এক্সপ্লোর

Starlink: ভারতে চালু হচ্ছে স্টারলিঙ্কের পরিষেবা, ২২৫ এমবিপিএস পর্যন্ত পেতে পারেন ইন্টারনেটের স্পিড; সম্ভাব্য খরচ কত ?

Starlink Internet Service: ভারতে স্টারলিঙ্কের প্রবেশ (Starlink) গ্রামীণ সংযোগের ক্ষেত্রে অর্থবহ পরিবর্তন আনবে বলেই মনে করা হচ্ছে। কত খরচ হবে ?

Starlink's India Entry Plan: এলন মাস্কের স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা স্টারলিঙ্ক খুব শীঘ্রই ভারতেও তাদের পরিষেবা দেওয়া শুরু করবে বলে জানা গিয়েছে। গত সপ্তাহে স্টারলিঙ্ক প্রয়োজনীয় অপারেটিং লাইসেন্স (Starlink) পাওয়ার পরে এই খবর জানা গিয়েছে। সংবাদসংস্থা এএনআইয়ের এক প্রতিবেদন অনুসারে সংস্থাটি ভারতীয় বাজারের জন্য তৈরি মূল্য কাঠামো বা প্রাইস চার্ট স্থির করেছে।

ভারতে গ্রাহকদের এই স্টারলিঙ্কের সংযোগের জন্য দরকার একটি হার্ডওয়্যার উপাদান – স্যাটেলাইট ডিশ যার দাম প্রায় ৩৩০০০ টাকা। আর এর সঙ্গে মাসে মাসে আনলিমিটেড ডেটা প্ল্যানের সুবিধে পেতে হলে খরচ হতে পারে ৩ হাজার টাকা। এই স্টারলিঙ্ক (Starlink) লঞ্চ কৌশলের অংশ হিসেবে প্রতিটি ডিভাইস কেনার সঙ্গে এক মাসের বিনামূল্যে ট্রায়াল অফার করা হচ্ছে বলেই জানা যাচ্ছে। এর ফলে গ্রাহকরা নিয়মিত সাবস্ক্রিপশন নেওয়ার আগে পরিষেবাটি নিজে পরীক্ষা করে দেখতে পারেন।

ভারতে স্টারলিঙ্কের প্রবেশ (Starlink) গ্রামীণ সংযোগের ক্ষেত্রে অর্থবহ পরিবর্তন আনবে বলেই মনে করা হচ্ছে। এই স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা ভারতের প্রত্যন্ত অঞ্চলে, সুবিধে-বঞ্চিত অঞ্চলগুলিতে নির্ভরযোগ্য এবং উচ্চ-গতির ইন্টারনেট সরবরাহ করবে বলে আশা করা হচ্ছে। যেখানে ট্রাডিশনাল ব্রডব্যান্ড পরিকাঠামোর অসুবিধে রয়েছে সেখানে ইন্টারনেট পরিষেবা দিতে সহায়তা করবে এই স্টারলিঙ্ক।

এই সংস্থার লো আর্থ অরবিট স্যাটেলাইটের লক্ষ্য হল যেখানে যেখানে আগে টেরেস্ট্রিয়াল নেটওয়ার্ক পৌঁছাতে পারেনি, সেখানে ইন্টারনেট অ্যাক্সেস এনে দেবে এই স্টারলিঙ্ক।

ভারতে স্টারলিঙ্কের সরঞ্জামের দাম অন্যান্য প্রতিবেশি দেশের মতই। বাংলাদেশ এবং ভূটান উভয় দেশেই একই রকম ডিভাইস রয়েছে যার দাম ৩৩ হাজার টাকা। শিল্প-বিশেষজ্ঞরা ধারণা করছেন, স্টারলিঙ্কের আগমন হলে দেশের টেলি-যোগাযোগ খাতে প্রতিযোগিতার সূত্রপাত করতে পারে যা গ্রামীণ এলাকা, শিক্ষা প্রতিষ্ঠান, প্রত্যন্ত অঞ্চলের ব্যবসার জন্য গুরুত্বপূর্ণ সংযোগ সমাধান প্রদান করে।

এলন মাস্কের এই স্যাটেলাইট ইন্টারনেট সংস্থা স্টারলিঙ্ককে ভারত সরকারের পক্ষ থেকে গ্লোবাল মোবাইল পার্সোনাল কমিউনিকেশন পরিষেবার জন্য অনুমোদন দিয়েছিল। এছাড়াও ভি-স্যাট পরিষেবা এবং আইএসপি ক্যাটাগরি-এ'র অধীনে ইউনিফায়েড লাইসেন্স দিয়েছিল সরকার। এই নিয়ে ভারত সরকারের কাছ থেকে ওয়ান ওয়েব ও রিলায়েন্স জিওর পরে তৃতীয় সংস্থা স্টারলিঙ্ক যে জিএমপিসিএস নিয়ে লাইসেন্স পেয়েছে। ভারত এই সময়ে বৃহত্তর ডিজিটাল ইনক্লুশন ও পরিকাঠামো সম্প্রসারণের জন্য জোর দিচ্ছে, সেই সময়েই ভারতে স্টারলিঙ্ক সংস্থার কাজ শুরু হতে চলেছে।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Gold Rate Today : বুধবার সোনার দামে বড় বদল? কমছে রুপোর দাম? দেখুন নতুন রেট চার্ট
বুধবার সোনার দামে বড় বদল? কমছে রুপোর দাম? দেখুন নতুন রেট চার্ট
Ratan Tata: ইন্টার্ন হিসেবে যোগ দেন TCS-এ, দিনে দিনে রতন টাটার আস্থাভাজন হয়ে ওঠেন, Tata Sons থেকে কেন পদত্যাগ করলেন এন চন্দ্রশেখরন?
ইন্টার্ন হিসেবে যোগ দেন TCS-এ, দিনে দিনে রতন টাটার আস্থাভাজন হয়ে ওঠেন, Tata Sons থেকে কেন পদত্যাগ করলেন এন চন্দ্রশেখরন?
TATA Sons: টাটা সন্স থেকে পদত্যাগ এন চন্দ্রশেখরনের, বেঁচে নেই রতন টাটা, টালমাটাল অবস্থা সামলানো যাবে তো? বাড়ছে উদ্বেগ
টাটা সন্স থেকে পদত্যাগ এন চন্দ্রশেখরনের, বেঁচে নেই রতন টাটা, টালমাটাল অবস্থা সামলানো যাবে তো? বাড়ছে উদ্বেগ
BSNL Recharge Plan : দিনে ৩ জিবি ডেটা, যত খুশি কল করুন, BSNL দিচ্ছে দারুণ প্ল্যান, কী কী পাবেন জানেন ?
দিনে ৩ জিবি ডেটা, যত খুশি কল করুন, BSNL দিচ্ছে দারুণ প্ল্যান, কী কী পাবেন জানেন ?

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget