এক্সপ্লোর

Stock Market Crash: শেয়ার বাজারে ধস! মাথায় হাত লগ্নিকারীদের, কোন কোন শেয়ারে বড়সড় পতন?

Sensex Crash: দুপুর একটার মধ্যে সেনসেক্স (Sensex) নেমেছে এক হাজার পয়েন্টেরও বেশি।

কলকাতা: সপ্তাহ শেষের আগে বড়সড় ধাক্কা ভারতীয় শেয়ার বাজারে (Indian Share Market)। শুক্রবার হুড়মুড়িয়ে ধস ভারতীয় শেয়ারবাজারের সবকটি সূচকে। একদিনে প্রায় ২ শতাংশ নেমেছে বাজার। 

দুপুর একটার মধ্যে সেনসেক্স (Sensex) নেমেছে এক হাজার পয়েন্টেরও বেশি। প্রায় ২ শতাংশ পড়েছে সূচক। ধস নেমেছে একাধিক বড় সংস্থার শেয়ারে। ধাক্কা নিফটিতেও (Nifty)। তিনশো পয়েন্ট পড়ে নিফটি ১৭ হাজারে ঘোরাফেরা করছে দুপুর পৌনে দুটো নাগাদ। বড়সড় ধস নেমেছে ব্যাঙ্ক নিফটিতেও (Bank Nifty) প্রায় ১৩০০ পয়েন্ট নেমেছে সূচক। একাধিক ব্যাঙ্কের শেয়ারে ধস নেমেছে। বাজারের এই অবস্থায় কার্যত মাথায় হাত লগ্নিকারীদের। এভাবে বাজারে ধস নামায় যে আতঙ্ক সৃষ্টি হয়েছে তাতে প্রভাব আরও বড়সড় হতে পারে মনে করেছেন লগ্নিকারীরা।

এখনও পর্যন্ত চার মাসের মধ্যে সর্বাধিক পতন হয়েছে নিফটিতে। নিফটির রিয়েলিটি সূচকেও বিশাল বড় ধাক্কা লেগেছে। গত ছয় মাসের মধ্যে সবচেয়ে তলানিতে এই সূচক। 

যে যে শেয়ারে সবচেয়ে বেশি ধাক্কা:

  • আদানি পোর্ট (Adani Port) অ্য়ান্ড স্পেশাল ইকোনমিক জোন
  • আদানি টোটাল গ্যাস লিমিটেড (Adani Total Gas Ltd)
  • অম্বুজা সিমেন্ট (Ambuja Cement)
  • আদানি গ্রিন এনার্জি
  • আদানি ট্রান্সমিশন
  • ডিক্সন টেকনোলজিস
  • এসিসি লিমিটেড (ACC ltd)
  • আদানি এন্টারপ্রাইজ লিমিটেড
  • ইন্ডাস টাওয়ার্স

উল্টোগতি:
শেয়ার বাজারে বিপুল ধস নামলেও এখনও পর্যন্ত দুটি এমন সংস্থা রয়েছে, যাদের শেয়ারে ঊর্ধ্বগতি দেখা গিয়েছে। তার মধ্যে দুটি এফএমসিজি সংস্থা। একটি ইমামি লিমিটেড (Emami Ltd) এবং অন্যটি প্রক্টর অ্যান্ড গ্যাম্বেল হাইজিন অ্যান্ড হেলথকেয়ার লিমিটেড (P&G)। 

ব্যাঙ্কে প্রবল ধাক্কা:
আদানির স্টকে ধাক্কা লাগায় তার প্রভাব এসে পড়েছে ব্যাঙ্কগুলিতেও। একাধিক সরকারি ও বেসরকারি ব্যাঙ্কের শেয়ার হুড়মুড়িয়ে নেমেছে

  • এসবিআই (SBI)
  • পিএনবি (PNB)
  • আইসিআইসিআই (ICICI)
  • এইচডিএফসি ব্যাঙ্ক (HDFC Bank)
  • অ্যাক্সিস ব্যাঙ্কের (Axis Bank) শেয়ার দুপুরের মধ্যে অন্তত ২-৩ শতাংশ নীচে নেমেছে।

কেন পতন?
টানা দ্বিতীয় ট্রেডিং সেশনে আদানি গ্রুপের কোম্পানিগুলির শেয়ার ভারী পতনের সঙ্গে খুলেছে। বাজার খোলার সঙ্গে সঙ্গে আদানি গ্রুপের স্টক ১৮ শতাংশ কমে গেছে। মার্কিন হিন্ডেনবার্গ রিসার্চের রিপোর্ট প্রকাশ হতেই এই ধস নেমেছে আদানি গ্রুপের শেয়ারে। এই সংস্থার অভিযোগ, শেয়ারের দাম বাড়াতে নিয়মের বাইরে কাজ করেছে কোম্পানি। শেয়ারের দামের মূল্যায়ন বেশি করে দেখানো হয়েছে বাজারে। যা কর্পোরেট গভর্নেন্সের চোখে ধরা পড়েছে।

আরও পড়ুন: বাজারে হাহাকার ! ২ শতাংশ ধস সূচকে, হিনডেনবার্গের বিরুদ্ধে আইনি ব্যবস্থা ?

সেরা শিরোনাম

SEBI Alert : ৯০ শতাংশের লোকসান হয়েছে, ২০২৬-এ শেয়ার বাজারে লাখ-লাখ টাকা হারিয়েছে যুব প্রজন্ম, অনূর্ধ্ব ত্রিশের সংখ্য়া বেশি
৯০ শতাংশের লোকসান হয়েছে, ২০২৬-এ শেয়ার বাজারে লাখ-লাখ টাকা হারিয়েছে যুব প্রজন্ম, অনূর্ধ্ব ত্রিশের সংখ্য়া বেশি
Oracle Layoffs : ১ সেপ্টেম্বর আসবে ইমেল, সকাল ৬টায় কর্মী ছাঁটাই, হাজার-হাজার চাকরি যাবে !
১ সেপ্টেম্বর আসবে ইমেল, সকাল ৬টায় কর্মী ছাঁটাই, হাজার-হাজার চাকরি যাবে !
Mutual Funds: Direct নাকি Regular? Mutual Fund-এ SIP করতে চাইলে কোন প্ল্যান আপনার জন্য আদর্শ?
Direct নাকি Regular? Mutual Fund-এ SIP করতে চাইলে কোন প্ল্যান আপনার জন্য আদর্শ?
Cooking Oil Selling Rules : খুচরো খাবার তেল বিক্রি করলেই ১০ লাখ টাকা জরিমানা, ৩ বছরের জেল এই রাজ্যে
খুচরো খাবার তেল বিক্রি করলেই ১০ লাখ টাকা জরিমানা, ৩ বছরের জেল এই রাজ্যে

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget