রিজার্ভ ব্যাঙ্কের মানিটারি পলিসির বৈঠকে শেষে, শক্তিকান্ত দাস দেশের ভবিষ্যৎ  আর্থিক পরিস্থিতি নিয়ে মত প্রকাশ করেন। যেখানে তিনি বলেন, দেশে খুচরো মুদ্রাস্ফীতির হার 2024 সালের আর্থিক বছরে মাত্র 5.40 শতাংশ হবে। 2023 সালের আগস্টে,আরবিআই মুদ্রাস্ফীতির হারের পূর্বাঅনুমান কমিয়ে 5.40 শতাংশ করেছিল। সাম্প্রতিক সময়ে খাদ্যদ্রব্যের দাম ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। 

এছাড়া অপরিশোধিত তেলের দামেও ওঠানামা দেখা যাচ্ছে। তা সত্ত্বেও আরবিআই মূল্যস্ফীতির হারের অনুমান বাড়ায়নি। দাস বলেন, সাপ্লাই চেইনের মতো খাদ্য মূল্যস্ফীতি বৃদ্ধির পেছনে আরও অনেক কারণ রয়েছে। মুদ্রাস্ফীতির একটি পূর্বানুমান দেওয়ার সময়, কেন্দ্রীয় ব্যাঙ্ক 2024 সালের তৃতীয় ত্রৈমাসিকে মূল্যস্ফীতির হার 5.6 শতাংশ এবং চতুর্থ ত্রৈমাসিকে 5.20 শতাংশের পূর্বানুমান করেছে।

West Bengal Gold Price Today : বিয়ের মরশুমে আবারও চড়ল সোনার দাম, একটু সস্তা রুপো, দেখুন আজকের রেটকার্ড

সেরা শিরোনাম

New Money Rule: ১ ডিসেম্বর থেকে বদলাচ্ছে SBI Card-এর চার্জ, পেনশন ও GST-র নিয়ম; কী প্রভাব পড়বে?
১ ডিসেম্বর থেকে বদলাচ্ছে SBI Card-এর চার্জ, পেনশন ও GST-র নিয়ম; কী প্রভাব পড়বে?
Income Tax From EPF Income: অবসরের পর প্রভিডেন্ট ফান্ড থেকে প্রতি মাসে টাকা তুললেই কি দিতে হবে আয়কর? কী বলছে নিয়ম
অবসরের পর প্রভিডেন্ট ফান্ড থেকে প্রতি মাসে টাকা তুললেই কি দিতে হবে আয়কর? কী বলছে নিয়ম
Term Insurance: উপার্জন করেন না, তা হলেও বাড়ির লোকের টার্ম ইনসিওরেন্সের কি প্রয়োজন রয়েছে?
উপার্জন করেন না, তা হলেও বাড়ির লোকের টার্ম ইনসিওরেন্সের কি প্রয়োজন রয়েছে?
SAP Layoffs 2026: AI-এর জন্য বড় সিদ্ধান্ত? ১০ হাজার কর্মী ছাঁটাইয়ের পথে ইউরোপের টেক জায়ান্ট SAP?
AI-এর জন্য বড় সিদ্ধান্ত? ১০ হাজার কর্মী ছাঁটাইয়ের পথে ইউরোপের টেক জায়ান্ট SAP?

ভিডিও

CM Suvendu Adhikari | ৪ বছরের আইনি লড়াইয়ে ইতি, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দায়ের পুরনো মামলা প্রত্যাহার
Protest in SRFTI | আন্দোলনের ঝাঁঝ ক্রমশ বাড়াচ্ছে SRFTI-এর পড়ুয়ারা, দাবি উঠল উপাচার্যের পদত্যাগের
LOP of West Bengal Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় বিধানসভার অধ্যক্ষের সিদ্ধান্ত খারিজ
Food Safety Department Raid | ফের রেস্তোরাঁয় পচা মাংস, ১৪ দিনের জন্য বন্ধের নির্দেশ
LOP of Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় তৃণমূলকে 'অস্তিত্বহীনতার' খোঁচা CM Suvendu Adhikari-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Kalyan Banerjee: হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
Bratya Basu: ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
Weather Update: সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
Gajkeshari Rajyog: গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
Bhargavastra: শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
Mohammed Siraj: দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
Embed widget