এক্সপ্লোর

Small Saving Rate: PPF, সুকন্যা সমৃদ্ধি যোজনায় সুদ বৃদ্ধি ! ১ এপ্রিল থেকে নতুন রেট ?

Small Saving Rate Hike: বেসরকারি ব্যাঙ্কের পাশাপাশি এবার সরকারি স্বল্প সঞ্চয় প্রকল্পগুলিতেও ফের বাড়তে পারে সুদের হার।

Small Saving Rate Hike: বেসরকারি ব্যাঙ্কের পাশাপাশি এবার সরকারি স্বল্প সঞ্চয় প্রকল্পগুলিতেও ফের বাড়তে পারে সুদের হার। ৩১ মার্চ এই প্রকল্পগুলির সুদের হার নিয়ে পর্যালোচনা করবে কেন্দ্রীয় সরকার। বাজার বিশেষজ্ঞরা মনে করছেন, ক্ষুদ্র আর্থিক প্রকল্পে বিনিয়োগ প্রকল্পে এবার সুদ বাড়াতে পারে সরকার।  

Investment Schemes: কবে সুদের হার বাড়িয়েছিল সরকার ?
অর্থ মন্ত্রক এপ্রিল থেকে জুন 2023-24 অর্থ বছরের প্রথম ত্রৈমাসিকের জন্য সঞ্চয় প্রকল্পগুলির সুদের হার পর্যালোচনা করবে, যেখানে এই স্কিমের সুদের হার বাড়ানোর ঘোষণা করা যেতে পারে। শেষবার, ৩০ ডিসেম্বর ২০২২ সালে সরকার স্বল্প সঞ্চয় প্রকল্পগুলিতে সুদের হার ২০ থেকে ১১০ বেসিস পয়েন্ট বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল। 

সেই সময় PPF,সুকন্যা সমৃদ্ধি যোজনায় সুদের হারে কোনও পরিবর্তন হয়নি। পরে, ৮ ফেব্রুয়ারি 2023-তে মুদ্রা নীতি কমিটির বৈঠকের পরে আরবিআই ২৫ বেসিস পয়েন্ট এই হার বাড়িয়েছিল। এখন রেপো রেট ৬.৫০ শতাংশ হয়েছে। আরবিআই-এর পরবর্তী মুদ্রানীতি সভা ৩ থেকে ৬ এপ্রিল রেখেছে। জানুয়ারি মাসে খুচরো মুদ্রাস্ফীতি ৬.৫২ শতাংশের স্তরে যাওয়ার পরে আরবিআই এপ্রিলে আবার রেপো রেট বাড়াতে পারে। যে কারণে স্বল্প সঞ্চয় প্রকল্পে সুদের হার বাড়বে বলে আশা করা হচ্ছে।

Small Saving Rate:৩০ ডিসেম্বর, সরকার জানুয়ারি থেকে মার্চ 2022-23 আর্থিক বছরের চতুর্থ ত্রৈমাসিকের জন্য কিষাণ বিকাশ পত্র, পোস্ট অফিস ডিপোজিট স্কিম, এনএসসি ও সিনিয়র সিটিজেন সেভিং স্কিমে সুদের হার বৃদ্ধি ঘোষণা করেছে। কিন্তু এবার পিপিএফ, সুকন্যা সমৃদ্ধি যোজনার সুদের হারও বাড়ানো হতে পারে। বর্তমানে, পাবলিক প্রভিডেন্ট ফান্ডে (PPF) ৭.১ শতাংশ সুদ পাওয়া যায়, সুকন্যা সমৃদ্ধি যোজনায় ৭.৬ শতাংশ সুদ পাওয়া যায়।

ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে সুদের হার বৃদ্ধির বিষয়ে আগেই ইঙ্গিত দিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বাজেটে মহিলা সম্মান আমানত প্রকল্প চালু করেছেন তিনি। যার মধ্যে দুই বছরের জন্য আমানতের উপর বার্ষিক ৭.৫০ শতাংশ সুদ পাওয়া যাচ্ছে। ছোট সঞ্চয় প্রকল্পে দেওয়া সুদ এর চেয়ে কম। যে কারণে সুদের হার বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

Provident Fund Interest: এদিকে চলতি মাসেই দেশের কোটি কোটি মানুষের জন্য দুঃসংবাদ বয়ে আনতে পারে EPFO-র  বৈঠক। পিএফ-এর সুদের হার নিয়ে সিদ্ধান্ত হবে এই বৈঠকে। সংবাদমাধ্যমের খবর বলছে,এই বৈঠকেই চলতি আর্থিক বছরের পিএফ-এর সুদের হার কমানোর সম্ভাবনা রয়েছে। পরিসংখ্যান বলছে, পিএফ-এ সুদের হার ইতিমধ্যেই ৪৩ বছরের মধ্যে সর্বথেকে নিচে রয়েছে। এই হার আরও কমলে বিপাকে পড়বেন চাকরিজীবীরা।

EPFO Interest Rate: দুঃসংবাদ ! কমতে পারে পিএফ-এর সুদের হার, চাকরিজীবীদের জন্য বড় ধাক্কা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Gold Price Today: সোনার দামে ফের বড় বদল! ১৪ থেকে ১৭ অগস্টে কত বাড়ল ২২ ক্যারেট, ১৮ ক্যারেটের দাম?
সোনার দামে ফের বড় বদল! ১৪ থেকে ১৭ অগস্টে কত বাড়ল ২২ ক্যারেট, ১৮ ক্যারেটের দাম?
Oracle Layoffs : সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
Dividend Stock : একটা স্টক থাকলেই পাবেন ২০০ টাকা, এই কোম্পানি ঘোষণা করেছে ডিভিডেন্ড 
একটা স্টক থাকলেই পাবেন ২০০ টাকা, এই কোম্পানি ঘোষণা করেছে ডিভিডেন্ড 
Blinkit Store License Suspended : আইসক্রিমের প্যাকেটের ওপর ঘুরে বেড়াচ্ছে ইঁদুর, ব্লিঙ্কইট সহ ১৪টি স্টোর লাইসেন্স সাসপেন্ড, ভাইরাল ভিডিয়ো
আইসক্রিমের প্যাকেটের ওপর ঘুরে বেড়াচ্ছে ইঁদুর, ব্লিঙ্কইট সহ ১৪টি স্টোর লাইসেন্স সাসপেন্ড, ভাইরাল ভিডিয়ো

ভিডিও

UGC-NET: NEET-UG-র প্রশ্নফাঁস বিতর্কের রেশ কাটতে না কাটতেই ফের প্রশ্ন-বিভ্রাট!
Bihar Lakhisarai Temple : বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা!
Purulia News: আজ পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন
Bihar News: বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা | ABP Ananda
Tarapith Fire Incident: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, এখন কী ছবি? | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget