এক্সপ্লোর

SBI Home Loans: SBI-এর গৃহঋণে সুদের হারে বদল, এবার EMI হবে আরও কম

Home Loan Interest Rate : আগামী দিনে আরও সস্তা হবে গৃহ ঋণ (Home Loan), গাড়ির লোন (Car Loan) ছাড়াও পার্সোনাল লোনের EMI । সোমবার সপ্তাহের শুরুতেই সেই পথে হাঁটল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)। 

 

Home Loan Interest Rate : রিজার্ভ ব্যাঙ্ক (RBI) রেপো রেট (Repo Rate) কমানোর পর সব ব্যাঙ্কের (Bank News) থেকেই ঋণের হার (Interest Rates) কমানোর প্রত্যাশা করছে দেশবাসী। যার ফলে আগামী দিনে আরও সস্তা হবে গৃহ ঋণ (Home Loan), গাড়ির লোন (Car Loan) ছাড়াও পার্সোনাল লোনের (Personal Loan)  EMI । সোমবার সপ্তাহের শুরুতেই সেই পথে হাঁটল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)। 

আজ কী সুখবর দিয়েছে স্টেট ব্যাঙ্ক
এদিন সপ্তাহের শুরুতেই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই) বিভিন্ন ঋণে তার External Benchmark-based Lending Rate (EBLR) এবং রেপো লিঙ্কড লেন্ডিং রেট (RLLR) কমিয়েছে। এই সিদ্ধান্তের ফলে SBI গ্রাহকরা সরাসরি উপকৃত হবেন। বিশেষ করে যারা EBLR এবং RLLR-এর লিঙ্কড বা ঋণ নিয়েছেন তারা এতে বেশি উপকৃত হবেন। এই ঋণে EMI (সমমানের মাসিক কিস্তি) কমবে। তবে মনে রাখবেন, SBI  মার্জিনাল কস্ট বেসড লেন্ডিং রেট (MCLR), বেস রেট এবং বেঞ্চমার্ক প্রাইম লেন্ডিং রেট (BPLR) অপরিবর্তিত রেখেছে।

রিজার্ভ ব্যাঙ্কের সিদ্ধান্তের পরই এই পথে স্টেট ব্যাঙ্ক
05 ফেব্রুয়ারি থেকে 07 ফেব্রুয়ারি অনুষ্ঠিত RBI-এর মুদ্রানীতি কমিটির (MPC) সভায় রেপো রেট (বেঞ্চমার্ক ঋণের হার) 25 বেসিস পয়েন্ট কমিয়ে 6.50 শতাংশ থেকে 6.25 শতাংশ করার সিদ্ধান্ত নিয়েছিল স্টেট ব্যাঙ্ক। কোভিড-১৯ মহামারীর পরে আরবিআই ক্রমাগত রেপো রেট প্রায় 250 bps বৃদ্ধি করেছিল। প্রায় পাঁচ বছরে এই প্রথমবার রেপো রেট কমিয়েছে কেন্দ্রীয় ব্যাঙ্ক।

EBLR ও RLLR আসলে কী ?
গৃহঋণ সহ বিভিন্ন ঋণের সুদের হার ঠিক করতে ব্যাঙ্কগুলি এক্সটার্নাল বেঞ্চমার্ক লেন্ডিং রেট বা EBLR ব্যবহার করে। EBLR 25 bps 9.15 শতাংশ থেকে কমিয়ে এখন 8.90 শতাংশ করা হয়েছে। স্টেট ব্যাঙ্কের এই সিদ্ধান্তের ফলে গ্রাহকদের জন্য হোম লোন আরও সস্তা হবে৷ মনে রাখবেন, SBI 2019 সালের 1 অক্টোবর থেকে ফ্লোটিং রেটের হোম লোনগুলিকে লিঙ্ক করতে External Benchmark হিসাবে রেপো রেট বেছে নিয়েছে।তার ফলেই হোম লোনে EMI কমের সুবিধা পাবেন গ্রাহকরা।

পাশাপাশি, এসবিআই RLLR 25 bps কমিয়ে 8.75 শতাংশ থেকে 8.50 শতাংশ করেছে। যার ফলে RLLR-এর হ্রাস এর সঙ্গে যুক্ত ঋণের ঋণগ্রহীতার খরচ কমাবে। এতে হোম লোন ও ব্যবসায়িক ঋণের হার কমবে।

কীভাবে স্টেট ব্যাঙ্কের এই ঘোষণা প্রভাব ফেলবে  ঋণ গ্রহীতাদের ওপর ?
EBLR বা RLLR-এর সঙ্গে যুক্ত ফ্লোটিং-রেট লোনের সুদের হার কমে যাওয়ায় EMI সস্তা হবে। তাই যেকোনও লোন নেওয়ার আগে, নতুন ঋণগ্রহীতাদের কয়েকটি ব্যাঙ্কে ঋণের হারগুলির তুলনামূলক আলোচনা করা উচিত। এরপরই লিঙ্কড রেট দেখে লোন নেওয়া উচিত ঋণগ্রহীতাদের ।

আরও পড়ুন :  SBI Fraud : 'SBI থেকে বলছি', এই ফোন এলেই সাবধান ! যাবে সব টাকা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

BSNL Recharge Plan : দিনে ৩ জিবি ডেটা, যত খুশি কল করুন, BSNL দিচ্ছে দারুণ প্ল্যান, কী কী পাবেন জানেন ?
দিনে ৩ জিবি ডেটা, যত খুশি কল করুন, BSNL দিচ্ছে দারুণ প্ল্যান, কী কী পাবেন জানেন ?
UPI News: এবার চা খেয়ে ইউপিআই করলেও দিতে হবে কর, এমনই এক বিলে মিলল অনুমোদন!
এবার চা খেয়ে ইউপিআই করলেও দিতে হবে কর, এমনই এক বিলে মিলল অনুমোদন!
Blinkit License Suspended: ফল, সবজিতে ঘুরে বেড়াচ্ছে আরশোলা, মেয়াদ উত্তীর্ণ পণ্য, সাসপেন্ড Blinkit-এর এই স্টোর লাইসেন্স
ফল, সবজিতে ঘুরে বেড়াচ্ছে আরশোলা, মেয়াদ উত্তীর্ণ পণ্য, সাসপেন্ড Blinkit-এর এই স্টোর লাইসেন্স
Gold Price Today Kolkata: এক ধাক্কায় সোনার দামে বিরাট বদল? কলকাতায় আজ কত দর চলছে?
এক ধাক্কায় সোনার দামে বিরাট বদল? কলকাতায় আজ কত দর চলছে?

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget