এক্সপ্লোর

Stock Market: শেয়ার বাজারে আজ কয়েক লক্ষ কোটির লোকসান, তবু রকেট-গতিতে ছুটেছে এই শেয়ারগুলি; দিয়েছে বিপুল মুনাফা

Shipping Company Stock: শিপিং সংস্থাগুলির শেয়ারের দাম হু হু করে বাড়তে থাকে। শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়ার শেয়ারে সবথেকে বেশি মুনাফা এসেছে নিফটি ৫০০ সূচকের অধীনে।

Stock Market Update: ইরানের উপর হামলা করেছে ইজরায়েল আর সেই হামলার প্রভাব পড়েছে সারা বিশ্বের বাজারের উপরে। ভারতের বাজারেও আজ এই কারণে ব্যাপক পতন দেখা দিয়েছে। তবে এই পতনের বাজারেও শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড, জিই শিপিং লিমিটেড ইত্যাদি সংস্থার শেয়ারের দাম যথাক্রমে ১৩ শতাংশ ও ৬ শতাংশ লাফ (Stock Market) দিয়েছে শুক্রবার ১৩ জুন। এই সপ্তাহের শেষ ট্রেডিং দিনে বাজারে পতন আসার কারণে এই স্টকগুলিতে কোনও প্রভাব পড়েনি। নিফটি ৫০০ সূচকের মধ্যে এই স্টকগুলিই (Stock Market Update) টপ গেনার্স থেকেছে আজ।

শিপিং সংস্থার শেয়ারের দাম বেড়েছে

ইরানের পারমাণবিক অবকাঠামোকে ধ্বংস করে দিতে ইজরায়েল হামলা চালিয়েছে ইরানের উপরে। আর সেই কারণে আজ শুক্রবার ১৩ জুন ইরানের ৪টি নিউক্লিয়ার বেস ও ২টি মিলিটারি বেসকে লক্ষ্য করে ২০০টি যুদ্ধবিমান পাঠিয়েছিল। আর এই খবর পাওয়ার পরেই শিপিং সংস্থাগুলির শেয়ারের দাম হু হু করে বাড়তে থাকে। ব্যাল্টিক ড্রাই ইনডেক্স এক মাসে বেড়েছে ৫০ শতাংশ। শুধু জুন মাসেই এই সূচক বেড়েছে ৩৪ শতাংশ। সমুদ্রপথে কাঁচামাল রফতানির খরচের নির্ণায়ক এই সূচক।

মুনাফা করতে পারে শিপিং সংস্থাগুলি

বাজার বিশেষজ্ঞদের মতে, জিই শিপিং সংস্থা মধ্যপ্রাচ্যে এই বর্ধিত উত্তেজনার মধ্যে মুনাফার ইঙ্গিত পেয়েছে। সংস্থার বহরের ৫০ শতাংশই তেল ও পণ্যের ট্যাঙ্কার। বিশেষজ্ঞদের মতে দুই দেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধির কারণে ট্যাঙ্কারের দাম বাড়তে পারে। যুদ্ধের পরিস্থিতিতে জাহাজগুলি সমুদ্রবন্দর থেকে দূরত্ব বজায় রাখবে। বিশেষজ্ঞরা আরও জানিয়েছেন যে ইরান প্রতিদিন ১০ লক্ষ ব্যারেল তেল রফতানি করে যা বিশ্বব্যাপী সরবরাহের ২ শতাংশ।

আজ বাজারে শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়ার শেয়ারে সবথেকে বেশি মুনাফা এসেছে নিফটি ৫০০ সূচকের অধীনে। সংস্থার শেয়ার আজ ১৪ শতাংশ বেড়ে ২৩৫.৪১ টাকায় ট্রেড করছে। জিই শিপিং সংস্থার শেয়ার ৬.৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Gold Price Today: সোনার দামে ফের বড় বদল! ১৪ থেকে ১৭ অগস্টে কত বাড়ল ২২ ক্যারেট, ১৮ ক্যারেটের দাম?
সোনার দামে ফের বড় বদল! ১৪ থেকে ১৭ অগস্টে কত বাড়ল ২২ ক্যারেট, ১৮ ক্যারেটের দাম?
Oracle Layoffs : সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
Dividend Stock : একটা স্টক থাকলেই পাবেন ২০০ টাকা, এই কোম্পানি ঘোষণা করেছে ডিভিডেন্ড 
একটা স্টক থাকলেই পাবেন ২০০ টাকা, এই কোম্পানি ঘোষণা করেছে ডিভিডেন্ড 
Blinkit Store License Suspended : আইসক্রিমের প্যাকেটের ওপর ঘুরে বেড়াচ্ছে ইঁদুর, ব্লিঙ্কইট সহ ১৪টি স্টোর লাইসেন্স সাসপেন্ড, ভাইরাল ভিডিয়ো
আইসক্রিমের প্যাকেটের ওপর ঘুরে বেড়াচ্ছে ইঁদুর, ব্লিঙ্কইট সহ ১৪টি স্টোর লাইসেন্স সাসপেন্ড, ভাইরাল ভিডিয়ো

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget