এক্সপ্লোর

Jio IPO: ভারতের ইতিহাসের বৃহত্তম পাবলিক ইস্যু হতে চলেছে রিলায়েন্স জিওর IPO, কবে আসবে বাজারে ?

Reliance Jio: বার্ষিক সাধারণ সভায় বক্তব্য রাখার সময় মুকেশ আম্বানি জানান যে জিও তাদের আইপিও আনার জন্য যথাসাধ্য চেষ্টা করছে।

Reliance Jio: ভারতের বৃহত্তম টেলিকম অপারেটর রিলায়েন্স জিও ২০২৬ সালের প্রথমার্ধেই তাদের প্রাথমিক পাবলিক অফারিং বা আইপিও নিয়ে আসবে। আর এই জিওর আইপিও হতে চলেছে ভারতের ইতিহাসের সবথেকে বড় আইপিও। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের বার্ষিক সাধারণ সভায় বক্তব্য রাখতে গিয়ে চেয়ারম্যান মুকেশ আম্বানি শুক্রবার বলেছেন, ‘২০২৬ সালের জুন মাসের মধ্যেই রিলায়েন্স জিওর আইপিও বাজারে তালিকাভুক্ত হওয়ার লক্ষ্যমাত্রা রেখেছে।’ বাজার বিশেষজ্ঞদের মতে, জিওর প্রাথমিক তালিকাভুক্তি ভারতের ইতিহাসের সবথেকে বড় আইপিও হতে চলেছে।

এখনও পর্যন্ত ২০২৪ সালের অক্টোবর মাসে হুন্ডাই মোটর ইন্ডিয়ার ২৭,৮৭০ কোটি টাকার (৩.৩ বিলিয়ন মার্কিন ডলার) আইপিও হল সবথেকে বড় প্রাথমিক শেয়ার-বিক্রি। ২০২২ সালের মে মাসে ভারতীয় জীবন বিমা কর্পোরেশন বা এলআইসি বাজারে তাদের ২১ হাজার কোটি টাকার আইপিও নিয়ে এসেছিল। এছাড়াও অন্যান্য বৃহৎ আইপিওগুলির মধ্যে রয়েছে ওয়ান৯৭ কমিউনিকেশনস বা পেটিএম যা ২০২১ সালের নভেম্বর মাসে ১৮,৩০০ কোটি টাকা সংগ্রহ করে। ২০১০ সালের অক্টোবর মাসে কোল ইন্ডিয়ার ১৫,১৯৯ কোটি টাকার আইপিও এসেছে বাজারে। ২০০৮ সালের জানুয়ারি মাসে রিলায়েন্স পাওয়ার ১১,৫৬৩ কোটি টাকা এবং ২০১৭ সালের অক্টোবর মাসে জেনারেল ইনসিওরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়ার ১১,১৭৬ কোটি টাকা পাবলিক ইস্যুর মাধ্যমে সংগ্রহ করেছে।

বার্ষিক সাধারণ সভায় বক্তব্য রাখার সময় মুকেশ আম্বানি জানান যে জিও তাদের আইপিও আনার জন্য যথাসাধ্য চেষ্টা করছে। ২০২৬ সালের প্রথমার্ধের মধ্যেই জিওকে তালিকাভুক্ত করার লক্ষ্যমাত্রা রাখছে সংস্থা। মুকেশ আম্বানি তালিকাভুক্ত শেয়ারের পরিমাণ প্রকাশ না করলেও বাজারগুলি ১০ শতাংশ শেয়ার বিক্রির অনুমান করছে। টেলিকম বিভাগ সহ সমস্ত ডিজিটাল সম্পত্তির হোল্ডিং সংস্থা জিও প্ল্যাটফর্মস বর্তমানে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৬৬.৩ শতাংশের মালিকানাধীন।

এই জিও প্ল্যাটফর্মসে মেটার ১০ শতাংশ অংশীদারিত্ব রয়েছে, গুগলের রয়েছে আরও ৭.৭ শতাংশ, বাকি ১৬ শতাংশ অংশীদারিত্ব রয়েছে পিই বিনিয়োগকারীদের। ব্রোকারেজ সংস্থা জেফারিজ জানিয়েছিল যে জিও এন্টারপ্রাইজের মূল্য এখন ১৩৬ বিলিয়ন মার্কিন ডলার ২৬ মার্চ এই ভ্যালুয়েশন রোল ফরোয়ার্ড করা হয়েছে। জিও এই ১০ বছরে ইতিমধ্যেই ৫০ কোটি গ্রাহক সংগ্রহ করে ফেলেছে।  

এই বছর ইতিমধ্যেই ৫০টি সংস্থা শেয়ার বাজারে তালিকাভুক্ত হয়েছে। অগাস্ট মাসেই ১২টি সংস্থার আইপিও এসেছে। আর আগামী দিনে আইপিও আনতে চলেছে টাটা ক্যাপিটাল, গ্রো, বোট, ফিজিক্সওয়ালা, জেপ্টো আর ওয়ো।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Gold Price Today Kolkata: এক ধাক্কায় সোনার দামে বিরাট বদল? কলকাতায় আজ কত দর চলছে?
এক ধাক্কায় সোনার দামে বিরাট বদল? কলকাতায় আজ কত দর চলছে?
LPG e-KYC Deadline: ১৫ বা ১৬ আগস্টের আগে আধার e-KYC না করলে কী হবে? জানুন Indane, HP Gas ও Bharat Gas-এর নিয়ম
১৫ বা ১৬ আগস্টের আগে আধার e-KYC না করলে বুক করাই যাবে না রান্নার গ্যাস? বড় বার্তা Indane-র
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Ethanol In Cooking Fuel: এবার রান্নার গ্যাসে ইথানল ? সরকার বলল এই কথা
এবার রান্নার গ্যাসে ইথানল ? সরকার বলল এই কথা

ভিডিও

Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ২: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬) পর্ব ১: মমতার গাড়িতে হামলা নিয়ে চাপানউতোরের মধ্যেই হালিশহরে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget