এক্সপ্লোর

Share Market: সকাল থেকেই নিম্নমুখী সেনসেক্স-নিফটি, যুদ্ধের ধাক্কা ভারতের শেয়ার বাজারে

Share Market: গতকাল মার্কিন শেয়ার বাজার ওয়াল স্ট্রিটে বেশ কিছু শেয়ারের দাম পড়েছে।  এরই মধ্যে চড়চড় করে বাড়ছে অপরিশোধিত তেলের দাম। 

কলকাতা: ইউক্রেনে রাশিয়ার হামলার জেরে ধাক্কা লেগেছে ভারতের শেয়ার বাজারে। সকাল থেকেই নিম্নমুখী সেনসেক্স ও নিফটি।  গতকাল মার্কিন শেয়ার বাজার ওয়াল স্ট্রিটে বেশ কিছু শেয়ারের দাম পড়েছে।  এরই মধ্যে চড়চড় করে বাড়ছে অপরিশোধিত তেলের দাম। 

এর পাশাপাশি পণ্যের দাম বৃদ্ধির জেরে মন্থর হচ্ছে অর্থনীতিও। সকাল ১২টার শেয়ার ট্রেন্ড বলছে, রিয়ালেন্স, এইচডিএফসি, অ্যাক্সিস ব্যাঙ্ক, কোটাক, বাজাজ ফিনান্স, আইসিআইসি ব্যাঙ্ক, হিন্দুস্থান ইউনিলিভার, টাটা স্টিল-এঁদের সকলের স্টক ভ্যালু কমেছে এদিন।  

বিশ্বের ভৌগলিক অবস্থান বলছে, প্রাকৃতিক গ্যাস ও অপরিশোধিত তেলের অফুরন্ত ভাণ্ডার রয়েছে রাশিয়ায়। তাই রাশিয়া যুদ্ধে নামায় বেড়ে গিয়েছে তেলের দাম। আন্তর্জাতিক বাজারে এখন ব্যারেল পিছু তেলের দাম ১১০ ডলার ছাড়িয়ে গিয়েছে। যা প্রায় সর্বকালীন রেকর্ড। কিছুতেই কমানো যাচ্ছে না এই তেলের দাম। ফলে এর সরাসরি প্রভাব পড়েছে বিশ্বের অর্থনীতিতে।                                                          

Share Market: সকাল থেকেই নিম্নমুখী সেনসেক্স-নিফটি, যুদ্ধের ধাক্কা ভারতের শেয়ার বাজারে

তেলের এই দাম বৃদ্ধি চিন্তা বাড়িয়েছে ভারতের। কারণ দেশের ৮০ শতাংশ অপিরশোধিত তেল বাইরে থেকে আমদানি করে ভারত। ব্যারেল পিছু এই দাম বাড়ায় মূল্যবৃদ্ধি হচ্ছে দেশে। যানবাহনের জ্বালানির কাছে এই তেল লাগায় বাড়ছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম।যা দেশের রাজস্বেও ঘাটতি বাড়াবে। আইসিআইসিআই সিকিউরিটিজের মতে, আগামী ১০ দিনে ১২ টাকা বাড়তে পারে পেট্রল-ডিজেলের দাম। বিভিন্ন রাজ্যে নির্বাচনের ফল বেরোনোর পরই বাড়তে পারে এই দাম।                          

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনই বিশ্ববাজারে পতনের প্রধান কারণ হিসাবে দেখছে পশ্চিমি দেশগুলো। ইউক্রেনে রাশিয়ার হামলা না থামায় ক্রেমলিনের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে বেশকিছু দেশ। SWIFT ফিন্যান্সিয়াল নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন করা হয়েছে রাশিয়াকে। যার জন্য ন্যাটোর দেশগুলিকেও হুমকি দিয়েছে রাশিয়া। রাশিয়ার ওপর অর্থনৈতিক সঙ্কট সৃষ্টি হওয়ায় প্রভাব পড়েছে বিশ্বের সব শেয়ার বাজারে। সোমবারও যার প্রতিফলন দেখা যেতে পারে শেয়ার বাজারে।                      

 

সেরা শিরোনাম

Job News: পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
RBI-এর বড় পদক্ষেপ, এক ধাক্কায় বাতিল করল ৬৩টি আর্থিক প্রতিষ্ঠানের লাইসেন্স, তালিকায় কোনগুলো ?
RBI-এর বড় পদক্ষেপ, এক ধাক্কায় বাতিল করল ৬৩টি আর্থিক প্রতিষ্ঠানের লাইসেন্স, তালিকায় কোনগুলো ?
Gold Price : ধনতেরস পেরোতেই বিরাট সস্তা সোনা ? সপ্তাহ শুরুতেই অনেকটা কমল দাম, নামল রুপোর দরও
ধনতেরস পেরোতেই বিরাট সস্তা সোনা ? সপ্তাহ শুরুতেই অনেকটা কমল দাম, নামল রুপোর দরও
Instant Loan: মাসে উপার্জন ৭৫ হাজার টাকা, মাত্র ১২ হাজারের লোন নিয়েও ফেঁসেছিলেন, ক্ষতি হল সাড়ে ৩ হাজারের বেশি
মাসে উপার্জন ৭৫ হাজার টাকা, মাত্র ১২ হাজারের লোন নিয়েও ফেঁসেছিলেন, ক্ষতি হল সাড়ে ৩ হাজারের বেশি

ভিডিও

Panihati BJP Worker Death | পানিহাটিতে BJP কর্মীকে খুনের ঘটনায় এখনও গ্রেফতার শূন্য
Weather Update Today | বুধবার থেকেই রাজ্যে 'হাওয়া-বদলের' সম্ভাবনা, কোন কোন জেলায় হবে বৃষ্টি?
Kunal Ghosh | আদালত অবমাননার মামলায় আপাতত স্বস্তি পেলেন কুণাল
CM Suvendu Adhikari | পুলিশের উদ্যোগে বেসরকারি সংস্থায় ৬০০ চাকরি, নিয়োগপত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী
Birbhum Encounter News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
Nandish-Rashmi: ২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
Rituparna Sengupta: চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
Job News: পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
Panchayat Season 5: অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
Amitabh Bachchan Receive Threat: '২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
'২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
Nandish Sandhu: উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
Embed widget