এক্সপ্লোর

Smartphone Insurance: চুরি গিয়েছে স্মার্টফোন ! কোন মোবাইলে কত বিমার টাকা পাবেন জানেন ?

Smartphone Insurance: যদি আপনার স্মার্টফোন চুরি হয়ে যায়, হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায়, তাহলে আপনাকে বিমা কোম্পানিতে ফোন করে জানাতে হবে।

Smartphone Insurance: মোবাইল ফোনের বিমার ক্লেইম করা খুব সহজ। যদি আপনার স্মার্টফোন চুরি হয়ে যায়, হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায়, তাহলে আপনাকে বিমা কোম্পানিতে ফোন করে জানাতে হবে। চুরির ক্ষেত্রে, আপনাকে এফআইআর-এর একটি কপি কোম্পানিকে দিতে হবে। সব বিষয় যাচাই করার পরে আপনি ১০ থেকে ১৫ দিনের মধ্যে ইনস্যুরেন্স ক্লেমের টাকা পাবেন।

Tech News: স্মার্টফোন চুরি গেলে কী করবেন ?

মোবাইল ফোন চুরি এখন আর কোনও ব্যতিক্রমী বিষয় নয়। আজকাল ফোন হারানো বা চুরি একটি সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে। যারা বাজেট স্মার্টফোন ব্যবহার করেন, তাদের জন্য এটি একটি গৌণ বিষয়। কিন্তু যাঁরা বেশি দামি গেজেট ব্যাবহার করেন তাদের জন্য় মোবাইল চুরি বড় চিন্তার বিষয়। একবার ভেবে দেখুন,আপনি দুই দিন আগে ২ লাখ টাকার একটি ফোন কিনেছেন। হঠাৎ করে তা চুরি বা নষ্ট হয়ে গেলে আপনার কেমন লাগবে। এই চিন্তা করলেই আতঙ্ক হবে আপনার।

Smartphone Insurance:  মোবাইল বিমায় রয়েছে সমাধান
মোবাইল চুরি বা হারানোর আগেই আপনার ফোনের বিমা করা উচিত। যদি কোনও কারণে এটি হারিয়ে যায় বা চুরি হয়ে যায়, তবে আপনার খুব বেশি ক্ষতি হবে না। বাড়ি, গাড়ি, জীবনের পাশাপাশি মোবাইলেরও ইন্স্যুরেন্স আছে।  জেনে নিন কত টাকায় আপনার স্মার্টফোনের বিমা হবে। বাজেট স্মার্টফোন হোক বা প্রিমিয়াম স্মার্টফোন, হারিয়ে গেলে বা ক্ষতি হলে কত টাকা পাবেন আপনি।

Tech News: কীভাবে স্মার্টফোনের বিমা পাবেন
আপনি যখনই একটি নতুন স্মার্টফোন কিনবেন, তখন ৫ দিনের মধ্যে আপনাকে স্মার্টফোনের জন্য বিমা কিনতে হবে। বেশিরভাগ ক্ষেত্রেই বিমা কোম্পানিগুলি স্মার্টফোনে ১ বছরের ফোনের বিমা অফার করে। আপনি যদি এর চেয়ে বেশি সময়ের জন্য বিমা চান, তবে আপনাকে দুর্ঘটনার ক্ষেত্রে ওয়ারেন্টি দেওয়া হয়। আপনি সহজেই অনলাইন বা অফলাইন যেকোনও জায়গা থেকে স্মার্টফোনের জন্য বিমা নিতে পারেন।

Smartphone Insurance: কোন ফোনে কত বিমার প্রিমিয়াম লাগবে
মোবাইল ফোনের বিমার পরিমাণ কত হবে তা নির্ভর করে তার খরচের ওপর। যদি আপনার স্মার্টফোনের মূল্য ১ লাখ টাকা হয়, তাহলে এর প্রিমিয়ামও বেশি হবে।  আপনি সেই অনুযায়ী বিমা মূল্য পাবেন। অন্যদিকে, যদি আপনার মোবাইল ফোনের দাম হয় ৬০০০ থেকে ১০০০০ টাকা হয় তাহলে আপনার প্রিমিয়াম ৬০০ থেকে ৭০০ টাকার মধ্যে হতে পারে৷ সহজ ভাষায়, আপনার বোঝা উচিত যে মোবাইল ফোনের বিমা তার খরচের উপর নির্ভর করে। প্রিমিয়ামের পরিমাণ বিভিন্ন বিমা কোম্পানি অনুসারে পরিবর্তিত হতে পারে।

যদি আপনার স্মার্টফোনটি চুরি হয়ে যায়, হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায়, তাহলে বিমা পলিসির আওতায় আপনি যে পরিমাণ পাবেন তা নির্ভর করে আপনার মোবাইল ফোনের বয়সের ওপর। ধরুন আপনার স্মার্টফোনের দাম যদি ১০০০০ টাকা হয় ও এটি ২ বছর পরে চুরি হয়ে যায়, তাহলে আপনি ইনস্যুরেন্স ক্লেইম পেতে পারবেন। সেই ক্ষেত্রে দাবি হিসাবে ৩০০০ টাকা থেকে ৪০০০ টাকা পেতে পারেন আপনি। সেই ক্ষেত্রে মোবাইল ফোনের দাম অনুযায়ী বিমার পরিমাণও পরিবর্তিত হতে পারে। অন্যদিকে,আপনি যদি দুর্ঘটনাজনিত দাবি নেন, তবে এটি আপনার মোবাইল ফোনটি কতটা খারাপ বা ভেঙে গেছে তার উপরও নির্ভর করে।

Aadhaar Card Update: আধার কার্ড আপডেট করবেন, এভাবে বুক করুন অ্যাপয়েন্টমেন্ট

সেরা শিরোনাম

Public Provident Fund: পিপিএফের অ্যাকাউন্টের মেয়াদ শেষের পর যদি টাকা না তোলেন তাহলে কী হবে?
পিপিএফের অ্যাকাউন্টের মেয়াদ শেষের পর যদি টাকা না তোলেন তাহলে কী হবে?
Gold Price Today: রুপো সামান্য বাড়লেও ১০ গ্রামে ১ হাজার ৩০০ টাকার বেশি বেড়েছে সোনা, আজ কত হয়েছে এই দুই ধাতুর দর?
রুপো সামান্য বাড়লেও ১০ গ্রামে ১ হাজার ৩০০ টাকার বেশি বেড়েছে সোনা, আজ কত হয়েছে এই দুই ধাতুর দর?
Rahul Gandhi: ভারতে ব্যবসায় বাধা ইলন মাস্ককে? সরাসরি কাদের দিকে আঙুল ধনকুবেরের? ধন্যবাদ জানালেন রাহুল গাঁধীকে
ভারতে ব্যবসায় বাধা ইলন মাস্ককে? সরাসরি কাদের দিকে আঙুল ধনকুবেরের? ধন্যবাদ জানালেন রাহুল গাঁধীকে
FSSAI Notice To Amazon Flipkart : প্রোটিনের নামে 'প্রতারণা' ! নেসলে, অ্যামাজন, ফ্লিপকার্টের বিরুদ্ধে নোটিস পাঠাল FSSAI
প্রোটিনের নামে 'প্রতারণা' ! নেসলে, অ্যামাজন, ফ্লিপকার্টের বিরুদ্ধে নোটিস পাঠাল FSSAI

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget