এক্সপ্লোর

RBI Website Crashes: দু'হাজারের নোটবাতিলের খবরের জের, আচমকাই ক্র্যাশ করল রিজার্ভ ব্যাঙ্কের ওয়েবসাইট

Reserve Bank of India: এই খবর প্রকাশ্যে আসতেই কেন্দ্রীয় ব্যাঙ্কের সিদ্ধান্তের খবর পেতে ওয়েবসাইটে ভিড় জমতে শুরু করে। সেই সময় আচমকাই ক্র্যাশ করে যায় রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ওয়েবসাইটটি। 

নয়া দিল্লি: ফিরতে চলেছে নোটবন্দির স্মৃতি? এবার মোদি সরকারের 'মিনি নোটবন্দি'। চালু করেও এবার বাতিলের পথে ২ হাজার টাকার নোট। এই খবর প্রকাশ্যে আসতেই কেন্দ্রীয় ব্যাঙ্কের সিদ্ধান্তের খবর পেতে ওয়েবসাইটে ভিড় জমতে শুরু করে। সেই সময় আচমকাই ক্র্যাশ করে যায় রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ওয়েবসাইটটি। 

এই খবরের সত্যতা ও বিস্তারিত জানতে rbi.org.in-এ প্রবেশের চেষ্টা করেন গ্রাহকরা। কিন্তু ট্রাফিকের জেরে ক্র্যাশ হয়ে যায় পেজটি। 

এই ঘোষণার পরই এএটিএম এবং পেট্রোল পাম্পেও ভিড় দেখা যায়। শুক্রবার বিজ্ঞপ্তি দিয়ে রিজার্ভ ব্যাঙ্ক জানিয়ে দেয়, আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বৈধ থাকবে ২ হাজার নোট।  পয়লা অক্টোবর থেকে এটির আর কোনও মূল্য থাকবে না। অর্থাৎ চালু হওয়ার ৭ বছরের মধ্যে বাতিল করতে হল ২ হাজার টাকার নোট।

এর আগে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন জানিয়েছিলেন, 'RBI-এর বার্ষিক রিপোর্ট অনুসারে, ২০১৯-২০ সাল থেকে ২০০০ টাকার নোটের সরবরাহের জন্য কোনও চাহিদা নেই। এর আগে ২০২১ সালের ডিসেম্বরেও, সরকার সংসদে জানিয়েছিল যে ২০১৮-১৯ সাল থেকে ২০০০ টাকার নোট ছাপানোর জন্য কোনও নতুন আদেশ দেওয়া হয়নি, তাই ২০০০ টাকার নোটের সংখ্যা হ্রাস পেয়েছে।

কীভাবে পুরনো নোট বদলাবেন ?

এখন পর্যন্ত যে নিয়ম রয়েছে, সেই অনুযায়ী, ব্যাঙ্কে আপনি পুরনো নোট বদলাতে গেলে প্রথমে একটি নির্দিষ্টি ফর্ম্যাটে আপনার কাছে কিছু তথ্য চাইবে। তা পূরণ করতে হবে। এরপর নিজের বৈধ পরিচয়পত্রের একটি ফটো কপি জমা করতে হবে আপনাকে।

এ ব্যাপারে সতর্ক থাকুন, আপনি যখন নিজের সচিত্র পরিচয়পত্র ব্যাঙ্কে বা পোস্ট অফিসে জমা করবেন, তাতে উল্লেখ করে দেবেন পুরনো নোট পাল্টানোর জন্য তা জমা করা হচ্ছে। সঙ্গে তারিখ উল্লেখ করে দেবেন। এই বিষয়টি নিশ্চিত করুন যে, আপনার পরিচয়পত্রটির যাতে কোনও অপব্যবহার না হয়।

আপনি আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, ভোটার আই়ডি কার্ড, পাসপোর্ট, NREGA কার্ড , PAN কার্ড বা অন্য কোনও আইডি কার্ড যা সরকার ইস্যু করেছে, তা জমা করতে পারেন। 

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ফর্ম্যাট অনুযায়ী আপনাকে একটি রিক্যুইজিশন স্লিপ পূরণ করতে হবে। 

পুরনো নোট পরিবর্তন করতে গেলে আপনাকে আপনার যে ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে সেখানে যেতে হবে। যদি আপনি ৪ হাজার টাকা পর্যন্ত ক্যাশ টাকার পরিবর্তন করতে চান, তাহলে যে কোনও ব্যাঙ্কে পরিচয়পত্র নিয়ে যেতে পারেন। কিন্তু, যদি এই পরিমাণটা (পুরনো নোট) বেশি হয়, তাহলে ব্যক্তিপিছু ৪ হাজার টাকা (নতুন নোট) পর্যন্ত পাবেন। তাতে আপনার টাকার পরিমাণ যা-ই হোক। আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেই টাকা জমা পড়ে যাবে।

সেরা শিরোনাম

New Money Rule: ১ ডিসেম্বর থেকে বদলাচ্ছে SBI Card-এর চার্জ, পেনশন ও GST-র নিয়ম; কী প্রভাব পড়বে?
১ ডিসেম্বর থেকে বদলাচ্ছে SBI Card-এর চার্জ, পেনশন ও GST-র নিয়ম; কী প্রভাব পড়বে?
Income Tax From EPF Income: অবসরের পর প্রভিডেন্ট ফান্ড থেকে প্রতি মাসে টাকা তুললেই কি দিতে হবে আয়কর? কী বলছে নিয়ম
অবসরের পর প্রভিডেন্ট ফান্ড থেকে প্রতি মাসে টাকা তুললেই কি দিতে হবে আয়কর? কী বলছে নিয়ম
Term Insurance: উপার্জন করেন না, তা হলেও বাড়ির লোকের টার্ম ইনসিওরেন্সের কি প্রয়োজন রয়েছে?
উপার্জন করেন না, তা হলেও বাড়ির লোকের টার্ম ইনসিওরেন্সের কি প্রয়োজন রয়েছে?
SAP Layoffs 2026: AI-এর জন্য বড় সিদ্ধান্ত? ১০ হাজার কর্মী ছাঁটাইয়ের পথে ইউরোপের টেক জায়ান্ট SAP?
AI-এর জন্য বড় সিদ্ধান্ত? ১০ হাজার কর্মী ছাঁটাইয়ের পথে ইউরোপের টেক জায়ান্ট SAP?

ভিডিও

CM Suvendu Adhikari | ৪ বছরের আইনি লড়াইয়ে ইতি, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দায়ের পুরনো মামলা প্রত্যাহার
Protest in SRFTI | আন্দোলনের ঝাঁঝ ক্রমশ বাড়াচ্ছে SRFTI-এর পড়ুয়ারা, দাবি উঠল উপাচার্যের পদত্যাগের
LOP of West Bengal Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় বিধানসভার অধ্যক্ষের সিদ্ধান্ত খারিজ
Food Safety Department Raid | ফের রেস্তোরাঁয় পচা মাংস, ১৪ দিনের জন্য বন্ধের নির্দেশ
LOP of Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় তৃণমূলকে 'অস্তিত্বহীনতার' খোঁচা CM Suvendu Adhikari-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Kalyan Banerjee: হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
Bratya Basu: ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
Weather Update: সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
Gajkeshari Rajyog: গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
Bhargavastra: শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
Mohammed Siraj: দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
Embed widget