এক্সপ্লোর

Retail Inflation: গত ৮ বছরের মধ্যে সবথেকে কম মূল্যবৃদ্ধি খাদ্যপণ্যের, জুলাইয়ে কমেছে মুদ্রাস্ফীতির হার- স্বস্তি আম আদমির

Retail Inflation Reduces: জুলাই মাসে খাদ্যপণ্যের মুদ্রাস্ফীতির হার ২০১৯ সালের জানুয়ারি মাসের পরে সর্বনিম্ন। জুলাই মাসে গ্রামীণ মুদ্রাস্ফীতি জুনের ১.৭২ শতাংশ থেকে কমে ১.১৮ শতাংশে পরিণত হয়েছে।

Inflation: দেশের মুদ্রাস্ফীতির ক্ষেত্রে স্বস্তি পেয়েছেন সাধারণ মানুষ। জুলাই মাসে ব্যাপক হারে কমে গিয়েছে খাদ্যপণ্যের দাম। আর তাই এই মাসে খুচরো মুদ্রাস্ফীতির হার নেমে এসেছে ১.৫৫ শতাংশে যা কিনা গত ৮ বছরের সর্বনিম্ন স্তর। সরকারি তথ্য অনুসারে ২০১৭ সালের জুন মাসের পরে এটিই সর্বনিম্ন খুচরো মুদ্রাস্ফীতির স্তর। জুলাই মাসে খুচরো মুদ্রাস্ফীতি এই বছরের জুনের ২.১ শতাংশের তুলনায় ৫৫ বেসিস পয়েন্ট কম ছিল যা ২০১৯ সালের জানুয়ারি থেকে খুচরো মুদ্রাস্ফীতির সর্বনিম্ন স্তর।

মুদ্রাস্ফীতির গতি ঋণাত্মক

এই বছর জুলাই মাসে খাদ্যপণ্যের মুদ্রাস্ফীতি গত বছরের একই মাসের তুলনায় -১.৭৬ শতাংশ নেতিবাচক জোনে নেমে এসেছে। জুন মাসের তুলনায় জুলাই মাসে খাদ্যের মুদ্রাস্ফীতিও ৭৫ বেসিস পয়েন্ট কমেছে। খাদ্যের মুদ্রাস্ফীতি ২০১৯ সালের জানুয়ারি মাস থেকে সর্বনিম্ন স্তরে রয়েছে। ২০২৫ সালের জুলাই মাসে মূল মুদ্রাস্ফীতি ও খাদ্যপণ্যের মুদ্রাস্ফীতির এই ঘাটতি হয়েছে ডাল, শাকসবজি, শস্যদানা, ডিম ও চিনির দাম কমার কারণে।

জুলাই মাসে খাদ্যপণ্যের মুদ্রাস্ফীতির হার ২০১৯ সালের জানুয়ারি মাসের পরে সর্বনিম্ন। জুলাই মাসে গ্রামীণ মুদ্রাস্ফীতি জুনের ১.৭২ শতাংশ থেকে কমে ১.১৮ শতাংশে পরিণত হয়েছে। যেখানে শহরাঞ্চলে মুদ্রাস্ফীতি একই সময়ের ২.৫৬ শতাংশ থেকে কমে হয়েছে ২.০৫ শতাংশ।

বাড়ি-জমির মুদ্রাস্ফীতি ৩.১৭ শতাংশে স্থিতিশীল রয়েছে। অন্যদিকে শিক্ষার মুদ্রাস্ফীতি ৪.৩৭ শতাংশ থেকে কমে হয়েছে ৪ শতাংশ, স্বাস্থ্যসেবার মুদ্রাস্ফীতি এক মাস আগের ৪.৩৮ শতাংশ থেকে বেড়ে ৪.৫৭ শতাংশে দাঁড়িয়েছে।

এই রাজ্যগুলিতে সবথেকে কম মুদ্রাস্ফীতি

কেরালায় সবথেকে কম রয়েছে মুদ্রাস্ফীতি, রেকর্ড করা হয়েছে ৮.৮৯ শতাংশে। এর পরে রয়েছে জম্মু ও কাশ্মীর (৩.৭৭ শতাংশ) পঞ্জাব (৩.৫৩ শতাংশ), কর্ণাটক (২.৭৩ শতাংশ) এবং মহারাষ্ট্র (২.২৮ শতাংশ)। এর সঙ্গে সঙ্গেই পরিবহন ও যোগাযোগের মুদ্রাস্ফীতি জুন মাসে ৩.৯০ শতাংশ থেকে কমে জুলাই মাসে হয়েছে ২.১২ শতাংশ। আর জ্বালানি ও হালকা পণ্যের মুদ্রাস্ফীতি ২.৫৫ শতাংশ থেকে সামান্য বৃদ্ধি পেয়ে ২.৬৭ শতাংশে দাঁড়িয়েছে।

চলতি বছরের মে মাসের তুলনায় জুলাই মাসে কনজিউমার প্রাইস ইনডেক্স বা খুচরো মুদ্রাস্ফীতির হার কমে হয়েছে ২.১ শতাংশ। গত বছর জুন মাসে সারা দেশের মানুষের দুশ্চিন্তা বাড়িয়ে দিয়েছিল বর্ধিত ৫.০৮ শতাংশের মুদ্রাস্ফীতি। ২০১৯ সালের জানুয়ারি মাসে খুচরো পণ্যের মুদ্রাস্ফীতির হার ছিল ১.৯৭ শতাংশে যা গত ৬ বছরে ছিল সর্বনিম্ন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

বাড়ছে যুদ্ধের ঝাঁঝ, বিপজ্জনক হচ্ছে হরমুজ, রান্নার গ্যাসের দামে এবার প্রভাব সরাসরি? ফের বাড়ল গ্যাসের দাম?
বাড়ছে যুদ্ধের ঝাঁঝ, বিপজ্জনক হচ্ছে হরমুজ, রান্নার গ্যাসের দামে এবার প্রভাব সরাসরি? ফের বাড়ল গ্যাসের দাম?
Maruti Cars Price Hike : ফের দাম বাড়বে মারুতির গাড়ির, ৩০,০০০ টাকা পর্যন্ত বাড়বে প্রাইস, কমে পাবেন এই ক'দিন
ফের দাম বাড়বে মারুতির গাড়ির, ৩০,০০০ টাকা পর্যন্ত বাড়বে প্রাইস, কমে পাবেন এই ক'দিন
Gold Silver Price Today: দেড় হাজারের বেশি বাড়ল রুপোর দাম, সামান্য বাড়লো সোনার দামও
দেড় হাজারের বেশি বাড়ল রুপোর দাম, সামান্য বাড়লো সোনার দামও
E 20 Petrol : E-20 পেট্রোল বিতর্কে নয়া মোড়, ২০ শতাংশের বেশি মেশানো হবে ইথানল ? সংসদে জবাব দিল সরকার 
E-20 পেট্রোল বিতর্কে নয়া মোড়, ২০ শতাংশের বেশি মেশানো হবে ইথানল ? সংসদে জবাব দিল সরকার 

ভিডিও

Chowman Sea Food Festival | চাউম্য়ানে শুরু হয়েছে সি ফুড ফেস্টিভ্য়াল। থাকছে ১৮ রকমের সামুদ্রিক খাবারের পদ!
Mamata Banerjee - TMC News | পরিবর্তনের বাংলায় এক অন্য়রকম ২১ জুলাই দেখল পশ্চিমবঙ্গবাসী!
Mamata Banerjee-Abhishek Banerjee | ২১ জুলাইয়ের মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় ফের বুঝিয়ে দিলেন তিনি আছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশেই
Mamata Banerjee-21July News | মঙ্গলবার ৪ ভাগে হল শহিদ স্মরণ | ABP ANANDA LIVE
TMC-Mamata Banerjee - 21July | তৃণমূল জমানায় প্রতি বছরই ২১ জুলাইয়ের শহিদ তর্পণের মঞ্চে দেখা যেত টালিগঞ্জের কলাকুশলী থেকে বিদ্বজ্জনদের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bus Ticket : মাসে ৫০ থেকে ৮০ হাজার বেতন ? আপনিও কি বাসের ফ্রি টিকিট পরিষেবা পাবেন? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
মাসে ৫০ থেকে ৮০ হাজার বেতন ? আপনিও কি বাসের ফ্রি টিকিট পরিষেবা পাবেন? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Crime News : জমি বিবাদের মারাত্মক পরিণতি ! কোদাল দিয়ে কুপিয়ে খুন করা হল বাবা-ছেলেকে
জমি বিবাদের মারাত্মক পরিণতি ! কোদাল দিয়ে কুপিয়ে খুন করা হল বাবা-ছেলেকে
CJP Protest: ককরোচ জনতা পার্টির বিক্ষোভে উত্তেজনা, সংঘর্ষ; পুলিশ জানাচ্ছে আহত ১১৮-র বেশি কর্মী
ককরোচ জনতা পার্টির বিক্ষোভে উত্তেজনা, সংঘর্ষ; পুলিশ জানাচ্ছে আহত ১১৮-র বেশি কর্মী
EPS Pension Hike : ১০০০ টাকা থেকে ৭৫০০ হবে ন্যূনতম পেনশন ? সংসদে এই বলল সরকার
১০০০ টাকা থেকে ৭৫০০ হবে ন্যূনতম পেনশন ? সংসদে এই বলল সরকার
Ritabrata on Diamond Harbour FC: শহিদ সমাবেশ থেকে ডায়মন্ড হারবার এফসির বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ ঋতব্রতর, নিশানায় অভিষেক
শহিদ সমাবেশ থেকে ডায়মন্ড হারবার এফসির বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ ঋতব্রতর, নিশানায় অভিষেক
Kolkata Police in Bhangar: ভাঙড়ে ফের আক্রান্ত পুলিশ, পোলেরহাটে কর্তব্যরত কনস্টেবলকে মারধরের অভিযোগ
ভাঙড়ে ফের আক্রান্ত পুলিশ, পোলেরহাটে কর্তব্যরত কনস্টেবলকে মারধরের অভিযোগ
Suvendu Adhikari: চুরি রুখতে 'বিদ্যুৎ প্রহরী' অ্যাপ, এবার এই সব বিল্ডিংয়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হবে, একাধিক বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
চুরি রুখতে 'বিদ্যুৎ প্রহরী' অ্যাপ, এবার এই সব বিল্ডিংয়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হবে, একাধিক বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Madan Mitra: ২১ জুলাইয়ের মঞ্চ থেকে মমতাকে 'সালাম' মদনের! 'অভিষেকের হাত ছাড়ার' চ্যালেঞ্জ দিলেন প্রাক্তন নেত্রীকে!
২১ জুলাইয়ের মঞ্চ থেকে মমতাকে 'সালাম' মদনের! 'অভিষেকের হাত ছাড়ার' চ্যালেঞ্জ দিলেন প্রাক্তন নেত্রীকে!
Embed widget