এক্সপ্লোর

Online Shopping: Buy Now, Pay Later-এ কেনাকাটা করছেন? আপনার অজান্তেই কমছে Credit Score, হতে পারে সর্বনাশ

Credit Score: মোবাইল, ইলেকট্রনিক্স থেকে শুরু করে পোশাক কিংবা নিত্যপ্রয়োজনীয় সামগ্রী কেনার ক্ষেত্রে অনেকেই Buy Now, Pay Later সুবিধা ব্যবহার করেন। তবে এর পিছনে রয়েছে একটি গুরুত্বপূর্ণ আর্থিক বিষয়।

কলকাতা: অনলাইনে কেনাকাটার ক্ষেত্রে Buy Now, Pay Later (BNPL) পরিষেবা ক্রমশ জনপ্রিয় হচ্ছে। এই ব্যবস্থায় কোনও পণ্য কেনার সময় সম্পূর্ণ টাকা একবারে দিতে হয় না। বরং কয়েকটি কিস্তিতে সেই টাকা মেটানোর সুযোগ পাওয়া যায়। মোবাইল, ইলেকট্রনিক্স থেকে শুরু করে পোশাক কিংবা নিত্যপ্রয়োজনীয় সামগ্রী কেনার ক্ষেত্রে অনেকেই এই সুবিধা ব্যবহার করেন। তবে এই সুবিধার পিছনে রয়েছে একটি গুরুত্বপূর্ণ আর্থিক বিষয়। আপনার BNPL-এ করা কেনাকাটাও ক্রেডিট রিপোর্টে ঋণ হিসেবে নথিভুক্ত হতে পারে।           

আরও পড়ুন: বাড়ি ফিরেই চার্জে দিচ্ছেন আপনার ইলেকট্রিক স্কুটার? বিপদ বাড়তে পারে আপনারই

সাধারণত BNPL পরিষেবা প্রদানকারী সংস্থাগুলি ব্যাঙ্ক অথবা নন-ব্যাঙ্কিং ফিনান্সিয়াল কোম্পানি (NBFC)-এর সঙ্গে চুক্তি করে গ্রাহকদের ঋণ দেয়। ফলে কোনও নিয়ন্ত্রিত ঋণদাতা সংস্থার মাধ্যমে কেনাকাটার টাকা মেটানো হলে সেটি সাধারণ লেনদেনের পরিবর্তে ক্রেডিট সুবিধা হিসেবে নথিভুক্ত হতে পারে।           

সেক্ষেত্রে TransUnion CIBIL, Experian, Equifax এবং CRIF High Mark-এর মতো ক্রেডিট ব্যুরোতে সংশ্লিষ্ট তথ্য জমা পড়তে পারে। কত টাকা ঋণ নেওয়া হয়েছে, কত টাকা বাকি রয়েছে এবং কিস্তি সময়মতো মেটানো হয়েছে কি না, সেই তথ্যও রিপোর্টে থাকতে পারে।           

BNPL ব্যবহার করলেই যে ক্রেডিট স্কোর কমবে, এমন নয়। নিয়মিত সময়মতো কিস্তি মেটালে ইতিবাচক রিপেমেন্ট হিস্ট্রি তৈরি হতে পারে। অন্যদিকে, কিস্তি দিতে দেরি করলে বা ঋণ পরিশোধ না করলে ক্রেডিট স্কোরে নেতিবাচক প্রভাব পড়তে পারে। একাধিক BNPL পরিষেবা ব্যবহার করলেও ভবিষ্যতে ব্যাঙ্ক থেকে ঋণ নেওয়ার সময় সমস্যা হতে পারে। কারণ ঋণদাতারা গ্রাহকের মোট আর্থিক দায় বিবেচনা করেন।           

আরও পড়ুন: বাবা-মায়ের স্বপ্নের উল্টো পথে হেঁটে পড়লেন পাবলিক সার্ভিসের জন্য, অবশেষে কোনও কোচিং ছাড়াই সরকারি আধিকারিক হলেন বিহারের আস্থা

BNPL ব্যবহারের আগে ঋণদাতা সংস্থার নাম, পরিষেবার শর্ত এবং ক্রেডিট রিপোর্টে তথ্য জমা পড়বে কি না, তা জেনে নিন। নির্দিষ্ট সময়ে কিস্তি মেটান এবং নিয়মিত নিজের ক্রেডিট রিপোর্ট পরীক্ষা করুন। কোনও ভুল তথ্য থাকলে সংশ্লিষ্ট ঋণদাতা ও ক্রেডিট ব্যুরোর সঙ্গে যোগাযোগ করে সংশোধনের আবেদন জানান।

পাঁচ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার চর্চায়। পার্সোনাল ফিনান্স, ব্যবসা ও সময়োপযোগী ব্যবহারিক কনটেন্ট নিয়ে লেখালেখি ও কাটাছেঁড়ায় আগ্রহী। এছাড়াও ভাল লাগে জাতীয়, আন্তর্জাতিক, স্থানীয় খবরের নানা দিক। ক্রিকেট হোক বা ফুটবল, ময়দানে গা ঘামানোর পাশাপাশি পছন্দ খেলার খবরও। দূরপাল্লার ভ্রমণ বেশ পছন্দের আর সময়-সুযোগে লিখে ফেলা যায় অভিজ্ঞতাও। ভাল লাগে পাহাড়ে চড়তে।

Read More
Advertisement

সেরা শিরোনাম

US Stock Market: ট্রাম্পের চাপ বাড়তেই চড়চড়িয়ে বাড়ল ভারতের বাজার, ধস আমেরিকায়, মুহূর্তে উড়ে গেল ২.৫ ট্রিলিয়ন ডলার, পতন AI সংস্থাগুলোর শেয়ারে
ট্রাম্পের চাপ বাড়তেই চড়চড়িয়ে বাড়ল ভারতের বাজার, ধস আমেরিকায়, মুহূর্তে উড়ে গেল ২.৫ ট্রিলিয়ন ডলার, পতন AI সংস্থাগুলোর শেয়ারে
Gold on Dhanteras: ধনতেরসে সোনা, রুপো না গোল্ড ETF; কেনার আগে জেনে নিন কোনটা আপনার জন্য বেশি লাভজনক
ধনতেরসে সোনা, রুপো না গোল্ড ETF; কেনার আগে জেনে নিন কোনটা আপনার জন্য বেশি লাভজনক
Dhanteras Gold Price: ধনতেরসের দিনেই সুখবর, সোনার দামে বড় পতন! গ্রাম প্রতি হু হু করে কমল রুপোও, আজ কত কমে কিনতে পারবেন?
ধনতেরসের দিনেই সুখবর, সোনার দামে বড় পতন! গ্রাম প্রতি হু হু করে কমল রুপোও, আজ কত কমে কিনতে পারবেন?
Diwali Bonus 2026 : ৩০ দিনের বোনাস ঘোষণা, এই রাজ্য পেল দীপাবলির উপহার, কত টাকা হাতে পাবেন কর্মীরা ?
৩০ দিনের বোনাস ঘোষণা, এই রাজ্য পেল দীপাবলির উপহার, কত টাকা হাতে পাবেন কর্মীরা ?
Advertisement

ভিডিও

Punjab Train Fire: পাঞ্জাবে ট্রেনে বিধ্বংসী অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলল আগুন... | ABP Ananda
Kunal Ghosh:
Road Accident: কেশপুর চন্দ্রকোণা রাজ্য সড়কে মুগবাসান এলাকায় দুর্ঘটনা
Municipal Election: পুরভোটের দিন ঘোষণায় স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের
TMC News: মমতা-তৃণমূলেই তিনি, কমিশনকে ইমেল করে জানালেন শামিম আহমেদ
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Virat Kohli: ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Post Office Vs SBI RD : পোস্ট অফিস না স্টেটব্যাঙ্কে রেকারিং করবেন ? মাসে ১০,০০০ টাকা ১০ বছরের জন্য রাখলে কোথায় বেশি লাভ ? 
পোস্ট অফিস না স্টেটব্যাঙ্কে রেকারিং করবেন ? মাসে ১০,০০০ টাকা ১০ বছরের জন্য রাখলে কোথায় বেশি লাভ ? 
CM Suvendu Adhikari: পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর,
পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর, "রাজ্য জমি কিনে.."
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
Jeetu-Srijla: জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
Embed widget