এক্সপ্লোর

Trading Apps: বাজি ধরতে এই সমস্ত ট্রেডিং অ্যাপে টাকা লাগাচ্ছেন না তো ? কড়া সতর্কতা জারি করল সেবি

SEBI Warning: সেবির মতে এই প্ল্যাটফর্মগুলিতে কোনও বাস্তব সিকিউরিটিজ দেওয়া হয় না ট্রেডিংয়ের জন্য, এমনকী কোনও আইনি নিরাপত্তা নেই। যদিও এগুলি অনিয়ন্ত্রিত গতিতে বেড়ে চলেছে দেশে।

SEBI Warning: ডিজিটাল দুনিয়ায় গেমিং, বাজি ধরা, আর্থিক বিনিয়োগের নানাবিধ রাস্তা খুলে গিয়েছে। ধীরে ধীরে এই বাজার ক্রমেই বাড়ছে। আর এই ক্ষেত্রে নতুন প্ল্যাটফর্মগুলির উপরে এবার কড়া নজরদারি চালিয়েছে বাজার নিয়ন্ত্রক সংস্থা সেবি। এই ধরনের প্ল্যাটফর্মগুলির উপর সতর্কতা (SEBI Warning) জারি করেছে সেবি। বিনিয়োগকারীদের সতর্ক করে সেবি জানিয়েছে ওপিনিয়ন ট্রেডিং অ্যাপগুলিতে (Opinion Trading Apps) বিনিয়োগ থেকে দূরে থাকতে হবে কারণ এগুলি নিয়ন্ত্রণাধীন নয়, এমনকী যাচাইকৃতও নয়। ভোটের ফলাফল থেকে ক্রিকেটের স্কোর কিংবা ক্রিপ্টোকারেন্সি সবক্ষেত্রেই মতামত প্রকাশকে কেন্দ্রে করে বাজি ধরা হয়। আর এই ধরনের প্ল্যাটফর্মগুলিতে বাজি ধরার বিনিময়ে মোটা অঙ্কের রিটার্নের লোভ দেখিয়ে অনেক সময় ফাঁসানো হয় বিনিয়োগকারীদের। এই প্ল্যাটফর্মগুলি বেশিরভাগই সেবির নিয়ন্ত্রণের বাইরে, তাই এই সতর্কতা।

সেবির মতে এই প্ল্যাটফর্মগুলিতে কোনও বাস্তব সিকিউরিটিজ দেওয়া হয় না ট্রেডিংয়ের জন্য, এমনকী কোনও আইনি নিরাপত্তা নেই। যদিও এগুলি অনিয়ন্ত্রিত গতিতে বেড়ে চলেছে দেশে। সাম্প্রতিক একটি অনুসন্ধানমূলক রিপোর্টে সংবাদসংস্থার মাধ্যমে জানা গিয়েছে এই ইন্ডাস্ট্রি নাকি ইতিমধ্যেই ৪২০০ কোটি টাকা সংগ্রহ করে ফেলেছে বড় বড় ভেঞ্চার ক্যাপিটাল ফার্মের থেকে। এর মধ্যে রয়েছে পিক এক্সভি, এলিভেশন ক্যাপিটাল, এক্সেল পার্টনারস। বছরে এই সমস্ত প্ল্যাটফর্মগুলির মাধ্যমে ৫০ হাজার কোটি টাকা লেনদেন করা হয়ে থাকে। ভারতেই শুধু এগুলির ব্যবহারকারীর সংখ্যা ৫ কোটি।

এই ধরনের অ্যাপগুলিতে কোনও একটা সহজ-সরল অনুমানমূলক প্রশ্ন করা হয়, এর সঠিক উত্তর দিলেই টাকা পাওয়া যায়। আর ভুল উত্তরে বিনিয়োগ করা টাকা খোয়া যায়। গুরগাঁওয়ের প্রোবো, এমপিএল ওপিনিও ইত্যাদি অ্যাপগুলিকে সন্দেহের তালিকায় ফেলেছে সেবি। নিয়ন্ত্রক সংস্থার পক্ষ থেকে জানানো হচ্ছে এই অ্যাপগুলিতে বেআইনিভাবে ট্রেডিং করা হয় যেখানে টাকা খোয়ালেও প্রতিকার চাওয়ার আইনি উপায় নেই। ফলে জালিয়াতির সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়।

মার্কিন দুনিয়াতেও জানা গিয়েছে এমন দুটি অ্যাপের কথা, একটি হল 'কালসি' এবং অন্যটি পলিমার্কেট যা কিনা বেআইনিভাবে অনিবন্ধীত বেটিং পরিষেবা দিয়ে থাকে। বর্তমানে এই অ্যাপগুলিও মার্কিনি সরকারের নজরাধীন রয়েছে।

( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)

সেরা শিরোনাম

Top Stocks To Buy : আগামী সপ্তাহের জন্য সেরা স্টক, এই তিন শেয়ারে নজর রাখতে পারেন আপনি
আগামী সপ্তাহের জন্য সেরা স্টক, এই তিন শেয়ারে নজর রাখতে পারেন আপনি
Multibagger Stock : ২০২৬ সালে দিয়েছে ২৩৫০ শতাংশ রিটার্ন, টানা ১৪ দিন আপার সার্কিটে এই স্টক
২০২৬ সালে দিয়েছে ২৩৫০ শতাংশ রিটার্ন, টানা ১৪ দিন আপার সার্কিটে এই স্টক
Gold Price Today : সপ্তাহের শেষেই কলকাতায় সোনা - রুপোর দামে বড় চমক ! ক্রেতার জন্য স্বস্তি না ছ্যাঁকা?
সপ্তাহের শেষেই কলকাতায় সোনা - রুপোর দামে বড় চমক ! ক্রেতার জন্য স্বস্তি না ছ্যাঁকা?
Swiggy Layoff : সাতসকালেই খারাপ খবর ! ৩৪০ জন কর্মী ছাঁটাই করবে সুইগি ইনস্টামার্ট, কাদের নাম তালিকায় ?
সাতসকালেই খারাপ খবর ! ৩৪০ জন কর্মী ছাঁটাই করবে সুইগি ইনস্টামার্ট, কাদের নাম তালিকায় ?

ভিডিও

Mamata TMC News: বেআইনি কাজ বরদাস্তের জন্য এই সরকার প্রতিষ্ঠিত হয়নি: Debjit Sarkar | ABP Ananda
Congress News | শুরু থেকেই লোকসভার আসন পুনর্বিন্যাস বিলের বিরুদ্ধে কংগ্রেস | ABP ANANDA LIVE
TMC Bhawan Sealed in Kolkata | তপসিয়ায় মমতা তৃণমূল কংগ্রেসের নির্মীয়মাণ তৃণমূল ভবন সিল করে দিল পুলিশ
Weather Updates | আন্দামান সাগরে নতুন ঘূর্ণাবর্ত, কলকাতা-সহ রাজ্যে বাড়বে তাপমাত্রা | ফের বৃষ্টি?
Kolkata Road Rename | রাস্তার নাম মণীষীদের নামে হওয়া উচিত। প্রতিক্রিয়া পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Kalyan Banerjee: হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
Bratya Basu: ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
Weather Update: সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
Gajkeshari Rajyog: গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
Bhargavastra: শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
Mohammed Siraj: দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
Embed widget