এক্সপ্লোর

Share Market Opening Bell: ২৫০ পয়েন্ট বেড়েও ফের রেড জোনে বাজার, ৬ শতাংশ বেড়েছে আইটিসির শেয়ার- বাজার সবুজ হবে ?

Sensex Today: আগের সমস্ত লাভ মুছে গেল বুধের বাজারে। আজ সকাল ১১টার সময় সেনসেক্স ৩৫৫ পয়েন্ট কমে যায়, নেমে আসে ৭৩,৩২৬-এর স্তরে। এই সময়ে নিফটির সূচক ১৪৩ পয়েন্ট কমে হয় ২২,১৯২.৬০।

Share Market Update: সপ্তাহের শুরু থেকেই বিশ্বের বাজারের চাপ রয়েছে দেশীয় শেয়ার বাজারে সেটা বোঝাই যাচ্ছিল। তবে এদিন বুধবার আন্তর্জাতিক বাজার অনেকটাই ইতিবাচক ইঙ্গিত দিচ্ছে। সকালের সেশনে বেশ অনেকটাই গতি নিয়ে খুলেছিল বাজার। মঙ্গলবার বাজার (Share Market Opening Bell) বন্ধের সময় যে লাল ইঙ্গিত ছিল সূচকে, আজ বাজার খুলতেই সেই লাল ইঙ্গিত চলে গিয়েছিল। দু'দিন বেশ অনেকটা চাপে থাকার পর আজ যেন স্বস্তির নিশ্বাস দেশীয় শেয়ার বাজারে। বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক সেনসেক্স এবং অন্যদিকে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ সূচক নিফটি দুইই আজ সকালে গতি নিয়ে শুরু করেছে। কিন্তু গতি দীর্ঘস্থায়ী হয়নি, ফের রেড জোনে ভারতের শেয়ার বাজার।

সকালের ট্রেডে লাফ দিয়েছিল সূচক

আজ সকাল ৯.২০ নাগাদ সেনসেক্স (Sensex) প্রায় ২৩০ পয়েন্ট বেড়ে যায়। তারপর আরও খানিক গতিতে ২৫০ পয়েন্ট বাড়তে দেখা যায় সূচককে। ঐ সময় সেনসেক্স ৭৩,৯০০ পয়েন্টের কাছাকাছি ট্রেড করছিল। ধারণা ছিল যে আজ সেনসেক্স হয়ত ৭৪০০০ এর সীমা ফের একবার পেরিয়ে যাবে। নিফটিও (Nifty 50) সকালের সেশনে ৫৫ পয়েন্ট বেড়েছে। নিফটি সকালে চলছিল ২২,৩৯০ পয়েন্টে।

ফের রেডজোনে বাজার

তবে এই লাফ বেশিক্ষণ দীর্ঘস্থায়ী হয়নি। আগের সমস্ত লাভ মুছে গেল বুধের বাজারে (Share Market Opening Bell)। আজ সকাল ১১টার সময় সেনসেক্স ৩৫৫ পয়েন্ট কমে যায়, নেমে আসে ৭৩,৩২৬-এর স্তরে। অন্যদিকে নিফটিও আজ রেড জোনে। এই সময়ে নিফটির সূচক ১৪৩ পয়েন্ট কমে হয় ২২,১৯২.৬০।

কোন সেক্টরে কেমন গতি

আজ সকালের ট্রেডে সেনসেক্সের ৩০টির মধ্যে ২০টি স্টকেই লাভের মুখ দেখা গিয়েছিল। আইটিসির শেয়ারে অবাক করা বৃদ্ধি লক্ষ্য করা গিয়েছে। ৬ শতাংশেরও বেশি বেড়েছে এই সংস্থার শেয়ার। বলা ভাল আজ FMCG সেক্টরের স্টকে সবুজ সঙ্কেত রয়েছে। তবে PSB, Oil and Gas সেক্টরে পতন দেখা যাচ্ছে আজ। নেসলে ইন্ডিয়ার শেয়ারেও আজ ১ শতাংশ বৃদ্ধি লক্ষ্য করা গিয়েছিল, কিন্তু পাওয়ারগ্রিড কর্পোরেশনের স্টকে ১.৭৫ শতাংশ পতন এসেছে। ভারতী এয়ারটেল ও এনটিপিসির মত স্টকেও ১ শতাংশ দাম কমেছে আজ।

কোন কোন স্টকে গতি এখন

আইটিসি, নেসলে ইন্ডিয়া, ব্রিটানিয়া ইত্যাদি স্টকে আজ পতনের মুখেও গতি দেখা যাচ্ছে। এছাড়া AU Small Finance-এর স্টকের দামও বেড়েছে।

কোন স্টকে বড় পতন

NALCO, Power Finance ইত্যাদি স্টকে ৬ শতাংশেরও বেশি পতন দেখা গিয়েছে আজ সকালের ট্রেডে। ভোডাফোন আইডিয়া, পাওয়ার গ্রিড কর্পোরেশনের স্টকের দাম কমেছে ৫ শতাংশের বেশি।

আরও পড়ুন: SEBI Warning: ছোট, মাঝারি স্টকে পতন হবে আরও,সতর্ক বার্তা সেবির, এখনই বিক্রি করা উচিত ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

BSNL Recharge Plan : BSNL দিচ্ছে বাম্পার অফার ! ১ টাকায় যত খুশি কল, দিনে ১ জিবি করে ডেটা 
BSNL দিচ্ছে বাম্পার অফার ! ১ টাকায় যত খুশি কল, দিনে ১ জিবি করে ডেটা 
Gold Price Today: সোনার দামে ফের বড় বদল! ১৪ থেকে ১৭ অগস্টে কত বাড়ল ২২ ক্যারেট, ১৮ ক্যারেটের দাম?
সোনার দামে ফের বড় বদল! ১৪ থেকে ১৭ অগস্টে কত বাড়ল ২২ ক্যারেট, ১৮ ক্যারেটের দাম?
Oracle Layoffs : সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
Dividend Stock : একটা স্টক থাকলেই পাবেন ২০০ টাকা, এই কোম্পানি ঘোষণা করেছে ডিভিডেন্ড 
একটা স্টক থাকলেই পাবেন ২০০ টাকা, এই কোম্পানি ঘোষণা করেছে ডিভিডেন্ড 

ভিডিও

Mamata Banerjee: ‘জঘন্যতম একটা রাজত্ব চলছে...’, বাবাকে খুন, CJP নেতার সঙ্গে ফোনে কথা বললেন মমতা
Tarapith Fire Incident Update: তারাপীঠ হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, এবার গ্রেফতার হোটেল মালিক | ABP Ananda
Nadia Congress: নদিয়ায় ছেলে-সহ কংগ্রেস নেতাকে নৃশংসভাবে খুন, আরও ২জন গ্রেফতার
Asish Banerje: আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের অস্বাভাবিক মৃত্য়ুর পর ফের 'ভাইপো' তত্ত্ব সামনে আনল বিজেপি!
Asish Banerjee: কী এমন ঘটল যে জীবনের এই প্রান্তে এসে এত বড় পদক্ষেপ নিলেন বর্ষীয়ান তৃণমূল নেতা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget