এক্সপ্লোর

Rupee Falls: মার্কিন ডলারের তুলনায় টাকার দামের সর্বনিম্ন পতন! বিরোধীদের তীব্র কটাক্ষের মুখে মোদি সরকার

Rupee Falls To All-Time Low: টাকার রেকর্ড পতন নিয়ে মোদি সরকারকে কটাক্ষ ছুঁড়েছেন বিরোধীরা। পাশাপাশি, বাজার খোলার পর সেনসেক্স ও পড়েছে ৭১৩ পয়েন্টের বেশি।

নয়া দিল্লি: মার্কিন ডলারের (US Dollar) তুলনায় রেকর্ড পতন হল টাকার (Rupees)। ৫১ পয়সা পড়ে এক ডলার পিছু টাকার দাম দাঁড়িয়েছে ৭৭ টাকা ৪১ পয়সা। যা এখনও পর্যন্ত মার্কিন ডলারের তুলনায় টাকার দামের সর্বনিম্ন পতন। পাশাপাশি, বাজার খোলার পর সেনসেক্স (Sensex) ও পড়েছে ৭১৩ পয়েন্টের বেশি। নিফটি (NIFTY) পড়েছে ২৪৮ পয়েন্ট।                                                                            

এদিকে, টাকার রেকর্ড পতন নিয়ে মোদি সরকারকে কটাক্ষ ছুঁড়েছেন বিরোধীরা। কংগ্রেস নেতা রণদীপ সিং সুরজেওয়ালা ট্যুইটে লিখেছেন, আজকের দিনটা ভারতের ইতিহাসে থাকবে। রুপি আইসিইউ-তে। বেকারত্ব সবথেকে বেশি। পেট্রোল-ডিজেলের সর্বোচ্চ দাম। NPA সর্বোচ্চ।  

অন্যদিকে, বাজার খুলল গ্যাপ ডাউনে, বিশ্ব বাজারের প্রভাব পড়ল ভারতের শেয়ার মার্কেটে। বড় পতনের মধ্যে দিয়ে শুরু হয়েছে সেনসেক্স ,নিফটি। সূচকে দেড় শতাংশ পতনের ফলে অনেকটাই পড়েছে বিভিন্ন ইনডেক্স। তবে সকাল দশটায় সবুজে চলে এসেছে নিফটি আইটি। 

আরও পড়ুন, আজ এলআইসি আইপিও কেনার শেষ সুযোগ, এই শেয়ার কিনলে লাভ না ক্ষতি ?

আজ বাজার খোলার সময়, BSE 30-শেয়ার সূচক সেনসেক্স 54,188.21 এ খোলে, 647.37 পয়েন্ট বা 1.18 শতাংশ কমে নিফটি 183.55 পয়েন্ট বা 1.12 শতাংশ পতনের সঙ্গে 16,227.70-তে খোলে। এই গ্যাপডাউন ওপেনিংয়ের কথা অবশ্য আগে থেকেই আঁচ করেছিলেন বিনিয়োগকারীরা।

এদিন বাজার খোলার আগে স্টক মার্কেট লাল চিহ্নে শুরু করে। NSE-এর নিফটি 183.60 পয়েন্টের পতনের সাথে 16227-এর স্তরে ট্রেড করত শুরু করে। একই সময় BSE-র সেনসেক্স 575 পয়েন্ট পড়ে যায়।

বাজার খুলতেই সবচেয়ে বড় পতন দেখা গেছে মেটাল স্টকগুলিতে। তারা 2.75 শতাংশের বিশাল পতনের সঙ্গে ব্যবসা করছে। PSU ব্যাঙ্কের শেয়ার 2.26 শতাংশ ও তেল ও গ্যাসের শেয়ারগুলি 2 শতাংশ কমেছে। আজ এনএসইর সব সেক্টরাল সূচকের ধস নেমেছে।

সেরা শিরোনাম

Bombay High Court: টাটাদের জমি অধিগ্রহণ করে আয়ুর্বেদিক নিরাময়কেন্দ্র? মহারাষ্ট্র সরকারের বিজ্ঞপ্তি খারিজ করে দিল আদালত
টাটাদের জমি অধিগ্রহণ করে আয়ুর্বেদিক নিরাময়কেন্দ্র? মহারাষ্ট্র সরকারের বিজ্ঞপ্তি খারিজ করে দিল আদালত
Venugopal Dhoot Declared Bankrupt: SBI থেকে ১২৬৬৮০০০০০০০ টাকার ঋণ নিয়ে মেটাননি, ভিডিওকন কর্তাকে দেউলিয়া ঘোষণা করা হল
SBI থেকে ১২৬৬৮০০০০০০০ টাকার ঋণ নিয়ে মেটাননি, ভিডিওকন কর্তাকে দেউলিয়া ঘোষণা করা হল
Diwali New Car: দীপাবলিতে নতুন গাড়ি কিনবেন বলে ভাবছেন, তবে EMI ছাড়াও মাথায় রাখুন এই খরচগুলো
দীপাবলিতে নতুন গাড়ি কিনবেন বলে ভাবছেন, তবে EMI ছাড়াও মাথায় রাখুন এই খরচগুলো
Kolkata-Puri New Bus Service: কলকাতা থেকে পুরী চালু নতুন বাস পরিষেবা, ভাড়া শুরু মাত্র ১ হাজার ৫০০ টাকা থেকে
কলকাতা থেকে পুরী চালু নতুন বাস পরিষেবা, ভাড়া শুরু মাত্র ১ হাজার ৫০০ টাকা থেকে

ভিডিও

Lake Kalibari: আলোর উৎসবে প্রস্তুতি সর্বত্র, পুজোর আয়োজনে লেক কালীবাড়ি
Kali Puja 2026: ৭৩ বছরে পা দিল শ্যামাচরণ মিত্র লেন শ্যামাপুজো কমিটি, পুজোর থিম অসীমা
Kali Puja 2026: ৮০ তম বছরে পা দিল ব্যারাকপুর নয়া বস্তি মহাবীর সমিতির পুজো
Kali Puja 2026: ৫৯ বছরে পড়ল সরশুনা বাঘাযতীন ক্লাবের পুজো, এ বছর তাদের থিম 'আবার'
Kali Puja 2026: আলোক আনন্দ সম্মান সেরার শিরোপা পেল KIT যুবকবৃন্দ । ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget