এক্সপ্লোর

Share Market Opening: বড় ধস সামলে ফের উর্ধ্বগামী বাজার, ২৭০ পয়েন্ট বাড়ল সেনসেক্স- কোন স্টক গতি দেখাচ্ছে ?

Sensex Today: সেনসেক্স ও নিফটিতে আজ বেশ ভাল গতি দেখা যাচ্ছে। বাড়তে দেখা যাচ্ছে নিফটি আইটির সূচকও। ব্যাঙ্ক নিফটিও আজ সবুজ। সোমবার প্রফিট বুকিংয়ের চাপ সামলে নিয়ে আজ উর্ধ্বগামী বাজার।

Sensex Today: সোমবার সপ্তাহের প্রথম দিনেই বড় পতন দেখা গিয়েছিল শেয়ার বাজারে। আজ মঙ্গলবার সেই পতন সামলে অনেকটাই সবুজ সঙ্কেত দেখাচ্ছে বাজার। সোমবার ব্যাপক প্রফিট বুকিংয়ের কারণে মুখ থুবড়ে পড়েছিল বাজার। মিডক্যাপ ও স্মলক্যাপ সূচকে (Share Market Opening) বিরাট পতন দেখা গিয়েছিল। আজ সেই পতন সামলে খুব একটা বড় বৃদ্ধি দেখা না গেলেও বাজারের মূল সূচকগুলি সবুজ।

সেনসেক্স, নিফটিতে কত ওঠানামা 

সেনসেক্স ও নিফটিতে আজ বেশ ভাল গতি দেখা যাচ্ছে। বাড়তে দেখা যাচ্ছে নিফটি আইটির সূচকও। ব্যাঙ্ক নিফটিও আজ সবুজ। তবে আজ সকালে বাজার খোলার সময় পতনই লক্ষ্য করা গিয়েছিল। সকালের বাজারে সেনসেক্স (Share Market Opening) ২৮ পয়েন্ট কমে নেমে এসেছিল ৭৩৪৭৩.৮০ পয়েন্টে। তারপর সকাল ৯.৫৫ নাগাদ সেনসেক্স ৩৮৫.৮৮ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৭৩৮৮৮.০২ পয়েন্টে। নিফটি সূচকও ওইসময় বেড়ে হয় ২২৪০৪.৭৫ পয়েন্টে। এখন সেনসেক্স বেড়েছে ২৭১ পয়েন্ট, সূচক এখন ৭৩৭৭৩.৮৬ এর স্তরে। অন্যদিকে নিফটিতে সকালে খুব বেশি বৃদ্ধি লক্ষ্য না করা গেলেও ১২টার পর থেকে র‍্যালি দেখা যায়। ৪৪ পয়েন্ট বাড়ে এই সূচক। নিফটি এখন ২২,৩৭৬-এর স্তরে। 

সামলে নিচ্ছে বাজার 

এশিয়ার বাজারে সোমবার দরপতনের পরে সেই পতনের ধাক্কা লেগেছিল ভারতের বাজারেও। আজ সেই ধাক্কা সামলে কতটা বাড়বে সূচক ? বিশেষজ্ঞরা বলছেন, নিফটিতে প্রফিট বুকিংয়ের পরে আবার সামলে নিচ্ছে সূচক, নিফটি ২২,২০০-এর স্তরের উপরে থাকলে সেভাবে আর পতনের সম্ভাবনা কিছু নেই। ইন্ডিয়া ভিক্স আজ ১৪-এর নিচে। ফলে বাজারে (Share Market Opening) অনিশ্চয়তা এবং ভোলাটিলিটি বেশ অনেকটাই কম।

মিডক্যাপ ও স্মলক্যাপে কী গতি 

বিশেষজ্ঞদের মতে, শর্ট টার্মে ২২৫০০-এর কাছে একটা রেজিস্ট্যান্স রয়েছে নিফটিতে আর ২২,১৫০-২২,২০০ স্তরে রয়েছে শক্তপোক্ত সাপোর্ট। যদি এই সাপোর্ট ভাঙে তাহলে নিফটি আরও ২০০ পয়েন্ট কমতে পারে বলেই মনে করছেন তাঁরা। নিফটি মিডক্যাপ ১০০ ও নিফটি স্মলক্যাপ ১০০ সূচকেও আজ সবুজ সঙ্কেত। আজকের ট্রেডিং দিনের প্রথম সেশনে এই দুই সূচক বেড়েছে ০.৭ শতাংশ।

লাভের মুখ কোন স্টকে, কোন স্টকে পতন 

এদিন সকালের সেশনেই ব্যাঙ্ক নিফটি প্রায় ৪০০ পয়েন্ট বাড়তে দেখা যায়। একইসঙ্গে আইটির শেয়ারের দামও। HDFC ব্যাঙ্কের শেয়ার ৩১ টাকা বেড়ে ১৪৫৭ টাকায় ট্রেড করতে দেখা গিয়েছে সকালের বাজারে। সকালের সেশনে গতি দেখা গিয়েছে TCS, Infosys, HCL Tech, Wipro, Sun Pharma ইত্যাদি স্টকে। আর অন্যদিকে ITC, HUL, Nestle, Bajaj Finance ইত্যাদি স্টকে আজ সকালের বাজারে বিরাট পতন দেখা গিয়েছে।

আরও পড়ুন: Petrol Price Today: ৬টি রাজ্যে দাম বাড়ল পেট্রোল-ডিজেলের, আজ কলকাতায় কত দর জ্বালানি তেলের ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Best Stocks To Buy : সোমবার বাজারে তোলপাড় ফেলতে পারে এই তিন স্টক, বলছেন বাজার বিশেষজ্ঞরা
সোমবার বাজারে তোলপাড় ফেলতে পারে এই তিন স্টক, বলছেন বাজার বিশেষজ্ঞরা
Online Scam: আপনার সঙ্গে অনলাইন স্ক্যাম হলে টাকা কি আপনার ব্যাঙ্ক দেবে? নাকি আপনারই পকেট থেকে যাবে?
আপনার সঙ্গে অনলাইন স্ক্যাম হলে টাকা কি আপনার ব্যাঙ্ক দেবে? নাকি আপনারই পকেট থেকে যাবে?
UPI Transactions : UPI ব্যবহার করতে কি টাকা দিতে হবে ? যা জানিয়ে দিল কেন্দ্র...
UPI ব্যবহার করতে কি টাকা দিতে হবে ? যা জানিয়ে দিল কেন্দ্র...
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget