এক্সপ্লোর

Investment Schemes: ২ লাখ টাকা কেবল সুদ, এই সরকারি স্কিমের বিষয়ে জানেন ?

Small Saving Schemes : এই সময় সরকারি সঞ্চয় প্রকল্প আপনাকে দিতে পারে ভাল রিটার্নের পাশাপাশি নিশ্চিত আর্থিক ভবিষ্যৎ।

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • শেয়ার বাজারের অস্থিরতার মাঝে সরকারি সঞ্চয় প্রকল্পগুলি নিরাপদ সুরক্ষা দিচ্ছে।
  • পোস্ট অফিসের টাইম ডিপোজিট স্কিমে নিশ্চিত রিটার্ন ও মেয়াদ অনুযায়ী সুদ।
  • এক থেকে পাঁচ বছরের বিনিয়োগে ৬.৯% থেকে ৭.৫% সুদ পাওয়া যায়।
  • সাড়ে ৪ লক্ষ টাকা ৫ বছর রাখলে প্রায় ২ লক্ষ টাকা সুদ।

Small Saving Schemes : পশ্চিম এশিয়ায় যুদ্ধের বাজার ধসেই চলেছে ভারতের শেয়ার বাজার (Indian Stock Market)। গত তিন বছর ধরে ওঠা তো দূর, বর্তমানে সর্বোচ্চ থেকে প্রায় ৩০০০ পয়েন্ট নেমে এসেছে নিফটি ৫০ (Nifty 50)। এই সময় সরকারি সঞ্চয় প্রকল্প আপনাকে দিতে পারে ভাল রিটার্নের পাশাপাশি নিশ্চিত আর্থিক ভবিষ্যৎ। যেখানে মেয়াদ শেষে আপনি কেবল ২ লাখ টাকা পর্যন্ত ফেতে পারেন সুদ।

সরকারি এই স্কিম পাবেন দারুণ রিটার্ন
আপনি যদি নিশ্চিত রিটার্নের পাশাপাশি সরকারি আর্থিক সুরক্ষার স্কিম চান, তাহলে পোস্ট অফিসের সঞ্চয় প্রকল্প আপনার জন্য় সেরা হতে পারে। যারা বিনিয়োগে ঝুঁকি চান না, তাদের জন্য এই ধরনের সরকারি গ্য়ারান্টি স্কিম খুব কাজের। এরকম একটি প্রকল্প হল পোস্ট অফিসের টাইম ডিপোজিট স্কিম। এই ধরনের স্কিমে দীর্ঘমেয়াদে দারুণ রিটার্ন পেতে পারেন আপনি।

এখানে পাবেন ১-৫ বছরের বিনিয়োগের মেয়াদ
পোস্ট অফিস টাইম ডিপোজিটকে ন্যাশনাল সেভিংস টাইম ডিপোজিট অ্যাকাউন্টও বলা হয়। আপনি এখানে দীর্ঘ মেয়াদে টাকা রাখলে বড় রিটার্ন পাবেন। সেই ক্ষেত্রে আপনি ১,২,৩, ৫ বছরের জন্য বিনিয়াগ করতে পারেন। এ সবই আপনার লক্ষ্য়ের ওপর নির্ভর করবে।
 
কত টাকা সুদ পাবেন আপনি
এক বছরের এই স্কিমে আপনি ৬.৯ শতাংশ সুদ পাবেন। ২ বছরের মেয়াদে বিনিয়োগ করলে আপনি পাবেন ৭.০ শতাংশ সুদ। ৩ বছর ও ৫ বছরের জন্য আপনাকে দেওয়া হবে ৭.১ শতাংশ ও ৭.৫ শতাংশ সুদ। বিনিয়োগের এই স্বল্প ও মধ্য দীর্ঘ মেয়াদের সুবিধার জন্য এই স্কিমে অনেকেই বিনিয়োগ করেন।

কোথায় এই ধরনের বিনিয়োগ খুবই জনপ্রিয়
দেশের গ্রামাঞ্চল ও মফসসলে এই ধরনের বিনিয়োগ প্রকল্প বেশ জন্প্রিয়। বিশেষ করে যেখানে বিনিয়োগের মানুষের কাছে সেরকম বিকল্প নেই, সেখানে এই ধরনের সরকারি স্বল্প সঞ্চয় প্রকল্প খুব কাজের। যারা বিনিয়োগের ক্ষেত্রে ঝুঁকি নিতে চান না, তারা এই প্রকল্পে বিনিয়োগ করেন।

কত টাকা ন্যূনতম বিনিয়োগ
এই স্কিমে বিনিয়োগ করতে গেলে আপনাকে ১০০০টাকা দিতে হবে। তবে এর ইনভেস্টমেন্টের কোনও ঊর্ধ্বসীমা নেই। তবে এখানে আপনি ১০০ টাকার গুণিতকে বিনিয়োগ করতে পারেন।

এখানে কীভাবে সুদ নির্ধারণ হয়
এই স্কিমে বিনিয়োগ করলে আপনার টাকার ওপর ত্রৈমাসিক কম্পাউন্ড ইন্টারনেট গোনা হয়। পরে যা বার্ষিক ভিত্তিতে আমানতকারীদের দেওয়া হয়। প্রত্যেক বছরের জন্য আলাদা স্থির সুদের হার রয়েছে, যা বার্ষিক হিসেব অনুযায়ী দেওয়া হয়। 

আপনি কীভাবে এই স্কিম থেকে ২ লাখ টাকা ইন্টারেস্ট পেতে পারেন  
ঠিক মেয়াদে বিনিয়োগ করলে আপনি এই স্কিমে সহজেই ২ লাখ টাকা কেবল সুদ পেতে পারেন। উদাহরণ হিসাবে আপনি যদি এই স্কিমে সাড়ে ৪ লাখ টাকা ৭.৫ শতাংশ সুদের হার অনুযায়ী ৫ বছর রাখেন, তাহলে ৬.৫১ লাখ টাকা পাবেন আপনি। যার পুরো সুদ হল ২.১ লাখ টাকা।
একইভাবে আপনি এই স্কিমে পাঁচ বছরের জন্য ২.৫ লাখ টাকা ইনভেস্ট করলে ৩.৬২ লাখ টাকা পাবেন। যার মধ্যে শুধু সুদের পরিমাণ ১.১২ লাখ টাকা।     

Frequently Asked Questions

সরকারি সঞ্চয় প্রকল্প কি ভালো রিটার্ন দিতে পারে?

হ্যাঁ, সরকারি সঞ্চয় প্রকল্পগুলি নিশ্চিত রিটার্ন এবং আর্থিক নিরাপত্তা প্রদান করে, যা শেয়ার বাজারের অস্থিরতার তুলনায় ভালো।

পোস্ট অফিসের টাইম ডিপোজিট স্কিমে কত বছরের জন্য বিনিয়োগ করা যায়?

পোস্ট অফিসের টাইম ডিপোজিট স্কিমে আপনি ১, ২, ৩ এবং ৫ বছরের জন্য বিনিয়োগ করতে পারেন।

পোস্ট অফিসের টাইম ডিপোজিট স্কিমে সুদের হার কত?

এক বছরের জন্য ৬.৯%, দুই বছরের জন্য ৭.০%, তিন বছরের জন্য ৭.১% এবং পাঁচ বছরের জন্য ৭.৫% সুদ পাওয়া যায়।

পোস্ট অফিসের টাইম ডিপোজিট স্কিমে ন্যূনতম কত টাকা বিনিয়োগ করা যায়?

এই স্কিমে ন্যূনতম ১০০০ টাকা দিয়ে বিনিয়োগ শুরু করা যায়, তবে এর কোনও ঊর্ধ্বসীমা নেই।

কীভাবে পোস্ট অফিসের টাইম ডিপোজিট স্কিমে ২ লাখ টাকা সুদ পাওয়া সম্ভব?

যদি আপনি ৭.৫% সুদের হারে ৫ বছরের জন্য ৪.৫ লাখ টাকা বিনিয়োগ করেন, তবে মেয়াদ শেষে প্রায় ২.১ লাখ টাকা সুদ পাবেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
UPI নিয়ে বড় খবর! টাকা পাঠাতে কি এবার থেকে দিতে হবে চার্জ? মিটল সব জল্পনা
UPI নিয়ে বড় খবর! টাকা পাঠাতে কি এবার থেকে দিতে হবে চার্জ? মিটল সব জল্পনা
Fact Check: বিমানের জ্বালানিতেও মেশানো হবে ইথানল ? কী বার্তা সরকারের ? জানুন আসল সত্যিটা
বিমানের জ্বালানিতেও মেশানো হবে ইথানল ? কী বার্তা সরকারের ? জানুন আসল সত্যিটা

ভিডিও

Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(০৭.০৮.২৬):প্রধানমন্ত্রীর কাছে NCPI, মুখ্যমন্ত্রীর কাছে 'ঋতব্রত-তৃণমূল'
App Cab Panic Button | গাড়িতে এটি লাগানো বাধ্যতামূলক ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Shani Panvati 2027: সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Embed widget