এক্সপ্লোর

Employees' Provident Fund Organisation: ইপিএফ থেকে অ্যাডভান্স তোলার নিয়ম আরও শিথিল, এবার আরও সহজে তোলা যাবে বড় অ্যামাউন্ট

EPFO: অ্যাকাউন্টের বয়স অন্তত ১২ মাস বা ১ বছর পূর্ণ হওয়ার পর থেকেই এই টাকা তোলার সুবিধা পাওয়া যাবে। এ ছাড়াও জমা থাকা ইপিএফ অ্যাকাউন্টের মোট ব্যালেন্সের ৭৫ শতাংশ পর্যন্ত টাকা তোলা যাবে।

কলকাতা: এমপ্লয়িজ' প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (Employees' Provident Fund Organisation) বা EPFO তার গ্রাহকদের জন্য অগ্রিম তোলার নিয়ম আরও সহজ করেছে। শিক্ষা, অসুস্থতা বিয়ে বা বাড়ি তৈরি করার মতো বিভিন্ন কাজে দরকার মতো ইপিএফ অ্যাকাউন্ট থেকে টাকা তোলার নির্দিষ্ট নিয়ম ও সীমা বেঁধে দেওয়া হয়েছে।

আরও পড়ুন: কলকাতার একাধিক বড় মিষ্টির দোকানের লাইসেন্স সাসপেন্ড, 'চিন্তার বিষয় হল পুজো আসছে...', বললেন পুর কমিশনার

জানা গিয়েছে, ইপিএফ অ্যাকাউন্টের বয়স অন্তত ১২ মাস বা ১ বছর পূর্ণ হওয়ার পর থেকেই এই টাকা তোলার সুবিধা পাওয়া যাবে। এ ছাড়াও জমা থাকা ইপিএফ বা এমপ্লয়িজ' প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টের মোট ব্যালেন্সের ৭৫ শতাংশ পর্যন্ত টাকা তোলা যাবে। এর মধ্যে কর্মচারীর জমা করা ও সেই ব্যক্তি যে সংস্থায় চাকরি করেন, সেই সংস্থার জমা করা, সব টাকাই থাকবে।

ক্যাটেগরি অনুযায়ী মোট ৩ টে ক্যাটেগরি রয়েছে। প্রথমে, জরুরি প্রয়োজন। তারপর বাড়ি সংক্রান্ত প্রয়োজন আর তারপর রয়েছে বিশেষ পরিস্থিতি। জরুরি প্রয়োজনের অধীনে আসে অসুস্থতা, নিজের ও পরিবারের কারও লেখাপড়ার জন্য আর নিজের ও পরিবারের কারও বিয়ের জন্য। অসুস্থতার কারণে একাধিকবার টাকা তোলা যাবে। পড়াশোনার ক্ষেত্রে বিষয়টা সর্বোচ্চ ১০ বার আর বইয়ের জন্য মোট ৫ বার টাকা তোলা যাবে।

আরও পড়ুন: 'করিম'স, সিমলা রেস্তোরাঁ, বলরাম মল্লিক অ্যান্ড রাধরমণ মল্লিক'-এর মতো প্রতিষ্ঠানকে সাসপেন্ড, আর কোন কোন রেস্তোরাঁ বন্ধ?

দ্বিতীয় ক্যাটেগরিতে রয়েছে বাড়ি সংক্রান্ত বিষয়। ফ্ল্যাট বা বাড়ি বা জমি কেনার জন্য, বাড়ি তৈরি করার জন্য, বাড়ির লোন শোধ করার জন্য, বড়র মেরামত বা সংস্কার করার জন্য এই ক্যাটেগরির অধীনে টাকা নেওয়া যাবে। আর এই ক্যাটেগরির অধীনে সর্বোচ্চ ৫ বারই টাকা তোলা যাবে।

এরপর আসে তৃতীয় ক্যাটেগরি। এমপ্লয়িজ' প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন জানিয়েছে তাদের ইপিএফ সেন্ট্রাল বোর্ডের দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী যে কোনও বিশেষ পরিস্থিতিতে কোনও একটি অর্থবর্ষে সব থেকে বেশি ২ বার টাকা তোলা যাবে।

পাঁচ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার চর্চায়। পার্সোনাল ফিনান্স, ব্যবসা ও সময়োপযোগী ব্যবহারিক কনটেন্ট নিয়ে লেখালেখি ও কাটাছেঁড়ায় আগ্রহী। এছাড়াও ভাল লাগে জাতীয়, আন্তর্জাতিক, স্থানীয় খবরের নানা দিক। ক্রিকেট হোক বা ফুটবল, ময়দানে গা ঘামানোর পাশাপাশি পছন্দ খেলার খবরও। দূরপাল্লার ভ্রমণ বেশ পছন্দের আর সময়-সুযোগে লিখে ফেলা যায় অভিজ্ঞতাও। ভাল লাগে পাহাড়ে চড়তে।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Diwali Muhurat Trading 2026: আজও খোলা থাকবে শেয়ার বাজার, হবে মুহুরত ট্রেডিং, জানেন এর নিয়মকানুন?
আজও খোলা থাকবে শেয়ার বাজার, হবে মুহুরত ট্রেডিং, জানেন এর নিয়মকানুন?
Noel Tata: TATA গোষ্ঠীর মাথা থেকে নোয়েল টাটাকে সরানোর আবেদন, হাইকোর্টে পিটিশন
TATA গোষ্ঠীর মাথা থেকে নোয়েল টাটাকে সরানোর আবেদন, হাইকোর্টে পিটিশন
Ethanol in Petrol: E20-তেও ভেজাল? অতিরিক্ত ইথানল মেশানো হচ্ছে? নমুনা পরীক্ষায় চাঞ্চল্যকর তথ্য, ‘আসলে ৪২০ চলছে’, বলছেন রাহুল
E20-তেও ভেজাল? অতিরিক্ত ইথানল মেশানো হচ্ছে? নমুনা পরীক্ষায় চাঞ্চল্যকর তথ্য, ‘আসলে ৪২০ চলছে’, বলছেন রাহুল
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Advertisement

ভিডিও

CM Suvendu Adhikari:
Mamata Banerjee:
Kalipuja 2026| ৯১ তম বর্ষে নিমতলা অক্ষয় স্পোর্টিং ক্লাবের মণ্ডপে ঝিনুক দিয়ে বিভিন্ন ধরণের নকশা
CM Suvendu Adhikari:
Kalipuja | এবারের অন্যতম সেরা পুজোর পুরস্কার পেল মধ্য কলকাতার আমহার্স্ট স্ট্রিট একতা সঙ্ঘের পুজো
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget