এক্সপ্লোর

Jane Street Case: ভারতের বাজারে ৪৮৪৩ কোটির অপশন জালিয়াতি ! এই ট্রেডিং সংস্থার উপর কড়া পদক্ষেপ সেবির

SEBI Order: জেন স্ট্রিট নামের সংস্থা আদপে বিশ্বের সবথেকে প্রভাবশালী ট্রেডিং সংস্থা যা ইকুইটি, বন্ড, ইটিএফ এবং ডেরিভেটিভ নিয়ে কাজ করে। ভারতের বাজারে এই সংস্থাকে নিষিদ্ধ ঘোষণা করেছে সেবি।

SEBI Ban: সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়ার পক্ষ থেকে মার্কিন ট্রেডিং ফার্ম জেন স্ট্রিটের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে। ভারতীয় শেয়ার বাজারে ট্রেডিং করার উপর নিষেধাজ্ঞা জারি করেছে বোর্ড। জালিয়াতির অভিযোগ উঠেছে এই মার্কিন ট্রেডিং ফার্মের বিরুদ্ধে। আর এই অভিযোগের ভিত্তিতে জেন স্ট্রিটের (Jane Street Case) থেকে ৪৮৪৩ কোটি টাকার সম্পদ বাজেয়াপ্ত করার নির্দেশ জারি করেছে সেবি। কারণ সেবির মতে এই টাকা সংস্থা ভারতের বাজার থেকে অবৈধ উপায়ে উপার্জন করেছে। সেবি তাদের নির্দেশিকায় (SEBI Order) জানিয়েছে যে জেন স্ট্রিটকে ভারতের বাজারে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যে কোনও ধরনের কেনা-বেচা কিংবা অন্য কোনও চুক্তি থেকে নিষিদ্ধ করা হয়েছে।

সেবির কঠোর পদক্ষেপ জেন স্ট্রিটের বিরুদ্ধে

সেবির ওয়েবসাইটে প্রকাশিত আদেশ অনুসারে বাজার নিয়ন্ত্রক সংস্থা ৪৮.৪ বিলিয়ন ডলার অর্থাৎ প্রায় ৪৮৪৩ কোটি টাকা বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছে কারণ জেন স্ট্রিট সংস্থা অবৈধ উপায়ে এই আয় করেছে। এর সঙ্গে সঙ্গে সেবি ব্যাঙ্কগুলিকেও নিশ্চিত করতে বলেছে যে জেন স্ট্রিট যেন বাজার নিয়ন্ত্রকের অনুমোদন ছাড়া তাদের অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে না পারে। জেন স্ট্রিটের উপার্জিত ৪৮৪৩ কোটি ৫৭ লক্ষ ৭০ হাজার টাকা সম্পূর্ণরূপে বাজেয়াপ্ত করা হবে। যদিও সেবি কোন সময় এই অনিয়ম হয়েছে তা জানায়নি, তবে সেবির এই আদেশ ভারতে ট্রেড করা বিদেশি সংস্থার উপরে একটি বড় পদক্ষেপ।

বিশ্বের সবথেকে প্রভাবশালী সংস্থা জেন স্ট্রিট

জেন স্ট্রিট নামের সংস্থা আদপে বিশ্বের সবথেকে প্রভাবশালী ট্রেডিং সংস্থা যা ইকুইটি, বন্ড, ইটিএফ এবং ডেরিভেটিভ নিয়ে কাজ করে। ব্লুমবার্গের একটি প্রতিবেদন অনুসারে গত বছরেই এই সংস্থা ভারতের বাজার থেকে ২.৩ ট্রিলিয়ন ডলারেরও বেশি আয় করেছে। আর এই অবস্থায় সেবির এই কোপ সংস্থার ব্যবসাকেই যে শুধু প্রভাবিত করবে এমন নয়, বরং এটি সেই সমস্ত সংস্থাগুলির জন্যও একটি শক্তিশালী বার্তা যারা ভারতীয় বাজারে অত্যন্ত আক্রমণাত্মক কৌশলে ট্রেডিং করছে।

( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Gold Price Today: সোনার দামে ফের বড় বদল! ১৪ থেকে ১৭ অগস্টে কত বাড়ল ২২ ক্যারেট, ১৮ ক্যারেটের দাম?
সোনার দামে ফের বড় বদল! ১৪ থেকে ১৭ অগস্টে কত বাড়ল ২২ ক্যারেট, ১৮ ক্যারেটের দাম?
Oracle Layoffs : সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
Dividend Stock : একটা স্টক থাকলেই পাবেন ২০০ টাকা, এই কোম্পানি ঘোষণা করেছে ডিভিডেন্ড 
একটা স্টক থাকলেই পাবেন ২০০ টাকা, এই কোম্পানি ঘোষণা করেছে ডিভিডেন্ড 
Blinkit Store License Suspended : আইসক্রিমের প্যাকেটের ওপর ঘুরে বেড়াচ্ছে ইঁদুর, ব্লিঙ্কইট সহ ১৪টি স্টোর লাইসেন্স সাসপেন্ড, ভাইরাল ভিডিয়ো
আইসক্রিমের প্যাকেটের ওপর ঘুরে বেড়াচ্ছে ইঁদুর, ব্লিঙ্কইট সহ ১৪টি স্টোর লাইসেন্স সাসপেন্ড, ভাইরাল ভিডিয়ো

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget